অর্থকাগজ প্রতিবেদন 
ভারত ও ভুটান থেকে বোল্ডার পাথরের আমদানি মূল্য বেশি হওয়ায় দেশের দ্বিতীয় বৃহত্তম বন্দর বুড়িমারী স্থলবন্দরের আমদানীকারকরা ব্যাপক তির মুখে পড়েছেন। বিষয়টি নিয়ে জানুয়ারি মাসে পাথরের ডলার মূল্য কমাতে ভারত-ভুটানের রফতানিকারকদের চিঠি দিয়েছিল বুড়িমারী স্থলবন্দরের আমদানি-রফতানিকারক অ্যাসোসিয়েশন।

ফলে আমদানি মূল্য কমানোর দাবিতে লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দর দিয়ে ভারত ও ভুটান থেকে বোল্ডার পাথর আমদানি বন্ধ রেখেছে ব্যবসায়ীরা।

১ ফেব্রুয়ারি থেকে বুড়িমারী স্থলবন্দর দিয়ে ভারত ও ভুটান থেকে বোল্ডার পাথর আমদানি বন্ধ রয়েছে। পাথর আমদানি বন্ধের বিষয়টি নিশ্চিত করেছেন আমদানি-রফতানিকারক অ্যাসোসিয়েশনের সভাপতি আবু রাইয়ান আশয়ারী রছি।

৪ ও ১৬ জানুয়ারি ব্যাংকিং সুদ বৃদ্ধি, আমদানি ব্যয় বৃদ্ধি এবং বাজার মূল্যের বিভিন্ন দিক উল্লেখ করে ভারত ও ভুটানের পাথর রফতানিকারকদের পাথরের মূল্য পুনঃনির্ধারণে চিঠি দেয় বুড়িমারী আমদানি-রফতানিকারক অ্যাসোসিয়েশন।

চিঠির সদুত্তর না পেয়ে ১৯ জানুয়ারি বুড়িমারী অ্যাসোসিয়েশন সভা করে। সভায় ব্যবসায়িক তি হতে রায় ভুটান থেকে স্টোন বোল্ডার তোর্শা প্রতি মেট্রিক টন ১৫ ডলার ও সামসি স্টোন ১৪ ডলারে এবং ভারত থেকে স্টোন বোল্ডার তোর্শা প্রতি মেট্রিক টন ১০ ডলারে রপ্তানি মূল্য নির্ধারণ করে পাঠাতে সিদ্ধান্ত জানায় বুড়িমারী আমদানি-রফতানিকারক অ্যাসোসিয়েশন।

অন্যথায় ১ ফেব্রুয়ারি হতে সাময়িকভাবে এসব পাথর আমদানি বন্ধ রাখার ঘোষণা দেন। যা ওই দুই দেশের রফতানিকারকদের জানানো হয়। সেই পূর্ব ঘোষণা অনুযায়ী শনিবার থেকে পাথর আমদানি বন্ধ রাখে বুড়িমারী স্থলবন্দরের পাথর ব্যবসায়ীরা।

এ বিষয়ে বুড়িমারী স্থলবন্দর আমদানি-রফতানিকারক অ্যাসোসিয়েশনের সভাপতি আবু রাইয়ান আশয়ারী রছি বলেন, ভুটানি এবং ভারতের বোল্ডার পাথরের বর্তমান দাম নির্ধারণে সেখানকার রফতানিকারকদের প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু এখন পর্যন্ত কোনো সাড়া না পাওয়ার কারণে আমাদের পূর্ব ঘোষণা অনুযায়ী ১ ফেব্রুয়ারি থেকে সাময়িক সময়ের জন্য পাথর আমদানি বন্ধ রেখেছি।

বুড়িমারী স্থলবন্দর সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ফারুক হোসেন বলেন, আমরা সব সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশন মিটিং করে স্টোন বোল্ডার, ক্রাশ স্টোন এবং ভুটানি বোল্ডার দাম নির্ধারণ করে দিয়েছি। এ দামে যদি তারা বোল্ডার না দেয় তাহলে আমদানি বন্ধ থাকবে। যা আগেই ঘোষণা দেওয়া হয়েছিল। ●

অকা/আখা/ফর/রাত/২ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ

সর্বশেষ হালনাগাদ 1 year আগে

Leave A Reply

Exit mobile version