সেন্ট্রাল কাউন্টারপার্টি বাংলাদেশ লিমিটেড (সিসিবিএল) এবং সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল) এর যৌথ উদ্যোগে ১৪ অক্টোবর ‘বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ-২০২৪’ এর সমাপনী অনুষ্ঠান ভার্চুয়াল প্লাটফর্মে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রযুক্তি এবং ডিজিটাল অর্থায়নের ওপর মূল প্রবন্ধ উপস্থাপনা করেন সিডিবিএল এর ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. আবদুল মোতালেব। তিনি আধুনিক ও সময়োপযোগী পুঁজি বাজার গড়ে তুলতে ব্লক চেইন, আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স, সাইবার সিকিউরিটির মতো আধুনিক প্রযুক্তির ব্যবহার ও বিনিয়োগকারীদের স্বার্থরক্ষায় প্রযুক্তি ও ডিজিটাল ফাইন্যান্সের গুরুত্বের ওপর আলোকপাত করেন।
সমাপনী বক্তব্যে প্রদান করেন সিসিবিএল এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ফরহাদ আহমেদ। তিনি বলেন সারা বিশ্বের সিকিউরিটিজ মার্কেটের মান নির্ধারণকারী, ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অব সিকিউরিটিজ কমিশন বা IOSCO ’র বিনিয়োগ শিক্ষার মাধ্যমে বিনিয়োগকারীদের সুরক্ষা বৃদ্ধির জন্য এই সপ্তাহ পালন করে।
তিনি বিশ্ববিনিয়োগকারী দিবস ২০২৪ উপলক্ষে বিনিয়োগকারীদের প্রতি সিকিউরিটিজ মার্কেটের standard setter IOSCO ’র মূল বার্তা গুলো তুলে ধরেন। এই বছর বিশ ¦বিনিয়োগকারী সপ্তাহের অনুষ্ঠানের মূল বিষয়সমূহ হ চ্ছে প্রযুক্তি ও ডিজিটাল ফাইন্যান্স, ক্রিপ্টো অ্যাসেট, টেকসই অর্থনীতি, জালিয়াতি ও কেলেঙ্কারি প্রতিরোধ, বিনিয়োগকারী সহনশীলতা ও বিনিয়োগের মৌলিক বিষয়।
ফরহাদ আহমেদ বলেন, বিনিয়োগকারীদের সুরক্ষা নিশ্চিত না করা গেলে পুঁজি বাজারের প্রবৃদ্ধি স্থিতিশীল হবে না।
তাছাড়া জালিয়াতি এবং প্রতারণা প্রতিরোধে এবং সম্পদের নিরাপত্তার জন্য একজন বিনিযোগকারীর কী করা উচিত এবং এই ধরনের ঘটনার সম্মুখীন হলে কোথায় এবং কিভাবে অভিযোগ দাখিল করতে হবে তা উল্লেখ করেন। খবর বিজ্ঞপ্তির

অকা/পুঁবা/সখবি/সন্ধ্যা/১৪ অক্টোবর, ২০২৪ খ্রিষ্টাব্দ

 

সর্বশেষ হালনাগাদ 1 year আগে

Leave A Reply

Exit mobile version