অর্থকাগজ প্রতিবেদন ●
রিটার্ন দাখিলের সময় যাদের ভুল হয়েছে, তারা অনলাইনের মাধ্যমে আয়কর রিটার্ন দাখিল করতে পারবেন।

২০২৪-২০২৫ করবর্ষে অনলাইনে ১৪ লাখ ৩২ হাজার করদাতা আয়কর রিটার্ন জমা দিয়েছেন। একই সময়ে ১৮ লাখ ৭৫ হাজার করদাতা ই-রিটার্নের জন্য রেজিস্ট্রেশন সম্পন্ন করেছেন। ২৫ ফেব্রুয়ারি এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর)।

এনবিআর জানায়, রিটার্ন দাখিলের পর রিটার্নে কোনো ভুল-ত্রুটি পরিলক্ষিত হলে আয়কর আইন ২০২৩ এর ১৮০(১) ধারা মোতাবেক মূল রিটার্ন দাখিলের ১৮০ দিনের মধ্যে ১৮০(২) ধারায় সংশোধিত রিটার্ন দাখিল করা যায়।

তবে, যারা সংশোধন অপশন ব্যবহারের জন্য অনলাইনে প্রবেশ করবেন, তাদের অবশ্যই সংশোধিত রিটার্ন দাখিল করতে হবে।

যেসব করদাতা অনলাইনে মূল আয়কর রিটার্ন দাখিলের পর ভুল-ত্রুটির কারণে অনলাইনে সংশোধিত রিটার্ন দাখিল করতে চান, তাদের জন্য https://etaxnbr.gov.bd/ ওয়েবসাইট ব্যবহার করে অনলাইনে সংশোধিত আয়কর রিটার্ন দাখিলের ব্যবস্থা চালু করা হয়েছে। ●

অকা/আখা/ফর/২৫ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ

সর্বশেষ হালনাগাদ 1 year আগে

Leave A Reply

Exit mobile version