Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন খাত
      • তৈরি পোশাক শিল্প
      • ওষুধ শিল্প
      • কৃষি শিল্প
      • ই-কমার্স
      • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
      • চামড়া শিল্প
      • তথ্য ও প্রযুক্তি
      • পর্যটন
      • বিশেষ প্রতিবেদন
      • বাণিজ্য
      • প্রবাসী আয়
      • পোলট্রি খাত
      • বাজার
      • শিক্ষা খাত
      • শিল্প খাত
      • রাজস্ব
      • মৎস্য খাত
      • শ্রম বাজার
      • স্বাস্থ্য অর্থনীতি
      • হিমায়িত খাদ্য
      • যোগাযোগ
      • পরিবহন খাত
      • নগর দর্পন
      • বিশ্ব অর্থনীতি
      • ভিনদেশ
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
          • আর্থিক খাত
          • ওষুধ শিল্প
          • চামড়া শিল্প
          • বাণিজ্য
          • বাজার
          • মৎস্য খাত
          • যোগাযোগ
          • হিমায়িত খাদ্য
          • বিশেষ প্রতিবেদন
          • তথ্য ও প্রযুক্তি
          • প্রবাসী আয়
          • শিক্ষা খাত
          • কৃষি শিল্প
          • শ্রম বাজার
          • পরিবহন খাত
          • ভিনদেশ
          • রাজস্ব
          • বিশ্ব অর্থনীতি
          • আবাসন খাত
          • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
          • ই-কমার্স
          • পর্যটন
          • পোলট্রি খাত
          • শিল্প খাত
          • স্বাস্থ্য অর্থনীতি
          • তৈরি পোশাক শিল্প
          • নগর দর্পন
    সোমবার, ১ চৈত্র, ১৪৩২ | ১৬ মার্চ, ২০২৬
    অর্থকাগজঅর্থকাগজ

    অর্থনৈতিক অঞ্চলগুলোতে শুল্ক-কর বাড়ানো হতে পারে

    মে ২৭, ২০২৩ ৫:০১ পূর্বাহ্ণUpdated:মে ২৭, ২০২৩ ৫:০১ পূর্বাহ্ণ0
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●

    দেশের অর্থনৈতিক অঞ্চলগুলোতে বিনিয়োগকারী ও অন্যান্য শিল্পখাতের সাধারণ বিনিয়োগকারীদের মধ্যে বিদ্যমান 'বৈষম্য' দূর করার উদ্যোগ নিতে যাচ্ছে সরকার। এর অংশ হিসেবে অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগকারীদের কিছু সুযোগ-সুবিধা কমিয়ে শুল্ক-কর বাড়ানো হতে পারে বলে জানা গেছে।

    বর্তমানে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বাংলাদেশ ইকনোমিক জোনস অথরিটি- বেজা) এর আওতায় বিনিয়োগকারী শিল্প প্রতিষ্ঠানের ক্যাপিটাল মেশিনারি আমদানিতে কোনো শুল্ককর না থাকলেও, এর ওপর অন্যান্য শিল্পের মতো ১ শতাংশ হারে ডিউটি আরোপ হতে পারে। একইভাবে, কনস্ট্রাকশন মেটারিয়াল বা নির্মাণ সামগ্রীতে বর্তমানে কোনো ট্যাক্স না দিতে হলেও আগামী বছর থেকে সরকার প্রযোজ্য সব ধরনের কর দিতে হবে। 

    এছাড়া, এখানকার শিল্পকর্তৃক ব্যবহৃত যানবাহন আমদানির ক্ষেত্রেও উঠে যেতে পারে শুল্কমু্ক্ত সুবিধা। ফলে দিতে হবে স্বাভাবিক কর, যা সর্বোচ্চ ৮০০ শতাংশ। অর্থমন্ত্রণালয়ের বাজেট সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে। 

    অর্থনৈতিক অঞ্চলের বিনিয়োগকারীদের প্রাপ্ত সরবরাহের ওপর বর্তমানে ভ্যাট মওকুফ থাকলেও আসন্ন বাজেটে ভ্যাট আরোপের প্রস্তাব করা হতে পারে।

    তবে এখানকার জমি ইজারার (ল্যান্ড লিজ) ক্ষেত্রে দীর্ঘদিনের বহুল আলোচিত ভ্যাট ১৫ শতাংশ থেকে কমিয়ে ২ শতাংশ করা হতে পারে বলেও জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
     
    বিনিয়োগকারীরা বলছেন, সরকার এমন উদ্যোগ নিলে তাতে স্থানীয় ও বিদেশি বিনিয়োগ নিরুৎসাহিত হতে পারে। 

    "হঠাৎ এ ধরনের পরিবর্তন অনভিপ্রেত। এতে বিনিয়োগকারীদের আত্মবিশ্বাস কমে যাবে," বলেন বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও দেশের বৃহত্তম অর্থনৈতিক অঞ্চল বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প নগরের বিনিয়োগকারী রূপালী হক চৌধুরী।

    ফরেন ইনভেস্টরস চেম্বার্স অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফআইসিসিআই)-এর সাবেক এই সভাপতি আরও বলেন, "সরকারের বিভিন্ন ইনসেনটিভ কমিটমেন্টের কারণে বিনিয়োগকারীরা এখানে আসেন। কিন্তু হঠাৎ করে এভাবে ট্যাক্স বাড়িয়ে দেওয়ায় খরচ বেড়ে যাবে, যা বিনিয়োগকে নিরুৎসাহিত করতে পারে।" 

    স্থানীয় ও বিদেশি সরাসরি বিনিয়োগকে আকৃষ্ট করতে এবং দীর্ঘদিন ধরে ছড়িয়ে ছিটিয়ে থাকা শিল্প ইউনিটগুলোকে একত্র করার লক্ষ্য নিয়ে ২০১০ সালে সরকার বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) প্রতিষ্ঠা করে।

    সারদেশে ১০০টি অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছে বেজা, যা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে অন্তত ১০ মিলিয়ন মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি করবে এবং এই অঞ্চল থেকে ৪০ বিলিয়ন ডলার সমমূল্যের পণ্য ও পরিষেবা উৎপাদিত হবে।

    বেজা'র তথ্য অনুযায়ী, সরকার ইতোমধ্যে ৯৭টি অর্থনৈতিক অঞ্চলের অনুমোদন দিয়েছে। এরমধ্যে ২৯টি অর্থনৈতিক অঞ্চলের উন্নয়ন কাজ চলছে এবং ১০টি অর্থনৈতিক অঞ্চলে ইতোমধ্যেই শুরু হয়েছে উৎপাদন কার্যক্রম। এসব অর্থনৈতিক অঞ্চলে ২৬ বিলিয়ন ডলারের বিনিয়োগ প্রস্তাব অনুমোদন করা হয়েছে। অনুমোদিত এই বিনিয়োগ প্রস্তাবগুলো প্রায় ১ মিলিয়ন নতুন কর্মসংস্থান সৃষ্টি করবে।

    এখানে অন্তত ৮টি কোম্পানি বাণিজ্যিক উৎপাদনে রয়েছে এবং ৭০টি শিল্প বর্তমানে নির্মাণাধীন। এই শিল্প প্রতিষ্ঠানগুলো প্রায় ৫০,০০০ লোকের কর্মসংস্থান তৈরির পাশাপাশি প্রায় সাড়ে ৪ বিলিয়ন ডলার বিনিয়োগ করেছে।

    বিনিয়োগ আকর্ষণের জন্য বেজা'র আলোচ্য সুবিধা ছাড়াও এখানকার শিল্প প্রতিষ্ঠানগুলো গ্যাস, পানি, বিদ্যুৎ, জ্বালানির ওপর ভ্যাট প্রত্যাহার সুবিধা উপভোগ করে। এছাড়া, বিনিয়োগের প্রথম তিন বছরে কর ছাড় সুবিধা (ট্যাক্স এক্সেম্পশন) দেওয়া হয়; পরবর্তী ৭ বছরে ট্যাক্স  দেওয়া হয় হলিডে সুবিধা। 

    অবশ্য বাইরের বিনিয়োগকারীদের সঙ্গে ভ্যাট-ট্যাক্সের ক্ষেত্রে বৈষম্য থাকায় বেজা'র বাইরে থাকা বিনিয়োগকারীরা আপত্তি জানিয়ে আসছিলেন আগে থেকেই। 

    জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক সদস্য ফরিদ উদ্দিন বলেন, "এমন উদ্যোগ নেওয়া হলে তা যৌক্তিক হবে। কারণ এখানে বাইরের শিল্পের সঙ্গে বৈষম্য রয়েছে।" 

    তবে দেশের অর্থনৈতিক অঞ্চলে বেসরকারি খাতের শীর্ষস্থানীয় একটি প্রতিষ্ঠানের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, "সরকার এ ধরনের সুবিধা দেওয়ার কারণেই বেজা'য় শিল্প স্থাপনে স্থানীয় ও বিদেশি বিনিয়োগকারীরা এগিয়ে আসছে। অন্যান্য বিকল্পগুলো বিবেচনা করেই তারা এই সিদ্ধান্ত নিয়েছে।" 

    "এখন কেউ ক্যাপিটাল মেশিনারি আমদানি করবে, বা প্রক্রিয়া শুরু করেছে। এমন সময়ে এ ধরনের সিদ্ধান্ত নেওয়া হলে তা বিনিয়োগকারীদের জন্য ক্ষতিকর হবে। এতে নিশ্চিতভাবেই বিনিয়োগ নিরুৎসাহিত হবে।" 

    অবশ্য বহুল আলোচিত বেজা'র জমি ইজারা (ল্যান্ড লিজ) সংক্রান্ত ভ্যাট ১৫ শতাংশ থেকে কমিয়ে ২ শতাংশে নামিয়ে আনছে সরকার। 

    তবে তিনি বলেন, "বিনিয়োগের সময় ল্যান্ড লিজে কোনো ভ্যাট ছিল না। কিন্তু পরবর্তীতে এনবিআর (জাতীয় রাজস্ব বোর্ড) ভ্যাট আরোপ করে। নতুন করে ক্যাপিটাল মেশিনারিসহ অন্যান্য ক্ষেত্রে যে ব্যয় বাড়বে, সেখানে ল্যান্ড লিজ সংক্রান্ত ভ্যাট খুবই সামান্য।"

    অকা/রা/ সকাল, ২৭ মে, ২০২৩ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 3 years আগে

    অর্থনৈতিক অঞ্চলগুলোতে শুল্ক-কর বাড়ানো হতে পারে

    এই বিষয়ে আরও সংবাদ

    জানুয়ারিতে রাজস্ব আদায়ে ধস – পুনর্নির্ধারিত লক্ষ্যমাত্রা এখন অধরাই

    সঞ্চয়পত্রে কর বিভ্রান্তির অবসান

    রাজস্ব চাপে ভবিষ্যৎ সরকার

    ভ্যাট বাড়লেও গতি ফিরছে না অর্থনীতিতে

    বেতন বৃদ্ধির বড় প্রতিশ্রুতি, বাস্তবতায় রাজস্বের কঠিন পরীক্ষা

    রাজস্ব আদায় বাড়লেও ঘাটতির চাপেই এনবিআর

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    আমদানি বাড়লেও রমজানে ফলের দাম কেন কমছে না

    ব্লু-চিপ শেয়ারে বিদেশি বিনিয়োগের নতুন আগ্রহ

    আতঙ্কে কেনাকাটা, বাজারে তেল–চিনির চাপ

    শেয়ারবাজারে নারীর আগ্রহ কমছে

    মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে রপ্তানি আদেশ কমার আশঙ্কা, শিল্পে ডিজেল কোটার দাবি

    এলসি নিষ্পত্তিতে ডলারের দাম বাড়াচ্ছে ব্যাংকগুলো

    ঈদ কেনাকাটায় ফ্রিজ বিক্রিতে উচ্ছ্বাস – ক্রেতার পছন্দে ওয়ালটনের আধিপত্য

    মধ্যপ্রাচ্যের যুদ্ধ ও তেলের দামে বাংলাদেশের নতুন মূল্যস্ফীতির আশঙ্কা

    দুদকের জালে আল-আরাফাহ্‌ ইসলামী ব্যাংক পিএলসি
    এমডি ফরমান ও রাফাত উল্লাহের বিরুদ্ধে ঋণ জালিয়াতি ও দুর্নীতির অভিযোগ (১ম পর্ব)

    মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কায় তেলের দাম ১০০ ডলার ছাড়াল

    মজুত থাকলেও খাতুনগঞ্জে নিত্যপণ্যের দাম বাড়ছে কেন?

    কর্ণফুলী ইন্স্যুরেন্স পিএলসির এশিয়া ইন্স্যুরেন্স পুরস্কার অর্জন

    ব্যাংক ঋণে ঢাকার আধিপত্য, দুই বিভাগেই প্রায় ৮৭ শতাংশ

    এলপি গ্যাস বাজারে অস্থিরতা, চড়া মূল্য দিচ্ছেন ভোক্তারা

    হরমুজ প্রণালী ও বাংলাদেশের ভবিষ্যত

    কাতারের এলএনজি সংকটে গ্যাস সরবরাহে অনিশ্চয়তা

    ইইউ বাজারে পোশাক রফতানিতে বাংলাদেশের শক্ত অবস্থান

    নগদ সহায়তায় স্বস্তি পেল পোশাক খাত

    রফতানিতে টানা ৭ মাসের মন্দা

    পুনঃতফসিলের ছোঁয়ায় খেলাপি ঋণ কমলেও শঙ্কা কাটেনি ব্যাংক খাতে

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.