Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন খাত
      • তৈরি পোশাক শিল্প
      • ওষুধ শিল্প
      • কৃষি শিল্প
      • ই-কমার্স
      • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
      • চামড়া শিল্প
      • তথ্য ও প্রযুক্তি
      • পর্যটন
      • বিশেষ প্রতিবেদন
      • বাণিজ্য
      • প্রবাসী আয়
      • পোলট্রি খাত
      • বাজার
      • শিক্ষা খাত
      • শিল্প খাত
      • রাজস্ব
      • মৎস্য খাত
      • শ্রম বাজার
      • স্বাস্থ্য অর্থনীতি
      • হিমায়িত খাদ্য
      • যোগাযোগ
      • পরিবহন খাত
      • নগর দর্পন
      • বিশ্ব অর্থনীতি
      • ভিনদেশ
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
          • আর্থিক খাত
          • ওষুধ শিল্প
          • চামড়া শিল্প
          • বাণিজ্য
          • বাজার
          • মৎস্য খাত
          • যোগাযোগ
          • হিমায়িত খাদ্য
          • বিশেষ প্রতিবেদন
          • তথ্য ও প্রযুক্তি
          • প্রবাসী আয়
          • শিক্ষা খাত
          • কৃষি শিল্প
          • শ্রম বাজার
          • পরিবহন খাত
          • ভিনদেশ
          • রাজস্ব
          • বিশ্ব অর্থনীতি
          • আবাসন খাত
          • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
          • ই-কমার্স
          • পর্যটন
          • পোলট্রি খাত
          • শিল্প খাত
          • স্বাস্থ্য অর্থনীতি
          • তৈরি পোশাক শিল্প
          • নগর দর্পন
    শুক্রবার, ২৯ মাঘ, ১৪৩২ | ১৩ ফেব্রুয়ারি, ২০২৬
    অর্থকাগজঅর্থকাগজ

    সঞ্চয়পত্রের সুদহার কমল
    আইএমএফের শর্তেই বাজারভিত্তিক হারের পথে সরকার

    জুলাই ১, ২০২৫ ১০:৪৭ পূর্বাহ্ণ9
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●
    সঞ্চয়পত্রে বিনিয়োগে সুদহার কমানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। সব ধরনের সঞ্চয়পত্র স্কিমের জন্য দুই ধাপে এই হার পুনর্নির্ধারণ করা হয়েছে, যা ১ জুলাই ২০২৫ থেকে কার্যকর হচ্ছে। অর্থ মন্ত্রণালয়ের ট্রেজারি ও ঋণ ব্যবস্থাপনা অনুবিভাগ ইতোমধ্যে এ বিষয়ে অনুমোদন দিয়েছে এবং অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (আইআরডি)-কে প্রজ্ঞাপন জারির অনুরোধ জানানো হয়েছে।

    নতুন হার অনুযায়ী, প্রথম ধাপে—অর্থাৎ ৭ লাখ ৫০ হাজার টাকার নিচে বিনিয়োগকারীদের জন্য সুদহার ১২.৫৫ শতাংশ থেকে কমিয়ে ১১.৮২ শতাংশ নির্ধারণ করা হয়েছে। দ্বিতীয় ধাপে, অর্থাৎ সাড়ে সাত লাখ টাকার বেশি বিনিয়োগকারীদের জন্য হার ১২.৩৭ শতাংশ থেকে কমে ১১.৭৭ শতাংশ হয়েছে। জানুয়ারি ২০২৫-এ যেখানে সুদহার বাড়ানো হয়েছিল, এবার অর্থবছরের শেষ দিনে এসে সেই হারই আবার হ্রাস করা হলো।

    বিশেষজ্ঞরা বলছেন, আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) থেকে গৃহীত ৪৭০ কোটি ডলারের ঋণের শর্ত অনুযায়ী, সরকারকে অভ্যন্তরীণ উৎস—বিশেষ করে সঞ্চয়পত্র থেকে ঋণ নির্ভরতা কমাতে হবে। সেই সাথে, সুদহার বাজারভিত্তিক করতে হবে। এই বাজারভিত্তিক হার নির্ধারণে এখন সরকারি ট্রেজারি বিলের ছয় মাসের গড় সুদহারের সঙ্গে একটি নির্দিষ্ট মার্জিন যোগ করে সঞ্চয়পত্রের হার নির্ধারণ করা হচ্ছে। ফলে ট্রেজারি বিলের হার কমলে সঞ্চয়পত্রের হারও কমবে।

    বর্তমানে চালু ৯টি সঞ্চয় স্কিমের মধ্যে পাঁচ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্র, তিন মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্র, পেনশনার সঞ্চয়পত্র, পরিবার সঞ্চয়পত্র এবং ডাকঘর ফিক্সড ডিপোজিট স্কিমে সুদহার কমানোর প্রস্তাব চূড়ান্তভাবে অনুমোদন পেয়েছে।

    বিশ্লেষণ অনুযায়ী, পাঁচ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্রে প্রথম ধাপের বিনিয়োগকারীদের জন্য সুদহার ১২.৪০ শতাংশ থেকে কমে ১১.৮৩ শতাংশ এবং দ্বিতীয় ধাপে ১২.৩৭ শতাংশ থেকে ১১.৮০ শতাংশে নেমেছে। প্রথম বছরেই যেখানে আগে সুদ মিলতো ১০.১৩ শতাংশ হারে, এখন তা কমে দাঁড়াবে ৯.৭৪ শতাংশে।

    তিন মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্রে প্রথম ধাপে সুদহার ১২.৩০ শতাংশ থেকে কমে ১১.৮২ শতাংশ এবং দ্বিতীয় ধাপে ১২.২৫ শতাংশ থেকে ১১.৭৭ শতাংশ হয়েছে। এই স্কিমে প্রথম বছরে আগে যেখানে সুদ মিলতো ১১.০৪ শতাংশ হারে, নতুন হারে তা হবে ১০.৬৫ শতাংশ।

    পেনশনার সঞ্চয়পত্রে সুদের হার কমে প্রথম ধাপে ১১.৯৮ শতাংশ এবং দ্বিতীয় ধাপে ১১.৮০ শতাংশে নেমেছে, যেখানে আগে ছিল যথাক্রমে ১২.৫৫ ও ১২.৩৭ শতাংশ। প্রথম বছরের সুদহারে এ স্কিমে ১০.২৩ শতাংশ থেকে কমে তা দাঁড়াবে ৯.৮৪ শতাংশে।

    পরিবার সঞ্চয়পত্রের হার প্রথম ধাপে ১২.৫০ থেকে কমে ১১.৯৩ শতাংশ এবং দ্বিতীয় ধাপে ১২.৩৭ থেকে কমে ১১.৮০ শতাংশ হয়েছে। ডাকঘর ফিক্সড ডিপোজিট স্কিমে প্রথম ধাপে হার কমে ১১.৭৭ শতাংশ এবং দ্বিতীয় ধাপে ১১.৫৭ শতাংশ হয়েছে, যেখানে আগের হার ছিল ১২.২৫ শতাংশ।

    নতুন হারে সবচেয়ে বেশি প্রভাব পড়ছে তিন মাস অন্তর মুনাফাভিত্তিক ও ডাকঘর ফিক্সড ডিপোজিট স্কিমে। এই দুটি স্কিমে প্রথম বছরেই সুদহার প্রায় ০.৪০ শতাংশ কমে গেছে।

    সাবেক সিনিয়র অর্থসচিব মাহবুব আহমেদ মনে করেন, সঞ্চয়পত্র থেকে ঋণ কমিয়ে ব্যাংক নির্ভরতা বাড়ানো বিনিয়োগ পরিবেশের জন্য ক্ষতিকর হতে পারে। কারণ, সরকার ব্যাংক থেকে বেশি ঋণ নিলে বেসরকারি খাতে ঋণের সংকট তৈরি হয়। তার মতে, সুদহার কমানোর সিদ্ধান্ত সঞ্চয় প্রবণতায় নেতিবাচক প্রভাব ফেলবে এবং মানুষ ব্যাংকের ফিক্সড ডিপোজিটের দিকেই ঝুঁকবে, যেখানে বর্তমানে ১২ থেকে ১২.৫০ শতাংশ পর্যন্ত সুদ মিলছে।

    তিনি আরও বলেন, সঞ্চয়পত্রের সুদহার কমানো মুদ্রানীতি ও সংকোচনমূলক বাজেটের সঙ্গে সাংঘর্ষিক। বাজেটে ব্যয় সংকোচনের সিদ্ধান্ত নেওয়া হলেও, সঞ্চয়পত্রের মতো একটি স্থিতিশীল অভ্যন্তরীণ ঋণের উৎসকে নিরুৎসাহিত করা অযৌক্তিক। এতে সরকার আরও বেশি ব্যাংক ঋণের ওপর নির্ভরশীল হয়ে পড়বে।

    এদিকে, জানুয়ারিতে সুদহার বাড়ানোর পর সঞ্চয়পত্রে নিট বিনিয়োগ ইতিবাচক ধারায় ফিরতে শুরু করেছিল। মূল্যস্ফীতির চাপে নতুন বিনিয়োগ কমলেও, পুরনো সঞ্চয়পত্র ভাঙানোর হার হ্রাস পেয়েছিল। কিন্তু এখন সুদহার কমানোয় সেই ইতিবাচক ধারা আবার ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

    বিশ্লেষকরা মনে করছেন, বর্তমানে উচ্চ মূল্যস্ফীতির প্রভাবে মানুষের সঞ্চয় করার সক্ষমতা কমে গেছে। আয় না বাড়লেও ব্যয় বেড়ে যাওয়ায় সঞ্চয়পত্রে নতুন বিনিয়োগ আরও হ্রাস পেতে পারে। এর ফলে সরকারও অভ্যন্তরীণ ঋণের একটি গুরুত্বপূর্ণ উৎস থেকে কাঙ্ক্ষিত অর্থ পাবে না। ●
    অকা/ব্যাংখা/ই/সকাল/১ জুলাই, ২০২৫ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 8 months আগে

    এই বিষয়ে আরও সংবাদ

    ব্যাংক খাতে বাড়ছে ঝুঁকি ও প্রকট হচ্ছে লুটপাটের দীর্ঘ ছায়া

    যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তিতে বাংলাদেশি রফতানিতে নতুন গতি

    মুদ্রানীতি ঘোষণাকালে গভর্নর
    বড় অঙ্কের ঋণ প্রদান করা হয়নি, সুশাসন প্রতিষ্ঠিত হয়েছে

    নির্বাচন ঘিরে এমএফএস লেনদেনে কড়াকড়ি

    সঞ্চয়পত্রে কর বিভ্রান্তির অবসান

    রাজস্ব চাপে ভবিষ্যৎ সরকার

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    ব্যাংক খাতে বাড়ছে ঝুঁকি ও প্রকট হচ্ছে লুটপাটের দীর্ঘ ছায়া

    যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তিতে বাংলাদেশি রফতানিতে নতুন গতি

    মুদ্রানীতি ঘোষণাকালে গভর্নর
    বড় অঙ্কের ঋণ প্রদান করা হয়নি, সুশাসন প্রতিষ্ঠিত হয়েছে

    নির্বাচন ঘিরে এমএফএস লেনদেনে কড়াকড়ি

    মূল্যস্ফীতির ঊর্ধ্বগতি থামছে না – চাপে সাধারণ মানুষ

    সঞ্চয়পত্রে কর বিভ্রান্তির অবসান

    ভোটের উত্তাপ ও শেয়ার বাজারের নতুন সমীকরণ

    রোজার বাজারে সরবরাহ স্বস্তি – দামে শঙ্কা

    রাজস্ব চাপে ভবিষ্যৎ সরকার

    রফতানিতে গতি ফিরলেও চ্যালেঞ্জ কাটেনি

    ভ্যাট বাড়লেও গতি ফিরছে না অর্থনীতিতে

    টেক্সটাইল খাতে মন্দার চাপ

    অনিশ্চয়তার মধ্যেও ওষুধ খাতে মুনাফার উত্থান

    ইইউ–ভারত চুক্তিতে বাড়ছে পোশাক প্রতিযোগিতা

    স্থবির শেয়ার বাজারে তলানিতে সরকারি রাজস্ব

    রেকর্ড দামে স্বর্ণ – অনিশ্চয়তায় ঝুঁকছে বিশ্ব বাজার

    চলতি ২০২৫–২৬ অর্থবছরের প্রথম ছয় মাস
    ঋণ প্রতিশ্রুতি কম – পরিশোধ বেশি

    ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের পথে অগ্রগতি

    কমোডিটি মার্কেট চালুর দ্বারপ্রান্তে সিএসই

    বন্ড অটোমেশনে ধীরগতি – রফতানিতে নতুন জটিলতা

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.