অর্থকাগজ প্রতিবেদন ●
ইউনিয়ন ব্যাংক পিএলসি-এর প্রধান কার্যালয়, ঢাকায় ২৩ সেপ্টেম্বর ২০২৪ সালের ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনের লক্ষ্যে শাখা ব্যবস্থাপক সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ইউনিয়ন ব্যাংক পিএলসি-এর পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মু: ফরীদ উদ্দীন আহমদ। বিশেষ অতিথি ছিলেন নিরীক্ষা কমিটির চেয়ারম্যান শেখ জাহিদুল ইসলাম, এফসিএ, ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান মো: হুমায়ুন কবীর, স্বতন্ত্র পরিচালক ড. শহিদুল ইসলাম জাহীদ, মোহাম্মদ সাইফুল আলম, শরিয়াহ সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান প্রফেসর মোহাম্মদ মুজাহিদুল ইসলাম চৌধুরী এবং সদস্যসচিব মুফতি মুহাম্মদ মুহিব্বুল্লাহিল বাকী। সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এ বি এম মোকাম্মেল হক চৌধুরী।
শরিয়াহ সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান প্রফেসর মোহাম্মদ মুজাহিদুল ইসলাম চৌধুরী তার বক্তব্যে শরিয়াহ পরিপালনের আহ্বান জানান এবং চলমান সঙ্কট নিরসনে মহান আল্লাহর সাহায্য প্রার্থনা করেন। প্রধান অতিথি মু: ফরীদ উদ্দীন আহমদ বলেন, ইউনিয়ন ব্যাংক পিএলসি দেশে-বিদেশে সেবা এবং ব্যবসায়িক সাফল্যের যে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে তা অব্যাহত রাখতে হবে এবং আরো বেশি গ্রাহকবান্ধব, শরিয়াহ পরিপালন এবং গ্রাহকদের আস্থা অর্জনের মাধ্যমে দেশের সেরা ব্যাংকে পরিণত করতে হবে।
এ ছাড়াও সম্মেলনে ব্যাংকের আমানত, বিনিয়োগ, বৈদেশিক বাণিজ্য, প্রবাসী আয় এবং চলমান বিভিন্ন বিষয়ের ওপর বিশদভাবে আলোচনা করা হয়। শাখা ব্যবস্থাপকদেরকে কাক্সিক্ষত সেবা প্রদানের মাধ্যমে ২০২৪ সালের ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনে সর্বাত্মক প্রচেষ্টা গ্রহণের পরামর্শ দেয়া হয়। ●
অকা/ব্যাংখা/ফর/সকাল/২৪ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ
সর্বশেষ হালনাগাদ 1 year আগে
