অর্থকাগজ প্রতিবেদন ●
টানা তিন দিনের পতনের পরে উত্থানে ফিরছে দেশের পুঁজি বাজার। দেশের প্রধান পুঁজি বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ২৭ নভেম্বর দ্বিতীয় দিনের মতো মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। ডিএসইর সূচকের সাথে লেনদেন বেড়েছে ২৫ শতাংশ। এ দিন ডিএসইর দর বেড়েছে ৩২৯টি কোম্পানির। দেশের অপর পুঁজি বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, এ দিন ডিএসইর লেনদেন শেষে প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৫৪ দশমিক ৮০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ১৯৭ পয়েন্টে। অন্য সূচকগুলোর মাঝে, শরিয়াহ সূচক ‘ডিএসইএস’ ১৮ দশমিক ০৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১৬৬ পয়েন্টে আর ‘ডিএস৩০’ ২৩ দশমিক ১৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৯১৭ পয়েন্টে।
২৭ নভেম্বর ডিএসইতে ৪৫১ কোটি ১৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে, যা আগের দিন ছিল ৩৫৯ কোটি ৭৭ লাখ টাকা। এ হিসাবে লেনদেন বেড়েছে ৯১ কোটি ৩৯ লাখ টাকা বা ২৫ শতাংশ।
২৭ নভেম্বর ডিএসইর ব্লক মার্কেটে ২১টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির ১০ কোটি ৪৪ লাখ টাকার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট ১৭ লাখ ৯৮ হাজার ৩৫১টি শেয়ার ৩২ বার হাতবদলের মাধ্যমে ১০ কোটি ৪৪ লাখ টাকার লেনদেন হয়েছে।
এ দিন ডিএসইর লেনদেনের শীর্ষ তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যেÑ এনআরবি ব্যাংকের ১৩.৪২ কোটি টাকা, গ্রামীণফোনের ১৩.২৭ কোটি টাকা, অগ্নি সিস্টেমের ১৩.১৮ কোটি টাকা, বাংলাদেশ শিপিং করপোরেশনের ১২.৬৫ কোটি টাকা, মিডল্যান্ড ব্যাংকের ১১.৫৬ কোটি টাকা, জেনেক্স ইনফোসিসের ১১.৪৩ কোটি টাকা, আইসিবির ১০.৮৬ কোটি টাকা, লাভেলোর ৯.৩৪ কোটি টাকা, ফারইস্ট নিটিংয়ের ৮.৬২ কোটি টাকা ও ইসলামী ব্যাংকের ৮.৫১ কোটি টাকা লেনদেন হয়েছে।
২৭ নভেম্বর লেনদেন হওয়া ৩৯৫টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৩২৯টির, কমেছে ৩৭টির। আর অপরিবর্তিত রয়েছে ২৯টি কোম্পানির বাজারদর।
ডিএসইর দর বৃদ্ধির শীর্ষে উঠে আসা কোম্পানিগুলোর মধ্যে- সোনারগাঁও টেক্সটাইলের ১০ শতাংশ, এইচ আর টেক্সটাইলের ৯.৯৫ শতাংশ, মুন্নু ফেব্রিকসের ৯.৮৬ শতাংশ, ইন্ট্রাকোর ৯.৭১ শতাংশ, ডোমিনেজের ৯.৩৫ শতাংশ, আইসিবি এএমসিএল গোল্ডেন জুবেলী মিউচুয়াল ফান্ডের ৮.৮৬ শতাংশ, সাইফ পাওয়ারটেকের ৭.৯৬ শতাংশ,এমারেল্ড অয়েলে ৭.৮৪ শতাংশ, ডরিন পাওয়ারের ৭.৭৫ শতাংশ ও কপারটেকের ৭.৫৬ শতাংশ শেয়ার দর বেড়েছে।
ডিএসইর দর কমার শীর্ষ কোম্পানিগুলোর মধ্যে- নিউ লাইন কোথিংসের ৯.৮২ শতাংশ, মিথুন নিটিংয়ের ৫.২৩ শতাংশ, বেক্সিমকোর ৪.৭৬ শতাংশ, পিপলস লিজিংয়ের ৩.৫৭ শতাংশ, সোনালি আঁশের ৩.৪৩ শতাংশ, জুট স্পিনার্সের ৩.৩৬ শতাংশ, এক্সিম ব্যাংকের ২.৯৯ শতাংশ, জাহিন স্পিনিংয়ের ২.৯৪ শতাংশ, ফিনিক্স ফাইন্যান্সের ২.৫ শতাংশ ও বীচ হ্যাচারির ২.৩৯ শতাংশ শেয়ার দর কমেছে।
সিএসইতে ২৭ নভেম্বর ৫ কোটি ৪৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এ দিন সিএসইতে লেনদেন হওয়া ২১৩টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ১৪৩টির, কমেছে ৫২টির এবং পরিবর্তন হয়নি ১৮টির। এ দিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৩৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪৪৬৯ পয়েন্টে। ●
অকা/পুঁবা/ফর/রাত/২৭ নভেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ
সর্বশেষ হালনাগাদ 1 year আগে
