সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৩৯০টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। এদিন লেনদেনের শীর্ষে উঠে এসেছে এনআরবি ব্যাংক পিএলসি। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র অনুযায়ী, ২৮ নভেম্বর এনআরবি ব্যাংকের ২৪ কোটি ২০ লাখ ৯০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। তাতে লেনদেনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।
লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা জেনেক্স ইনফোসিসের ২৮ নভেম্বর ১২ কোটি ১৬ লাখ ৯৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর ১০ কোটি ৭৭ লাখ ৮০ হাজার টাকার শেয়ার লেনদেন করায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে বাংলাদেশ শিপিং করপোরেশন।
২৮ নভেম্বর লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো- অগ্নি সিস্টেমস, খান ব্রাদার্স, লাভেলো, বেক্সিমকো ফার্মা, এমারেল্ড অয়েল, ইন্ট্রাকো এবং সোনালী আঁশ। খবর বিজ্ঞপ্তির ●
অকা/ব্যাংখা/সখবি/ফর/সন্ধ্যা/২৮ নভেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ
সর্বশেষ হালনাগাদ 1 year আগে
