সাউথ বাংলা অ্যাগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক পাবলিক লিমিটেড কোম্পানির (এসবিএসি ব্যাংক পিএলসি) সাথে সম্প্রতি একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে ডিজিটাল অপারেটর বাংলালিংক। চুক্তির আওতায়, ব্যাংকটির জন্য এসএমএস ব্রডকাস্ট ও ভয়েস কানেকশন (করপোরেট কানেক্টিভিটি) সহ আইসিটি সমাধান নিশ্চিত করবে বাংলালিংক।
রাজধানীর গুলশানে অবস্থিত বাংলালিংকের হেড অফিস টাইগার্স ডেনে সম্প্রতি এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এতে, এসবিএসি ব্যাংক পিএলসি’র সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও হেড অব ডিএফআইডি অ্যান্ড জিএসডি মোহাম্মদ শফিউল আজম এবং বাংলালিংকের এন্টারপ্রাইজ বিজনেস ডিরেক্টর রুবাইয়াত এ. তানজিন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
আয়োজনে আরও উপস্থিত ছিলেন বাংলালিংকের চিফ করপোরেট ও রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার তাইমুর রহমান, এন্টারপ্রাইজ বিজনেসের হেড অব কি সেগমেন্ট সাদ মো. ফয়জুল করিম এবং এসবিএসি ব্যাংক পিএলসির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর আলতাফ হোসেন। খবর বিজ্ঞপ্তির ●
অকা/ব্যাংখা/সখবি/ফর/দুপুর/৩ ডিসেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ
সর্বশেষ হালনাগাদ 1 year আগে

