Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন খাত
      • তৈরি পোশাক শিল্প
      • ওষুধ শিল্প
      • কৃষি শিল্প
      • ই-কমার্স
      • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
      • চামড়া শিল্প
      • তথ্য ও প্রযুক্তি
      • পর্যটন
      • বিশেষ প্রতিবেদন
      • বাণিজ্য
      • প্রবাসী আয়
      • পোলট্রি খাত
      • বাজার
      • শিক্ষা খাত
      • শিল্প খাত
      • রাজস্ব
      • মৎস্য খাত
      • শ্রম বাজার
      • স্বাস্থ্য অর্থনীতি
      • হিমায়িত খাদ্য
      • যোগাযোগ
      • পরিবহন খাত
      • নগর দর্পন
      • বিশ্ব অর্থনীতি
      • ভিনদেশ
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
          • আর্থিক খাত
          • ওষুধ শিল্প
          • চামড়া শিল্প
          • বাণিজ্য
          • বাজার
          • মৎস্য খাত
          • যোগাযোগ
          • হিমায়িত খাদ্য
          • বিশেষ প্রতিবেদন
          • তথ্য ও প্রযুক্তি
          • প্রবাসী আয়
          • শিক্ষা খাত
          • কৃষি শিল্প
          • শ্রম বাজার
          • পরিবহন খাত
          • ভিনদেশ
          • রাজস্ব
          • বিশ্ব অর্থনীতি
          • আবাসন খাত
          • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
          • ই-কমার্স
          • পর্যটন
          • পোলট্রি খাত
          • শিল্প খাত
          • স্বাস্থ্য অর্থনীতি
          • তৈরি পোশাক শিল্প
          • নগর দর্পন
    বুধবার, ১১ ফাল্গুন, ১৪৩২ | ২৫ ফেব্রুয়ারি, ২০২৬
    অর্থকাগজঅর্থকাগজ

    ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানের জন্য বাংলাদেশ ব্যাংকের নতুন ঋণ পুনর্গঠন নীতিমালা

    সেপ্টেম্বর ১৭, ২০২৫ ১০:৩৪ পূর্বাহ্ণUpdated:সেপ্টেম্বর ১৭, ২০২৫ ১০:৩৪ পূর্বাহ্ণ29
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●

    দেশে ব্যবসায়িক ক্ষতি ও আর্থিক সংকটে পড়া প্রতিষ্ঠানগুলোকে পুনরায় সচল করার লক্ষ্যে নতুন একটি বিশেষ ঋণ পুনর্গঠন নীতিমালা চালু করেছে বাংলাদেশ ব্যাংক। এ নীতিমালার আওতায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো সর্বোচ্চ দুই বছরের গ্রেস পিরিয়ডসহ সর্বোচ্চ ১০ বছর মেয়াদে ঋণ পুনঃতফসিল করার সুযোগ পাবে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়েছে।

    বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের অনেক বিনিয়োগ ও কর্মসংস্থান সৃষ্টিকারী প্রতিষ্ঠান নিয়ন্ত্রণের বাইরে থাকা নানা সমস্যায় বিপাকে পড়েছে। বৈশ্বিক অর্থনৈতিক মন্দা, মুদ্রা বাজারের অস্থিরতা, বিদ্যুৎ-গ্যাস ও অন্যান্য ইউটিলিটি সেবার ঘাটতি, ব্যাংকিং সেবায় নানা ধরনের বাধা—এসব কারণে অনেক প্রতিষ্ঠান তাদের ব্যবসা সঠিকভাবে চালাতে পারেনি। ফলে তারা সময়মতো ঋণ পরিশোধ করতে ব্যর্থ হয়েছে। এতে শুধু ঋণগ্রহীতার ব্যবসাই ক্ষতিগ্রস্ত হয়নি, বরং ব্যাংকের ঋণ আদায় ও নতুন ঋণ বিতরণ কার্যক্রমও বাধাগ্রস্ত হয়েছে, যা দেশের সামগ্রিক অর্থনীতির জন্য ঝুঁকির কারণ হয়ে দাঁড়িয়েছে। এ পরিস্থিতি থেকে উত্তরণে এবং ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানগুলোকে পুনর্গঠন করে আবারও ব্যবসা সচল ও লাভজনক করার জন্য এ বিশেষ নীতিমালা চালু করা হয়েছে।

    নতুন নীতিমালার অন্যতম সুবিধা হলো গ্রেস পিরিয়ডের ব্যবস্থা। এই সুবিধার আওতায় প্রতিষ্ঠানগুলো সর্বোচ্চ দুই বছর পর্যন্ত মূলধন বা সুদ পরিশোধ স্থগিত রাখতে পারবে। এতে তারা ব্যবসা পুনরায় চালু করে নতুন আয় থেকে ঋণ শোধের সুযোগ পাবে। নীতিমালা অনুযায়ী, শ্রেণিকৃত ঝুঁকিপূর্ণ ঋণ ২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত সর্বোচ্চ ১০ বছর মেয়াদে পুনঃতফসিল করা যাবে। তবে এর জন্য ঋণগ্রহীতাকে ন্যূনতম ২ শতাংশ নগদ ডাউনপেমেন্ট দিতে হবে। অতীতে তিনবার বা তার বেশি পুনঃতফসিল করা হয়ে থাকলে ডাউনপেমেন্টের হার হবে ৩ শতাংশ।

    সুদের হার নির্ধারণেও কিছু পরিবর্তন আনা হয়েছে। ব্যাংক চাইলে সংশ্লিষ্ট খাতের সর্বনিম্ন সুদহারের চেয়ে ১ শতাংশ কম সুদ নির্ধারণ করতে পারবে। কিস্তি পরিশোধের ধরন হবে মাসিক বা ত্রৈমাসিক ভিত্তিতে। তবে ঋণ আদায় না হওয়া পর্যন্ত স্থগিত সুদকে আয় খাতে স্থানান্তর করা যাবে না। আবার কোনো কিস্তি বকেয়া পড়লে সংশ্লিষ্ট ঋণ পুনরায় শ্রেণিকৃত হয়ে যাবে। ব্যাংকগুলোকে এ প্রক্রিয়ায় ঋণগ্রহীতার আর্থিক সক্ষমতা যাচাই করতে হবে। প্রয়োজনে তারা তৃতীয় পক্ষের মাধ্যমে নিরীক্ষা করাতে পারবে।

    এ নীতিমালার আওতায় ঋণগ্রহীতারা আগামী ৩১ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত সংশ্লিষ্ট ব্যাংকে নীতি সহায়তার জন্য আবেদন করতে পারবে। আবেদন পাওয়ার ছয় মাসের মধ্যে ব্যাংককে তা নিষ্পত্তি করতে হবে। তবে ডাউনপেমেন্ট নগদায়নের পরই আবেদন কার্যকর বলে গণ্য হবে। নীতিগত সহায়তা দিতে বাংলাদেশ ব্যাংকের আলাদা কোনো অনাপত্তি লাগবে না, তবে সংশ্লিষ্ট ব্যাংকের পরিচালনা পর্ষদের অনুমোদন নিতে হবে। যদি কোনো প্রতিষ্ঠান একাধিক ব্যাংক থেকে ঋণ নিয়ে থাকে, তবে প্রধান ঋণদাতা ব্যাংক সমন্বয়ের দায়িত্ব পালন করবে। আর ঋণের পরিমাণ ৩০০ কোটি টাকার বেশি হলে আবেদনটি নীতি সহায়তা সংক্রান্ত বাছাই কমিটির কাছে পাঠাতে হবে।

    তবে জালিয়াতি বা প্রতারণার মাধ্যমে নেওয়া ঋণ কিংবা ইতিমধ্যে আদালতের মাধ্যমে ইচ্ছাকৃত খেলাপি হিসেবে ঘোষিত ঋণগ্রহীতারা এ সুবিধার আওতায় আসবে না।

    বাংলাদেশ ব্যাংকের এই নতুন নীতিমালা ১৬ সেপ্টেম্বর থেকে কার্যকর হয়েছে এবং ঋণ পুনর্গঠনের জন্য আবেদন জমা দেওয়ার শেষ সময় নির্ধারণ করা হয়েছে আগামী ৩১ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত। ●
    অকা/ব্যাংখা/ই/সকাল/১৭ সেপ্টেম্বর, ২০২৫ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 5 months আগে

    এই বিষয়ে আরও সংবাদ

    ঋণ পরিশোধে শিথিলতা: ব্যবসায়ীদের জন্য নতুন স্বস্তি

    ব্যাংক খাতের ত্রিমুখী সংকট

    ঈদের আগেই ছয় প্রতিষ্ঠানের অবসায়ন শুরু
    এনবিএফআই খাতে অবসায়নের পথে কেন্দ্রীয় ব্যাংক

    ইউরোপে মূল্যচাপে বাংলাদেশের পোশাক খাত

    এলপি গ্যাসে ভ্যাট কমলো – দামে স্বস্তির ইঙ্গিত

    ব্যাংকিং খাতে গভীর ক্ষত
    সংকোচন নীতির চাপে প্রবৃদ্ধি

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    মার্কিন শুল্ক অনিশ্চয়তায় থমকে পোশাক রফতানি

    ঋণ পরিশোধে শিথিলতা: ব্যবসায়ীদের জন্য নতুন স্বস্তি

    নিম্নআয়ের সহায়তায় টিসিবি – কিন্তু বাড়ছে ব্যয়ের বোঝা

    ব্যাংক খাতের ত্রিমুখী সংকট

    ঈদের আগেই ছয় প্রতিষ্ঠানের অবসায়ন শুরু
    এনবিএফআই খাতে অবসায়নের পথে কেন্দ্রীয় ব্যাংক

    মার্কিন রায়ে শুল্ক-ঝুঁকি কমার ইঙ্গিত, তবে চ্যালেঞ্জ রয়ে গেছে

    অতিমূল্যায়িত অবকাঠামো ও ঋণঝুঁকির সতর্কবার্তা

    ইউরোপে মূল্যচাপে বাংলাদেশের পোশাক খাত

    এডিপিতে নজিরবিহীন ধীরগতি

    এক দিনের মধ্যেই জেনিথ ইসলামী লাইফের মৃত্যুদাবীর চেক পরিশোধ

    এলপি গ্যাসে ভ্যাট কমলো – দামে স্বস্তির ইঙ্গিত

    ব্যাংকিং খাতে গভীর ক্ষত
    সংকোচন নীতির চাপে প্রবৃদ্ধি

    রমজান ঘিরে আমদানি বাড়লেও বাজারে দামের চাপ

    সড়ক দুর্ঘটনায় আর্থিক সুরক্ষা
    কেন অচল মোটর লায়াবিলিটি বীমা?

    দেশের ভেতরে নগদ অর্থ বহনে কোনো সীমা নেই – বাংলাদেশ ব্যাংক

    মধ্য এশিয়ায় ৬ শতাংশের বেশি প্রবৃদ্ধির জোয়ার

    আস্থা সংকটে পুঁজি বাজার – সংস্কার ছাড়া স্থিতিশীলতা অনিশ্চিত

    রেমিট্যান্স ও উচ্চ সুদে ৫০ মাসের সর্বোচ্চ আমানত প্রবৃদ্ধি

    ব্যাংক খাতে বাড়ছে ঝুঁকি ও প্রকট হচ্ছে লুটপাটের দীর্ঘ ছায়া

    যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তিতে বাংলাদেশি রফতানিতে নতুন গতি

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.