Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন খাত
      • তৈরি পোশাক শিল্প
      • ওষুধ শিল্প
      • কৃষি শিল্প
      • ই-কমার্স
      • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
      • চামড়া শিল্প
      • তথ্য ও প্রযুক্তি
      • পর্যটন
      • বিশেষ প্রতিবেদন
      • বাণিজ্য
      • প্রবাসী আয়
      • পোলট্রি খাত
      • বাজার
      • শিক্ষা খাত
      • শিল্প খাত
      • রাজস্ব
      • মৎস্য খাত
      • শ্রম বাজার
      • স্বাস্থ্য অর্থনীতি
      • হিমায়িত খাদ্য
      • যোগাযোগ
      • পরিবহন খাত
      • নগর দর্পন
      • বিশ্ব অর্থনীতি
      • ভিনদেশ
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
          • আর্থিক খাত
          • ওষুধ শিল্প
          • চামড়া শিল্প
          • বাণিজ্য
          • বাজার
          • মৎস্য খাত
          • যোগাযোগ
          • হিমায়িত খাদ্য
          • বিশেষ প্রতিবেদন
          • তথ্য ও প্রযুক্তি
          • প্রবাসী আয়
          • শিক্ষা খাত
          • কৃষি শিল্প
          • শ্রম বাজার
          • পরিবহন খাত
          • ভিনদেশ
          • রাজস্ব
          • বিশ্ব অর্থনীতি
          • আবাসন খাত
          • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
          • ই-কমার্স
          • পর্যটন
          • পোলট্রি খাত
          • শিল্প খাত
          • স্বাস্থ্য অর্থনীতি
          • তৈরি পোশাক শিল্প
          • নগর দর্পন
    মঙ্গলবার, ২৫ ফাল্গুন, ১৪৩২ | ১০ মার্চ, ২০২৬
    অর্থকাগজঅর্থকাগজ

    চট্টগ্রাম বন্দরে আমদানি-রফতানি শুরু

    জুলাই ২৫, ২০২৪ ৩:০৯ পূর্বাহ্ণ11
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●
    চট্টগ্রাম বন্দরে অ্যাসাইকুডা ওয়ার্ল্ড ব্যবস্থাপনায় পাঁচদিন বন্ধ থাকার পর চালু হয়েছে পণ্যের শুল্কায়ন কার্যক্রম। এর ফলে ব্যবসায়ীরা আবারো অনলাইনে আমদানি-রফতানির নথিপত্র জমা দিতে পারছেন দূর-দূরান্ত থেকেও।

    এদিকে টানা কয়েকদিন বন্ধ থাকায় পণ্যের শুল্কায়ন ও খালাস কার্যক্রমে তৈরি হয়েছে বাড়তি চাপ। ইন্টারনেট সেবা চালুর ফলে গেট পাস ইস্যু করতে আটকে থাকা পণ্যবাহী ট্রাক, লরি ও কাভার্ড ভ্যান বন্দর থেকে বের হতে শুরু করেছে।

    চট্টগ্রাম কাস্টমসের তথ্যমতে, অ্যাসাইকুডা ওয়ার্ল্ড পুরোদমে চালু হওয়ায় ২৪ জুলাই সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত মোট ৭ হাজার ৮১৯টি আমদানি ও রফতানি চালানের নথি (বিল অব এন্ট্রি ও বিল অব এক্সপোর্ট) জমা দিতে পেরেছেন ব্যবসায়ীরা। এর মধ্যে রফতানি চালানের নথি ছিল ৬ হাজার ৭১৮টি। বাকি ১ হাজার ১০১টি চালানের নথি দাখিল করা হয়েছে আমদানিকারকদের পক্ষ থেকে। একই সঙ্গে চলেছে দাখিল হওয়া এসব নথির শুল্কায়ন কার্যক্রম। এর আগে ২৩ জুলাই সীমিত পরিসরে অভ্যন্তরীণ নেটওয়ার্কের মাধ্যমে চট্টগ্রাম কাস্টমসে অ্যাসাইকুডা ওয়ার্ল্ড সক্রিয় করা হয়।

    চট্টগ্রাম কাস্টমস কমিশনার মোহাম্মদ ফাইজুর রহমান বলেন, ‘অ্যাসাইকুডা ওয়ার্ল্ড ২৪ জুলাই থেকে পুরোপুরি সক্রিয় হয়েছে। দূরের ব্যবসায়ীরাও এ ব্যবস্থাপনায় শুল্কায়নের জন্য নথিপত্র জমা দিতে পারছেন। যদিও ব্যবসায়ীদের সুবিধার্থে ২৩ জুলাই চট্টগ্রাম কাস্টম হাউজে চারটি কম্পিউটারে অভ্যন্তরীণ নেটওয়ার্কের মাধ্যমে এ সেবা কার্যক্রম চালু করা হয়েছিল।’

    সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভকে কেন্দ্র করে স্ষ্টৃ সংঘাতের কারণে ১৮ জুলাই থেকে সারা দেশে ইন্টারনেট পরিষেবা বন্ধ হয়ে যায়। এর ফলে কোনো চালানের নথি জমা দিতে পারেননি চট্টগ্রাম বন্দর ব্যবহারকারীরা। এতে করে নতুন চালানের শুল্কায়নও বন্ধ ছিল। ইন্টারনেট সেবা বন্ধ হওয়ার আগে যেসব আমদানি ও রফতানি চালানের নথিপত্র অনলাইনে জমা দেয়া হয়েছিল কিংবা শুল্কায়ন হয়েছে, সেসব চালানের কার্যক্রম এগিয়ে নেয়া গেছে।

    গালফ বিডি এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী ওবায়দুল হক আলমগীর বলেন, ‘এখন যেকোনো স্থান থেকেই আমদানি-রফতানি চালানের নথি জমা দেয়া যাচ্ছে। বেশকিছু আমদানি চালানের শুল্কায়ন প্রক্রিয়া শেষ হওয়ার পর পণ্য খালাসও করেছি। তবে ব্যাংকিং সেবা চালু হলেও পরিবহন নিয়ে সংকটের আশঙ্কা রয়ে গেছে।’

    চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের তথ্যমতে, বন্দরের বহির্নোঙরে বড় জাহাজ থেকে পণ্য স্থানান্তর ও জেটিতে কনটেইনার হ্যান্ডলিং কার্যক্রম সচল রয়েছে। এর আগে কারখানা থেকে আসা রফতানি পণ্যবাহী গাড়ি কয়েকদিন ধরে বন্দরে আটকে থাকলেও গতকাল থেকে গতি পেয়েছে।

    চট্টগ্রাম বন্দর সচিব মো. ওমর ফারুক জানান, ২৪ জুলাই থেকে বন্দর চত্বর থেকে কনটেইনার খুলে পণ্য খালাস কার্যক্রম শুরু হয়েছে, যা বেসরকারি ডিপোসহ হিসাব করলে ডেলিভারি তিন হাজার একক ছাড়িয়েছে। ●

    অকা/শিবা/ফর/সকাল/২৫ জুলাই, ২০২৪ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 2 years আগে

    চট্টগ্রাম বন্দর

    এই বিষয়ে আরও সংবাদ

    যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তিতে বাংলাদেশি রফতানিতে নতুন গতি

    উচ্চ শুল্কনীতির প্রভাব
    বাংলাদেশের রফতানি আয়ের নেতিবাচক প্রভাব পড়েছে

    আকার অনুযায়ী দাম ঠিক করা হবে ইলিশের

    সিন্ডিকেট বন্ধ হলে ভোক্তার স্বার্থ রা পাবে এবং বিনিয়োগ বাড়বে

    ট্যারিফ ও অ-ট্যারিফ বাধা কমিয়ে বাণিজ্য বাড়াতে চায় পাকিস্তান

    ১ লাখ ২০ হাজার টন চাল এলো বাংলাদেশে

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কায় তেলের দাম ১০০ ডলার ছাড়াল

    মজুত থাকলেও খাতুনগঞ্জে নিত্যপণ্যের দাম বাড়ছে কেন?

    কর্ণফুলী ইন্স্যুরেন্স পিএলসির এশিয়া ইন্স্যুরেন্স পুরস্কার অর্জন

    ব্যাংক ঋণে ঢাকার আধিপত্য, দুই বিভাগেই প্রায় ৮৭ শতাংশ

    এলপি গ্যাস বাজারে অস্থিরতা, চড়া মূল্য দিচ্ছেন ভোক্তারা

    হরমুজ প্রণালী ও বাংলাদেশের ভবিষ্যত

    কাতারের এলএনজি সংকটে গ্যাস সরবরাহে অনিশ্চয়তা

    ইইউ বাজারে পোশাক রফতানিতে বাংলাদেশের শক্ত অবস্থান

    নগদ সহায়তায় স্বস্তি পেল পোশাক খাত

    রফতানিতে টানা ৭ মাসের মন্দা

    পুনঃতফসিলের ছোঁয়ায় খেলাপি ঋণ কমলেও শঙ্কা কাটেনি ব্যাংক খাতে

    মধ্যপ্রাচ্য সংকটে রপ্তানিতে নতুন ধাক্কা: আকাশপথে অচলাবস্থা, সাগরপথে অনিশ্চয়তা

    এক বছর বিশ্বজিৎ মন্ডলের মুখ্য বীমা নির্বাহী পদে কাজে নিষেধাজ্ঞা

    বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এর চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত

    শেয়ার বাজারে স্বচ্ছতা জোরদারে হুইসেলব্লোয়ার সুরক্ষা বিধিমালার উদ্যোগ

    ঋণ প্রবৃদ্ধিতে রেকর্ড পতন: বিনিয়োগ ও অর্থনীতিতে অচলাবস্থার আশঙ্কা

    রমজানে ঢাকার বাজারে স্বস্তির খোঁজে দীর্ঘ লাইন

    মধ্যপ্রাচ্যের যুদ্ধঝুঁকি: বাংলাদেশের জ্বালানি ও অর্থনীতির অস্বস্তি

    মাথাপিছু আয় বেড়েছে, জিডিপি প্রবৃদ্ধি কমেছে

    বিদেশি বিনিয়োগে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত শেয়ার বাজারে

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.