অর্থকাগজ প্রতিবেদন

চতুর্থ প্রজন্মের জীবন বীমা প্রতিষ্ঠান আলফা ইসলামী লাইফ ইনসিওরেন্স লিমিটেড এর সেপ্টেম্বর, ২০২১ ব্যবসায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। মাস শেষ হতে চলেছে। এ ব্যাপারে প্রতিষ্ঠানটির মুখ্য নির্বাহী কর্মকর্তা নূরে আলাম সিদ্দিকী ওভি অর্থকাগজকে বলেন, আমরা দিনরাত মাঠে কাজ করছি। বীমা গ্রাহকের কাছে যাচ্ছি। আমি নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জন করতে সক্ষম হবো।

তিনি জানান, চলতি বছরের আগস্টে আমাদের লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে। এ সময় আমরা ২৫০৮ বীমাপত্রের (পলিসি) বিপরীতে মোট ব্যবসায় অর্জিত হয়েছে ৪ কোটি, ৫১ লাখ ৬৭ হাজার ১৩৫ টাকা। অংকটা প্রথম বর্ষের প্রিমিয়াম আয়। প্রতি মাসেই আমাদের ব্যবসা উন্নয়ন কর্মকর্তাদের নিয়ে বৈঠক করছি আমরা। লক্ষ্যমাত্রা নির্ধারণ করে কাজ করছি। অর্থাৎ ভিশনকে সামনে রেখেই আমার মিশন। আলফা ইসলামী লাইফ ইনসিওরেন্স লিমিটেড ভালোভাবেই এগিয়ে যাবে সে প্রত্যাশা আমারও।

উল্লেখ্য, আলফা ইসলামী লাইফ ইনসিওরেন্স লিমিটেড ২০২০ সালে ১৯ কোটি ১৩ লাখ টাকা ব্যবসা করে। ২০১৯ সালে তা ছিল ১৭ কোটি ১৯ লাখ টাকা। এ হিসাব অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে প্রাপ্ত। চতুর্থ প্রজন্মের জীবন বীমা প্রতিষ্ঠানের মধ্যে ২০২০ সালে আলফা ইসলামী লাইফ ইনসিওরেন্স লিমিটেড ব্যবসায়ে তৃতীয় স্থান অধিকার অর্জন করে। (পাক্ষিক অর্থকাগজ, ছাপা সংস্করণ, বর্ষ-১৭, সংখ্যা-১৬, ১৬-৩০ সেপ্টেম্বর, ২০২১)।

গত ৪ মাসে ব্যবসায়ের ইতিবাচক উন্নয়ন দেখে মনে হচ্ছে, আলফা ইসলামী লাইফ ২০২১ সালের ব্যবসায়ে ভালো অবস্থানে যেতে সক্ষম হবে।

#

সর্বশেষ হালনাগাদ 5 years আগে

Leave A Reply

Exit mobile version