বিকাশ অ্যাপে সিটি ব্যাংক থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত ডিজিটাল লোন নেয়ার সুযোগ পাবেন গ্রাহকরা। এখন থেকে লোন নেয়ার যোগ্য বিকাশ গ্রাহকরা যেকোনো সময়, যেকোনো প্রয়োজনে অ্যাপ থেকেই নিতে পারছেন জামানতবিহীন এই ডিজিটাল লোন। বিকাশ এবং সিটি ব্যাংকের যৌথ উদ্যোগে ২০২১ সালে চালু হয়েছে এই ডিজিটাল লোন সেবা।

এতদিন এই ডিজিটাল ঋণের সর্বোচ্চ সীমা ৩০ হাজার টাকা ছিল। তবে গ্রাহকদের চাহিদা, আস্থা ও দ্রুত ঋণ পাওয়ার সুবিধাকে মাথায় রেখে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুসরণ করে সম্প্রতি এই ঋণের সীমা ৫০ হাজার টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে।

বাণিজ্যিকভাবে চালু হওয়ার পর এখন পর্যন্ত বিকাশ অ্যাপে সিটি ব্যাংক থেকে ৫৫ লাখবারের বেশি ডিজিটাল লোন নিয়েছেন প্রায় ১০ লাখ বিকাশ গ্রাহক, টাকার অঙ্কে যার পরিমাণ প্রায় দুই হাজার ৮০০ কোটি।

গ্রাহকরা বিকাশ অ্যাপের লোন আইকনে ট্যাপ করে মাত্র কয়েক কিকেই সিটি ব্যাংক থেকে তাৎক্ষণিক পেয়ে যাচ্ছেন ৫০০ টাকা থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত ডিজিটাল লোন, যার সর্বোচ্চ মেয়াদ ছয় মাস। খবর বিজ্ঞপ্তির ●

অকা/আখা/সখবি/ফর/রাত/১৯ জুন, ২০২৫ খ্রিষ্টাব্দ

সর্বশেষ হালনাগাদ 1 year আগে

Leave A Reply

Exit mobile version