সন্ধানী লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেড এর ৩৩তম বার্ষিক সাধারণ সভা ২৫ সেপ্টেম্বর ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহারের মাধ্যমে কোম্পানীর চেয়ারম্যান মুজিবুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে যুক্ত শেয়ারহোল্ডারগণ কোম্পানীর সাফল্যের জন্য প্রশংসা করেন। সভায় সংযুক্ত ছিলেন কোম্পানীর ভাইস চেয়ারম্যান গোলাম ফাতেমা তাহেরা খানম, পরিচালকমন্ডলী, উপদেষ্টা আহসানুল ইসলাম টিটু, এমপি, মূখ্য নির্বাহী কর্মকর্তা নিমাই কুমার সাহা, ডিএমডি ও সিএফও মো. রফিক আহমেদ এবং কোম্পানী সেক্রেটারী মো. মিজানুর রহমান। এছাড়াও কোম্পানীর স্ট্যাটুটরি অডিটরস আজিজ হালিম খায়ের চৌধুরী, কর্পোরেট গর্ভনেন্স কম্প্লায়েন্স অডিটর মোল্লা কাদের ইউসুফ এন্ড কোং এবং ইনডিপেনডেন্ট স্কুটিনাইজার জেসমিন এন্ড এসোসিয়েটস  ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে সভায় যুক্ত ছিলেন। ৩৩তম বার্ষিক সাধারণ সভায় ২০২২ সালের জন্য  ঘোষিত নগদ ১২ শতাংশ লভ্যাংশ শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে অনুমোদিত হয়। খবর বিজ্ঞপ্তির

অকা/জীবীকো/সখবি/দুপুর, ২৯ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিষ্টাব্দ

সর্বশেষ হালনাগাদ 3 years আগে

Leave A Reply

Exit mobile version