জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড ও মিডল্যান্ড ব্যাংক পিএলসি এর মধ্যে ১৬ মে স্বাক্ষর হয়েছে। রাজধানীর গুলশানে মিডল্যান্ড ব্যাংকের প্রধান কার্যালয়ে এ ব্যাপারে এক চুক্তি স্বাক্ষরিত হয়। জেনিথ লাইফের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা এস এম নুরুজ্জামান ও মিডল্যান্ড ব্যাংকের পক্ষে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোঃ আহসান উজ জামান। এ সময় আরো উপস্থিত ছিলেন জেনিথ লাইফের কোম্পানি সচিব আবদুর রহমান, হেড অব ব্যাংকাসুরেন্স মোঃ শাহাদাত হোসেন, হেড অব গ্রুপ ইন্স্যুরেন্স মোঃ আনোয়ার হোসেন সরকার ও হেড অব মেট্রো মোঃ ইমরান এবং মিডল্যান্ড ব্যাংকের হেড অব রিটেইল ডিস্ট্রিবিউশন ডিভিশন ও চীফ ব্যাংকাসুরেন্স অফিসার মোঃ রাশেদ আখতার, এসএভিপি (পাবলিকন রিলেশন) মোঃ রাশেদ আনোয়ার ও ব্যাংকাসুরেন্স ম্যানেজার খন্দকার ইমরান হোসেন ।

এ চুক্তির ফলে মিডল্যান্ড ব্যাংকের গ্রাহকগণ ব্যাংক থেকেই সরাসরি জেনিথ লাইফের সকল প্রকার জীবন ও স্বাস্থ্য বীমা সুবিধা গ্রহণ করতে পারবেন। খবর বিজ্ঞপ্তির

অকা/জীবীকো/সখবি/ বিকেল, ১৬ মে, ২০২৪ খ্রিষ্টাব্দ

সর্বশেষ হালনাগাদ 2 years আগে

Leave A Reply

Exit mobile version