অর্থকাগজ প্রতিবেদন ●
শেষ কার্যদিবস ৯ জানুয়ারি লেনদেন শুরু প্রথম ১ ঘণ্টায় বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের মিশ্রাবস্থায় লেনদেন চলছে। এদিন ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
বেলা ১১টায় ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে .৬৭ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ১৮৪ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক .৫৬ পয়েন্টে বেড়ে অবস্থান করছে ১ হাজার ১৫৮ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৯১৯ পয়েন্টে।
এ সময় লেনদেন হওয়া ৩৬৯টি কোম্পানি ও মিউচচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেয়েছে ১৮৬টির, দর কমেছে ৮৪টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৯৯টির। এ সময় টাকার অংকে লেনদেন হয়েছে ৮২ কোটি ৯ লাখ টাকা।
অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই আগের দিনের চেয়ে ১৫ পয়েন্টে কমে অবস্থান করছে ১৪ হাজার ৪৫৬ পয়েন্টে।
এ সময় লেনদেন হওযা ৮১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২৭টির, দর কমেছে ৪০টির এবং অপরিবর্তিত রয়েছে ১৪টির। আলোচিত সময় টাকার অংকে লেনদেন হয়েছে ৩৩ লাখ টাকা। ●
অকা/পুঁবা/ফর/দুপুর/৯ জানুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ
সর্বশেষ হালনাগাদ 1 year আগে

