অর্থকাগজ প্রতিবেদন ●
ডিসেম্বরের প্রথম সপ্তাহে প্রবাসী আয় এলো ৬১ কোটি ৬৪ লাখ ৫০ হাজার ডলার। যা বাংলাদেশি মুদ্রায় সাত হাজার ৩৯৭ কোটি টাকা। ৮ ডিসেম্বর এ তথ্য প্রকাশ করে বাংলাদেশ ব্যাংক।

তথ্য অনুযায়ী, ডিসেম্বরের প্রথম সপ্তাহে প্রতিদিন ৮ কোটি ৪০ লাখ ৬৪ হাজার ২৪৬ ডলার। যা নভেম্বরের চেয়ে কিছুটা বেশি, একই সঙ্গে আগের বছরের ডিসেম্বরের চেয়ে বেশি।

নভেম্বরে প্রতিদিন প্রবাসী আয় এসেছিল সাত কোটি ৩৩ লাখ ৩০ হাজার ৩৩৩ ডলার। আর আগের বছরের ডিসেম্বর মাসে প্রতিদিন প্রবাসী আয় এসেছিল ৬ কোটি ৬৩ লাখ ৭৫ হাজার ৩৩৩ ডলার।

তথ্য পর্যালোচনা করলে দেখা যায়, সাত দিন রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে প্রবাসী আয় এসেছে ১৮ কোটি ৫২ লাখ ২০ হাজার ডলার, রাষ্ট্র মালিকানাধীন কৃষি ব্যাংকের মাধ্যমে এসেছে চার কোটি ৫৮ লাখ ২০ হাজার ডলার। বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৩৮ কোটি ৩৩ লাখ ৯০ হাজার ডলার। আর দেশে ব্যবসারত বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ২০ হাজার ৩০ ডলার। ●

অকা/আখা/ফর/রাত/৮ ডিসেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ

সর্বশেষ হালনাগাদ 1 year আগে

Leave A Reply

Exit mobile version