চীনের দ্য চাইনিজ অ্যাকাডেমি অব সায়েন্সেসের অধ্যাপক ড. গ্যান ঝাং-এর নেতৃত্বে তিন সদস্যবিশিষ্ট একটি প্রতিনিধিদল ১৬ নভেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদের সাথে সাক্ষাৎ করেছে। প্রতিনিধি দলের অন্য সদস্যরা ছিলেন অধ্যাপক ড. জুন লি এবং ড. ঝাও শিজেন।
ভিসি কার্যালয়সংলগ্ন সভাকক্ষে বৈঠকে ঢাকা বিশ্ববিদ্যালয় বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. আবদুস সালাম ও রসায়ন বিভাগের অধ্যাপক ড. মো: আহসান হাবীব উপস্থিত ছিলেন।
সাক্ষাৎকালে তারা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং চাইনিজ অ্যাকাডেমি অব সায়েন্সেসের মধ্যে রসায়ন, পরিবেশ এবং বায়ু দূষণবিষয়ক চলমান যৌথ সহযোগিতামূলক শিক্ষা এবং গবেষণা কার্যক্রম আরো জোরদার করার ব্যাপারে আলোচনা করেন। এ সময় দুই প্রতিষ্ঠানের মধ্যে শিক্ষা ও গবেষণা সংক্রান্ত আরো যৌথ সহযোগিতামূলক কার্যক্রম গ্রহণের সম্ভাব্যতা নিয়ে আলোচনা করা হয়। তারা ঢাকা বিশ্ববিদ্যালয় এবং চাইনিজ অ্যাকাডেমি অব সায়েন্সেসের মধ্যে বিদ্যমান সমঝোতা স্মারক নবায়ন করার ব্যাপারে ঐকমত্য প্রকাশ করেন।
প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ বাংলাদেশ এবং চীনের মধ্যে বিরাজমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো জোরদার এবং বৈজ্ঞানিক গবেষণার উন্নয়নে দু’প্রতিষ্ঠানের মধ্যে শিক, শিক্ষার্থী ও গবেষক বিনিময়ের ওপর গুরুত্বারোপ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসা এবং এর শিক্ষা ও গবেষণা কার্যক্রমের প্রতি গভীর আগ্রহ প্রকাশের জন্য অতিথিদের ধন্যবাদ জানান। খবর বিজ্ঞপ্তির ●
অকা/শিক্ষাখা/সখবি/ফর/সন্ধ্যা/১৭ নভেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ
সর্বশেষ হালনাগাদ 1 year আগে

