বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এর নির্বাচিত সেলস্ ম্যানেজার (এসএম) এবং ব্রাঞ্চ ম্যানেজার (বিএম) পদমর্যাদার কর্মকর্তাদের অংশগ্রহণের মধ্য দিয়ে ১২ হতে ১৪ তিন দিনব্যাপি ‘সেলস্ ম্যানেজমেন্ট এন্ড সুপারভাইজরি স্কিল ডেভেলপমেন্ট ফর মিড-লেভেল সেল্স এক্সিকিউটিভস‘ শীর্ষক এক আবাসিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। রাজধানীর উত্তরার ব্র্যাক লার্নিং সেন্টারে বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এর পরিচালানা ও তত্ত্বাবধানে প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন নেক্সট লেভেল প্রতিষ্ঠাতা সিইও এবং সেলস্ এন্ড সফট স্কিলস ট্রেইনার আল আমিন মোহাম্মদ, ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক প্রকৌশলী কামরুল হাসান এবং বেঙ্গল ইসলামি লাইফের সংশ্লিষ্ট বিভাগীয় প্রধানগণ।
প্রশিক্ষণ শেষে সফলভাবে অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণ করেন প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠানের প্রধান অতিথি বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড-এর সম্মানিত পরিচালক ও অডিট কমিটির চেয়ারম্যান ড. আহমেদ আল ওয়ালী। কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা এম এম মনিরুল আলমের সভাপতিত্বে এবং ব্রাঞ্চ সার্ভিসেস বিভাগের প্রধান ও ডিভিপি শাহাদাত হোসেন ভূইয়ার পরিচালনায় অনুুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্মার্ট প্রকল্প প্রধান ও অতিঃ ব্যবস্থাপনা পরিচালক এম. এ. রব খান, ইসলামি প্রকল্প প্রধান ও অতিঃ ব্যবস্থাপনা পরিচালক মো. হুমায়ুন কবির, উপ-ব্যবস্থাপনা পরিচালক ও এলিগেন্ট প্রকল্প প্রধান মো. জসিম উদ্দিন এবং কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তাগণ। খবর বিজ্ঞপ্তির

অকা/জীবীখা/সখবি/সকাল, ১৮ মে, ২০২৪ খ্রিষ্টাব্দ

সর্বশেষ হালনাগাদ 2 years আগে

Leave A Reply

Exit mobile version