বিনোদন ডেস্ক> 

দীর্ঘ সময় সংগীতাঙ্গন থেকে দূরে থাকার পর আবারও গানে নিয়মিত হয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী মিলা। তবে তার এই বিরতির পেছনে ছিল ব্যক্তিজীবনের নানা টানাপোড়েন, যার মধ্যে ছিল বিয়ে, দাম্পত্য কলহ, বিচ্ছেদ এবং দীর্ঘ আইনি লড়াই। এতদিন এসব বিষয়ে নীরব থাকলেও এবার প্রথমবারের মতো নিজের অভিজ্ঞতা নিয়ে প্রকাশ্যে কথা বলেছেন তিনি।

সম্প্রতি একটি টেলিভিশন অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত হয়ে জীবনের কঠিন সময়ের নানা অজানা দিক তুলে ধরেন মিলা। অনুষ্ঠানে তিনি জানান, ব্যক্তিগত জীবনের নানা সংকট তার ক্যারিয়ারেও প্রভাব ফেলেছিল। সেই সময়ের অনেক ঘটনা এতদিন প্রকাশ না করলেও এবার সেগুলো দর্শকদের সঙ্গে ভাগ করে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

দুই দশকের সংগীতজীবনে একাধিক জনপ্রিয় গান উপহার দেওয়া এই শিল্পী বর্তমানে নতুন উদ্যমে কাজ করছেন। সম্প্রতি সংগীত প্রযোজক ফুয়াদ আল মুক্তাদিরের সঙ্গে তার নতুন গান ‘কাণ্ডারি চল’ প্রকাশ পেয়েছে। গানটি প্রকাশের পর শ্রোতাদের কাছ থেকে ইতিবাচক সাড়া মিলছে বলেও জানা গেছে।

দীর্ঘ প্রতিকূলতা পেরিয়ে সংগীতে ফেরার এই অধ্যায়কে নিজের জীবনের নতুন সূচনা হিসেবে দেখছেন মিলা। একই সঙ্গে ব্যক্তিগত জীবনের অভিজ্ঞতাও দর্শকদের সামনে তুলে ধরতে প্রস্তুত তিনি।

সর্বশেষ হালনাগাদ 4 hours আগে

Leave A Reply

Exit mobile version