অর্থকাগজ প্রতিবেদন

আগামী ৬ জুন ২০২৪-২৫ অর্থ বছরের বাজেট প্রস্তাব সংসদে পেশ করা হবে বলে আশা করা হচ্ছে। এদিন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী জাতীয় বাজেট উত্থাপন করবেন।

অর্থ মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ একজন কর্মকর্তা অর্থকাগজকে বলেন, ‘আগামী ৬ জুন, ২০২৪-২৫ অর্থ বছরের বাজেট উত্থাপনের দিন নির্ধারণ করা হয়েছে। বাজেট পেশের দিনক্ষণ ঠিক করে ইতোমধ্যে কর্মকর্তাদের দায়িত্ব বন্টন করে দেওয়া হয়েছে।

অর্থ বিভাগ সূত্র জানায়, ২০২৪-২৫ অর্থ বছরের বাজেট হবে প্রায় ৮ লাখ কোটি টাকার, যা হবে বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ আকারের বাজেট। এবারের বাজেটে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য বা মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ সর্বোচ্চ অগ্রাধিকার পচ্ছে বলে ওই কর্মকর্তা জানান।

জাতীয় বাজেট মানেই জিনিসপত্রের দাম বৃদ্ধি। ধনীদের সুবিধা দেওয়া, করহার বাড়ানো এবং সরকারের উচ্চাভিলাস আর পরোক্ষ করের জন্য সাধারণ মানুষের জন্য অব্যাহত কষ্ট। প্রতি বছরই জাতীয় বাজেটের আকার বাড়ে। কিন্তু শতভাগ বাস্তবায়ণ এবং কর আদায়ের লক্ষ্যমাত্রা আদায়ও হয় না! এ চিত্র বিগত ৩০ বছর ধরে আমরা দেখি। অর্থ বছরের শেষ দিকে এসে ব্যয় করার প্রবণতা বেড়ে যায়। বিশেষ করে বার্ষিক উন্নয়ন কর্মসূচির বরাদ্দ ফেরত যাবার আশংকায় বছরের কাজে শেষে এসে তাড়াহুড়ো লেগে যায়। শীতকালে নয়; বর্ষাকালে মাটি খড়াখুড়ি, রাস্তাঘাট সংস্কার ও নির্মাণ কাজে পথচারি ও জনগণের দুর্ভোগ সে তো নতুন নয়।

অর্থ বিভাগ সূত্র জানায়, ২০২৪-২৫ অর্থ বছরের বাজেট হবে প্রায় ৮ লাখ কোটি টাকার, যা হবে বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ আকারের বাজেট। এবারের বাজেটে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য বা মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ সর্বোচ্চ অগ্রাধিকার পচ্ছে বলে ওই কর্মকর্তা জানান।

অকা/অখা/প্র/ সকাল, ১৩ মে, ২০২৪ খ্রিষ্টাব্দ

সর্বশেষ হালনাগাদ 2 years আগে

Leave A Reply

Exit mobile version