পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এর ২৫তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। ২৩ সেপ্টেম্বর কোম্পানির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোহাম্মদ জহিরুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে ভার্চুয়াল মাধ্যমে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় কোম্পানির ভাইস চেয়ারম্যান কবির আহমেদ, পরিচালক মো. মোতাহার হোসেন ও মোহাম্মদ আমির হোসেন চৌধুরী, স্বতন্ত্র পরিচালক ড. মো. আব্দুল মান্নান ভূঁইয়া, মোহাম্মদ হাবিবুল বাহার, মোহাম্মদ আতিক আকবর, ময়নুল ইসলাম ও মোস্তফা জামাল হোসেন এফসিএ, মুখ্য নির্বাহী কর্মকর্তা বি এম ইউসুফ আলী উপস্থিত ছিলেন।

সভা পরিচালনা করেন কোম্পানি সচিব মোস্তফা হেলাল কবির। সভায় সর্বসম্মতিক্রমে ২০২৪ সালের জন্য ২০% নগদ লভ্যাংশ অনুমোদন করা হয়। খবর বিজ্ঞপ্তির 

অকা/জীবীকো/সখবি/ফর/সন্ধ্যা/২৩ সেপ্টেম্বর, ২০২৫ খ্রিষ্টাব্দ

সর্বশেষ হালনাগাদ 5 months আগে

Leave A Reply

Exit mobile version