Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন খাত
      • তৈরি পোশাক শিল্প
      • ওষুধ শিল্প
      • কৃষি শিল্প
      • ই-কমার্স
      • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
      • চামড়া শিল্প
      • তথ্য ও প্রযুক্তি
      • পর্যটন
      • বিশেষ প্রতিবেদন
      • বাণিজ্য
      • প্রবাসী আয়
      • পোলট্রি খাত
      • বাজার
      • শিক্ষা খাত
      • শিল্প খাত
      • রাজস্ব
      • মৎস্য খাত
      • শ্রম বাজার
      • স্বাস্থ্য অর্থনীতি
      • হিমায়িত খাদ্য
      • যোগাযোগ
      • পরিবহন খাত
      • নগর দর্পন
      • বিশ্ব অর্থনীতি
      • ভিনদেশ
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
          • আর্থিক খাত
          • ওষুধ শিল্প
          • চামড়া শিল্প
          • বাণিজ্য
          • বাজার
          • মৎস্য খাত
          • যোগাযোগ
          • হিমায়িত খাদ্য
          • বিশেষ প্রতিবেদন
          • তথ্য ও প্রযুক্তি
          • প্রবাসী আয়
          • শিক্ষা খাত
          • কৃষি শিল্প
          • শ্রম বাজার
          • পরিবহন খাত
          • ভিনদেশ
          • রাজস্ব
          • বিশ্ব অর্থনীতি
          • আবাসন খাত
          • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
          • ই-কমার্স
          • পর্যটন
          • পোলট্রি খাত
          • শিল্প খাত
          • স্বাস্থ্য অর্থনীতি
          • তৈরি পোশাক শিল্প
          • নগর দর্পন
    রবিবার, ১ চৈত্র, ১৪৩২ | ১৫ মার্চ, ২০২৬
    অর্থকাগজঅর্থকাগজ

    পাউন্ডপ্রতি সুতার দাম বৃদ্ধি ১৪ টাকা

    অক্টোবর ১১, ২০২৪ ৩:৪৩ পূর্বাহ্ণ54
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●
    এক মাসের ব্যবধানে পাউন্ডে সুতার দাম বেড়েছে ৬-১৪ টাকা। দেশের বৃহত্তম পাইকারি সুতার মোকাম নারায়ণগঞ্জের টানবাজারে সব কাউন্টের সুতার দাম বেড়েছে। ব্যবসায়ীরা জানান, দেশের রাজনৈতিক অস্থিরতা ও টাকা উত্তোলনে সীমা বেঁধে দেয়ায় অনেক ব্যবসায়ী ব্যাংকে টাকা না রেখে সুতা কিনে গুদামজাত করেছেন। বেচাকেনা কম করে সুতা গুদামে রেখে দেয়ায় মূলত সুতার দাম বেড়েছে।

    জানা যায়, ১০ কাউন্টের সুতা বাজারে বেচাকেনা হচ্ছে প্রকারভেদে ৬৫-১১২ টাকা পাউন্ড দরে। এক মাস আগেও একই সুতা বেচাকেনা হয়েছিল ৫২-১০২ টাকায়। সে হিসাবে ১০ কাউন্টের সুতার দাম পাউন্ডে বেড়েছে প্রকারভেদে ১০-১৩ টাকা।

    ২০ কাউন্টের সুতা প্রকারভেদে বাজারে বেচাকেনা হচ্ছে ১১৯-১২৪ টাকা পাউন্ড দরে, এক মাস আগেও যা ছিল ১১০-১১২ টাকা। সে হিসাবে ২০ কাউন্টের সুতার দাম পাউন্ডপ্রতি বেড়েছে ৯-১২ টাকা।

    ৩০ কাউন্টের সুতা প্রকারভেদে বাজারে বেচাকেনা হচ্ছে ১৫২-১৬৮ টাকা পাউন্ড দরে। ১৫-২০ দিন আগে একই সুতা বেচাকেনা হয়েছিল ১৪০-১৫৪ টাকায়। সে হিসাবে এ কাউন্টের সুতার দাম বেড়েছে ১২-১৪ টাকা।

    ৪০ কাউন্টের সুতা বাজারে বেচাকেনা হচ্ছে প্রকারভেদে ১৭৮-১৮২ টাকা দরে। একই সুতা এক মাস আগে বেচাকেনা হয়েছিল ১৭০-১৭৪ টাকা দরে। সে হিসাবে ৪০ কাউন্টের সুতার দাম বেড়েছে প্রকারভেদে ৮ টাকা।

    ৬০ কাউন্টের সুতা বাজারে বেচাকেনা হচ্ছে প্রকারভেদে ২২২-২৩২ টাকা দরে। একই সুতা তিন সপ্তাহ আগে বেচাকেনা হয়েছিল ২১৮-২২৬ টাকা দরে। সে হিসাবে এ কাউন্টের সুতার দাম পাউন্ডে বেড়েছে ৪-৬ টাকা।

    ৮০ কাউন্টের সুতা প্রকারভেদে বাজারে বেচাকেনা হচ্ছে ২৭০-২৮০ টাকা পাউন্ড দরে। একই সুতা ২০-২৫ দিন আগে বেচাকেনা হয়েছিল ২৬৬-২৭৪ টাকায়। সে হিসাবে ৮০ কাউন্টের সুতার দাম বেড়েছে পাউন্ডে ৪-৬ টাকা।

    ব্যবসায়ীরা বলছেন, বাজারে সুতার দাম বাড়ার পেছনে দুটি কারণ রয়েছে। এর মধ্যে অন্যতম হলো অন্তর্বর্তী সরকারের ক্ষমতা গ্রহণ করার পর বাংলাদেশ ব্যাংক একটি প্রজ্ঞাপন জারি করে। প্রথম এক সপ্তাহ সব ব্যাংক থেকে কোনো গ্রাহক নগদ ১ লাখ টাকার বেশি তুলতে পারবেন না। এর পরের সপ্তাহে ২ লাখ ও তার পরের সপ্তাহে ৩ লাখ টাকা তোলার সীমা বেঁধে দেয়া হয়। পরবর্তী সময়ে বাংলাদেশ ব্যাংক টাকা তোলার নিয়ম উন্মুক্ত করে দেয়। কিন্তু ওই তিন সপ্তাহ টাকা তোলা নিয়ে ঝামেলার মধ্যে কিছু সুতা ব্যবসায়ী নগদে সুতা কিনে নিজস্ব গুদামে রেখে দেন। ওই সময়টায় সুতা বেচাকেনা খুবই কম হয়। ব্যাংকের টাকা তোলার বিষয়টি স্বাভাবিক হয়ে এলে বেচাকেনা বাড়ে। তবে এ সুযোগে এর দাম পাউন্ডে বেড়ে যায় ৬-১৪ টাকা পর্যন্ত।

    এ ব্যাপারে এফবিসিসিআইয়ের সাবেক পরিচালক ও রংধনু স্পিনিংয়ের স্বত্বাধিকারী প্রবীর কুমার সাহা বলেন, ‘বর্তমানে বাজারে সুতার চাহিদা বাড়ায় বাজারে দাম কিছুটা বেড়েছে। বিশেষ করে যে আইটেমের সুতা বাজারে ঘাটতি আছে সেটির দাম একটু বেশি বেড়েছে। তবে সেটা পাউন্ডে ৬ টাকার বেশি নয়।’ তিনি জানান, ব্যবসায়ীরা ব্যবসা করার জন্য কিছু কৌশল অবলম্বন করেন। কারণ জুলাই-আগস্টে অভ্যুত্থানের কারণে বাজারে বেচাকেনা একেবারে ছিল না। সে সময় যে লোকসান হয়েছে। এখন দাম বাড়ায় তা কিছুটা সমন্বয় হবে। ●

    অকা/পবা/ফর/সকাল/১১ অক্টোবর, ২০২৪ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 1 year আগে

    এই বিষয়ে আরও সংবাদ

    ঈদ কেনাকাটায় ফ্রিজ বিক্রিতে উচ্ছ্বাস – ক্রেতার পছন্দে ওয়ালটনের আধিপত্য

    বাজারে অস্থিরতা, সিন্ডিকেটের অভিযোগ
    পেঁয়াজের দাম ফের অগ্নিমূল্যে

    বিশ্বের শীর্ষ পাঁচ ব্র্যান্ডের তালিকায় স্যামসাং ইলেকট্রনিকস

    ১৯তম এজিএম সফলভাবে অনুষ্ঠিত
    ১৭৫% ক্যাশ ডিভিডেন্ডে সন্তুষ্ট ওয়ালটনের বিনিয়োগকারীরা

    সর্ববৃহৎ ভাসমান সৌর বিদ্যুৎ প্ল্যান্ট এখন ওয়ালটনে

    নিশ্চিত উপহার পাওয়ার সুযোগ ওয়ালটনের

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    আমদানি বাড়লেও রমজানে ফলের দাম কেন কমছে না

    ব্লু-চিপ শেয়ারে বিদেশি বিনিয়োগের নতুন আগ্রহ

    আতঙ্কে কেনাকাটা, বাজারে তেল–চিনির চাপ

    শেয়ারবাজারে নারীর আগ্রহ কমছে

    মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে রপ্তানি আদেশ কমার আশঙ্কা, শিল্পে ডিজেল কোটার দাবি

    এলসি নিষ্পত্তিতে ডলারের দাম বাড়াচ্ছে ব্যাংকগুলো

    ঈদ কেনাকাটায় ফ্রিজ বিক্রিতে উচ্ছ্বাস – ক্রেতার পছন্দে ওয়ালটনের আধিপত্য

    মধ্যপ্রাচ্যের যুদ্ধ ও তেলের দামে বাংলাদেশের নতুন মূল্যস্ফীতির আশঙ্কা

    দুদকের জালে আল-আরাফাহ্‌ ইসলামী ব্যাংক পিএলসি
    এমডি ফরমান ও রাফাত উল্লাহের বিরুদ্ধে ঋণ জালিয়াতি ও দুর্নীতির অভিযোগ (১ম পর্ব)

    মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কায় তেলের দাম ১০০ ডলার ছাড়াল

    মজুত থাকলেও খাতুনগঞ্জে নিত্যপণ্যের দাম বাড়ছে কেন?

    কর্ণফুলী ইন্স্যুরেন্স পিএলসির এশিয়া ইন্স্যুরেন্স পুরস্কার অর্জন

    ব্যাংক ঋণে ঢাকার আধিপত্য, দুই বিভাগেই প্রায় ৮৭ শতাংশ

    এলপি গ্যাস বাজারে অস্থিরতা, চড়া মূল্য দিচ্ছেন ভোক্তারা

    হরমুজ প্রণালী ও বাংলাদেশের ভবিষ্যত

    কাতারের এলএনজি সংকটে গ্যাস সরবরাহে অনিশ্চয়তা

    ইইউ বাজারে পোশাক রফতানিতে বাংলাদেশের শক্ত অবস্থান

    নগদ সহায়তায় স্বস্তি পেল পোশাক খাত

    রফতানিতে টানা ৭ মাসের মন্দা

    পুনঃতফসিলের ছোঁয়ায় খেলাপি ঋণ কমলেও শঙ্কা কাটেনি ব্যাংক খাতে

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.