Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন খাত
      • তৈরি পোশাক শিল্প
      • ওষুধ শিল্প
      • কৃষি শিল্প
      • ই-কমার্স
      • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
      • চামড়া শিল্প
      • তথ্য ও প্রযুক্তি
      • পর্যটন
      • বিশেষ প্রতিবেদন
      • বাণিজ্য
      • প্রবাসী আয়
      • পোলট্রি খাত
      • বাজার
      • শিক্ষা খাত
      • শিল্প খাত
      • রাজস্ব
      • মৎস্য খাত
      • শ্রম বাজার
      • স্বাস্থ্য অর্থনীতি
      • হিমায়িত খাদ্য
      • যোগাযোগ
      • পরিবহন খাত
      • নগর দর্পন
      • বিশ্ব অর্থনীতি
      • ভিনদেশ
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
          • আর্থিক খাত
          • ওষুধ শিল্প
          • চামড়া শিল্প
          • বাণিজ্য
          • বাজার
          • মৎস্য খাত
          • যোগাযোগ
          • হিমায়িত খাদ্য
          • বিশেষ প্রতিবেদন
          • তথ্য ও প্রযুক্তি
          • প্রবাসী আয়
          • শিক্ষা খাত
          • কৃষি শিল্প
          • শ্রম বাজার
          • পরিবহন খাত
          • ভিনদেশ
          • রাজস্ব
          • বিশ্ব অর্থনীতি
          • আবাসন খাত
          • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
          • ই-কমার্স
          • পর্যটন
          • পোলট্রি খাত
          • শিল্প খাত
          • স্বাস্থ্য অর্থনীতি
          • তৈরি পোশাক শিল্প
          • নগর দর্পন
    মঙ্গলবার, ২৫ ফাল্গুন, ১৪৩২ | ১০ মার্চ, ২০২৬
    অর্থকাগজঅর্থকাগজ

    পোশাক খাতে অস্থিরতার জন্য ঝুট ব্যবসা দায়ী

    নভেম্বর ১৪, ২০২৪ ৮:৪৮ পূর্বাহ্ণ11
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●
    তৈরি পোশাকখাতে ঝুট শুধু অর্থনীতিক বিষয় নয়, এর পেছনে সামাজিক ও রাজনৈতিক বিষয় রয়েছে। পোশাক খাতের অস্থিরতার জন্য অনেক ক্ষেত্রে ঝুট ব্যবসা দায়ী। তাই এ খাতের অস্থিরতা নিরসন ও গার্মেন্টস বর্জ্য পুনর্ব্যবহারের মাধ্যমে বৃত্তাকার অর্থনীতির দিকে অগ্রসর হওয়ার জন্য একটি জাতীয় কৌশল প্রণয়ন করা প্রয়োজন বলে মন্তব্য করেছেন খাত সংশ্লিষ্টরা।

    সম্প্রতি রাজধানীর একটি হোটেলে ‘সুইচ টু আপস্ট্রিম সার্কুলারিটি রাউন্ড টেবিল ডিসকাশন: এ পাথ টুওয়ার্ডস সার্কুলারিটি ইন বাংলাদেশ আরএমজি ইন্ডাস্ট্রি’ শীর্ষক আলোচনায় এ মন্তব্য করেন তারা।

    বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠন অনুবিভাগের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো. আবদুর রহিম খান বলেন, ‘গার্মেন্টসের ঝুট ব্যবসাকে শুধু অর্থনীতিকভাবে দেখলে হবে না। তৈরি পোশাকখাতের অস্থিরতার জন্য অনেক ক্ষেত্রে ঝুট ব্যবসা দায়ী। এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই যে আমাদের বৃত্তাকার অর্থনীতির দিকে যেতে হবে। ইউরোপীয় ইউনিয়ন তার সবুজ চুক্তিতে আরও বেশি মনোযোগ দিচ্ছে। ফলে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশে বাংলাদেশের রপ্তানিতে নেতিবাচক প্রভাব পড়তে পারে। আমরা যদি উৎপাদন ব্যবস্থার সঙ্গে সবুজ চুক্তির সামঞ্জস্য করতে ব্যর্থ হই তাহলে আমাদের রপ্তানি বাধাগ্রস্ত হবে। সার্কুলারিটির জন্যও একটি জাতীয় কৌশল অত্যন্ত গুরুত্বপূর্ণ। সার্কুলারিটি গ্রহণ করার জন্য তিনটি বিষয় অত্যন্ত কাক্সিক্ষত। প্রথমত প্রযুক্তি স্থানান্তর, দ্বিতীয়ত আইনি কাঠামো এবং তৃতীয়ত আর্থিক সহায়তা।’

    বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদলের উপপ্রধান ড. বার্ন্ড স্প্যানিয়ার বলেন, ‘আমরা ইউরোপীয় ইউনিয়নের সবুজ চুক্তির লক্ষ্যগুলো পুনঃনিশ্চিত করি। বাংলাদেশকে সমস্যায় না ফেলে বরং আমরা সার্কুলার ইকোনমি ও টেকসই উৎপাদন ব্যবস্থায় সহযোগিতা করতে চাই। বৃত্তাকার অর্থনীতিতে বাংলাদেশের জন্য প্রচুর সুযোগ রয়েছে।’

    তিনি ম্যানুফ্যাকচারিংকে বিপজ্জনক পদার্থ থেকে মুক্ত করার আহ্বান জানান এবং টেকসই উৎপাদন প্রক্রিয়ার জন্য ইকো-ডিজাইন করার পরামর্শ দেন। তিনি বলেন, ‘ইইউ বিনিয়োগকারীদের আকৃষ্ট করে বাংলাদেশে সহজে ব্যবসা করা কঠিন। তাই সার্কুলার ইকোনমিসহ বিনিয়োগ আকৃষ্ট করার জন্য সরকারকে এর সমাধান করতে হবে। পুনর্ব্যবহারযোগ্য শিল্পে লাখ লাখ কর্মসংস্থান সৃষ্টি করা যেতে পারে এবং আমদানির ওপর বাংলাদেশের নির্ভরতা কমাতে পারে।’

    একটি সাম্প্রতিক জিআইজেড-এর সমীক্ষা ইঙ্গিত করে, বাংলাদেশের সহায়ক নীতির অভাব পুনর্ব্যবহারযোগ্য শিল্পের গন্তব্য হিসেবে ভিয়েতনাম ও ইন্দোনেশিয়ার মতো দেশগুলির দিকে অগ্রাধিকার স্থানান্তরিত করতে অবদান রেখেছে।

    ঝুট ব্যবসার সঙ্গে রাজনৈতিক অর্থনীতির সম্পর্ক রয়েছে, যেমনটি আমরা আশুলিয়া ও ঢাকার অন্য অংশে সাম্প্রতিক শ্রমিক অসন্তোষের সময় দেখেছি। এ খাতকে আনুষ্ঠানিককরণ খুবই গুরুত্বপূর্ণ। ●

    অকা/শিবা/ফর/দুপুর/১৪ নভেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 1 year আগে

    এই বিষয়ে আরও সংবাদ

    টেক্সটাইল খাতে মন্দার চাপ

    সিন্ডিকেট বন্ধ হলে ভোক্তার স্বার্থ রা পাবে এবং বিনিয়োগ বাড়বে

    বিকল্প কী ধরনের সুবিধা দেয়া যায়, সে বিষয়ে আমরা ভাবছি-বাণিজ্য সচিব

    শিল্পায়নের নতুন সুযোগ গ্রিন শিপবিল্ডিং ইন্ডাস্ট্রি-শিল্প উপদেষ্টা

    প্রস্তুত হচ্ছে বাংলাদেশ
    অর্ডার বাড়াতে শুরু করেছে যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীরা

    সম্ভাবনা সত্ত্বেও পিছিয়ে চামড়াশিল্প

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কায় তেলের দাম ১০০ ডলার ছাড়াল

    মজুত থাকলেও খাতুনগঞ্জে নিত্যপণ্যের দাম বাড়ছে কেন?

    কর্ণফুলী ইন্স্যুরেন্স পিএলসির এশিয়া ইন্স্যুরেন্স পুরস্কার অর্জন

    ব্যাংক ঋণে ঢাকার আধিপত্য, দুই বিভাগেই প্রায় ৮৭ শতাংশ

    এলপি গ্যাস বাজারে অস্থিরতা, চড়া মূল্য দিচ্ছেন ভোক্তারা

    হরমুজ প্রণালী ও বাংলাদেশের ভবিষ্যত

    কাতারের এলএনজি সংকটে গ্যাস সরবরাহে অনিশ্চয়তা

    ইইউ বাজারে পোশাক রফতানিতে বাংলাদেশের শক্ত অবস্থান

    নগদ সহায়তায় স্বস্তি পেল পোশাক খাত

    রফতানিতে টানা ৭ মাসের মন্দা

    পুনঃতফসিলের ছোঁয়ায় খেলাপি ঋণ কমলেও শঙ্কা কাটেনি ব্যাংক খাতে

    মধ্যপ্রাচ্য সংকটে রপ্তানিতে নতুন ধাক্কা: আকাশপথে অচলাবস্থা, সাগরপথে অনিশ্চয়তা

    এক বছর বিশ্বজিৎ মন্ডলের মুখ্য বীমা নির্বাহী পদে কাজে নিষেধাজ্ঞা

    বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এর চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত

    শেয়ার বাজারে স্বচ্ছতা জোরদারে হুইসেলব্লোয়ার সুরক্ষা বিধিমালার উদ্যোগ

    ঋণ প্রবৃদ্ধিতে রেকর্ড পতন: বিনিয়োগ ও অর্থনীতিতে অচলাবস্থার আশঙ্কা

    রমজানে ঢাকার বাজারে স্বস্তির খোঁজে দীর্ঘ লাইন

    মধ্যপ্রাচ্যের যুদ্ধঝুঁকি: বাংলাদেশের জ্বালানি ও অর্থনীতির অস্বস্তি

    মাথাপিছু আয় বেড়েছে, জিডিপি প্রবৃদ্ধি কমেছে

    বিদেশি বিনিয়োগে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত শেয়ার বাজারে

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.