প্রগ্রেসিভ লাইফ ইনসিওরেন্স কোম্পানি লিমিটেড এর শরিয়াহ কাউন্সিলের ১১তম সভা কোম্পানির রাজধানীর কাকরাইলস্থ প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন শরিয়াহ কাউন্সিলের নব নির্বাচিত চেয়ারম্যান প্রফেসর ড. আ ক ম আবদুল কাদের।

এতে উপস্থিত ছিলেন কোম্পানির ভাইস চেয়ারম্যন বজলুর রশীদ এমবিই এবং সদস্যগণের মধ্যে অধ্যক্ষ ড. মুহাম্মদ শাহজাহান মাদানী, মুফতি ড. মোঃ আনোয়ার হোসাইন মোল্লা, শায়খ শাহ মুহাম্মদ ওয়ালি উল্লাহ, অধ্যাপক শায়েখ এ বি এম মাসুম বিল্লাহ। আরো উপস্থিত ছিলেন কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইদুল আমিন ও কোম্পানির ভিপি ও ডেপুটি সিএফও মুহাম্মদ আবদুল্লাহ আল মামুন।

সভায় শরিয়াহ কাউন্সিলের সচিব মাওলানা এ বি এম সাইফুল ইসলাম-এর সঞ্চালনায় কোম্পানির শরিয়াহ কাউন্সিল পুনর্গঠন সহ ইসলামী বীমা বিধিমালা, কোম্পানির পরিকল্পসমূহ, উপবিধি, তাবাররু ফান্ডের ব্যবস্থাপনা প্রভৃতি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা ও শরিয়াহ নির্দেশনা প্রদান করা হয়। খবর বিজ্ঞপ্তির

অকা/জীবীকো/সখবি/সকাল/২৬ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ

 

সর্বশেষ হালনাগাদ 2 years আগে

Leave A Reply

Exit mobile version