অর্থকাগজ প্রতিবেদন ●
পণ্য মূল্য স্বাভাবিক রাখা, সরবরাহ ব্যবস্থা সচল রাখা ও বাজার সিন্ডিকেট নিয়ন্ত্রণে রাখতে রাজধানীর কারওয়ান বাজারের কাঁচাবাজার পরিদর্শন করলো এফবিসিসিআই’র বাজার মনিটরিং টিম।
১৩ অক্টোবর সকালে এফবিসিসিআই প্রশাসক হাফিজুর রহমানের নেতৃত্বে বাজার পরিদর্শন কার্যক্রম পরিচালনা করা হয়।
বাজার পরিদর্শন শেষে অনুষ্ঠিত এক আলোচনা সভায় অংশ নেন এফবিসিসিআই এর প্রশাসক হাফিজুর রহমান। এ সময়, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম যৌক্তিক পর্যায়ে রাখতে খুচরা ও পাইকারি ব্যবসায়ীসহ আড়তদারদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান তিনি।
সভায় সভাপতিত্ব করেন কাওরানবাজার আড়ত ব্যবসায়ি বহুমুখী সমবায় সমিতির সভাপতি ওমর ফারুক। বাজার মনিটরিংয়ে এফবিসিসিআই এর নিয়মিত কর্মসূচিতে ব্যবসায়ীদের সহযোগিতা অব্যাহত থাকবে বলে জানান তিনি।
সভায় আরও উপস্থিত ছিলেন কাওরানবাজার আড়ত ব্যবসায়িক বহুমুখী সমবায় সমিতির সাধারণ সম্পাদক সাইফুর রহমান চৌধুরীর সুজন, কাওরানবাজার কিচেন মার্কেট সমিতির মহাসচিব আবু বক্কর সিদ্দিক, বাংলাদেশ কাঁচামাল আড়ত মালিক সমিতির সভাপতি এবং এফবিসিসিআই -এর সাধারণ পরিষদের সদস্য মো. ইমরান মাস্টার, বাংলাদেশ কাঁচামাল আড়ত মালিক সমিতির মহাসচিব এবং এফবিসিসিআই এর সাধারণ পরিষদের সদস্য মোহাম্মদ মনিরুল ইসলামসহ অন্যান্য ব্যবসায়ী নেতৃবৃন্দ। ●
অকা/পবা/প্র/বিকেল/১৩ অক্টোবর, ২০২৪ খ্রিষ্টাব্দ
সর্বশেষ হালনাগাদ 1 year আগে

