অর্থকাগজ প্রতিবেদন ●
বন্যায় বিপর্যস্ত দেশের বিভিন্ন জেলা। এসব এলাকার মানুষের জন্য সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ পিএলসির কর্মকর্তা ও কর্মচারীরা। বন্যার্তদের সহায়তায় নিজেদের এক দিনের বেতনের টাকা দেওয়ার কথা জানিয়েছেন তারা।

২৬ আগস্ট সিএসই থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ পিএলসির সকল কর্মকর্তারা বাংলাদেশের বিভিন্ন জেলায় ভয়াবহ বন্যায় তিগ্রস্তদের একদিনের বেতনের সমপরিমান অর্থ প্রদান করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। বন্যায় কবলিত এলাকায় তিগ্রস্তদের সাহায্যার্থে এই অর্থ প্রদান করা হবে। ●

অকা/পুঁবা/ফর/রাত/২৬ আগস্ট, ২০২৪ খ্রিষ্টাব্দ

সর্বশেষ হালনাগাদ 2 years আগে

Leave A Reply

Exit mobile version