Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন খাত
      • তৈরি পোশাক শিল্প
      • ওষুধ শিল্প
      • কৃষি শিল্প
      • ই-কমার্স
      • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
      • চামড়া শিল্প
      • তথ্য ও প্রযুক্তি
      • পর্যটন
      • বিশেষ প্রতিবেদন
      • বাণিজ্য
      • প্রবাসী আয়
      • পোলট্রি খাত
      • বাজার
      • শিক্ষা খাত
      • শিল্প খাত
      • রাজস্ব
      • মৎস্য খাত
      • শ্রম বাজার
      • স্বাস্থ্য অর্থনীতি
      • হিমায়িত খাদ্য
      • যোগাযোগ
      • পরিবহন খাত
      • নগর দর্পন
      • বিশ্ব অর্থনীতি
      • ভিনদেশ
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
          • আর্থিক খাত
          • ওষুধ শিল্প
          • চামড়া শিল্প
          • বাণিজ্য
          • বাজার
          • মৎস্য খাত
          • যোগাযোগ
          • হিমায়িত খাদ্য
          • বিশেষ প্রতিবেদন
          • তথ্য ও প্রযুক্তি
          • প্রবাসী আয়
          • শিক্ষা খাত
          • কৃষি শিল্প
          • শ্রম বাজার
          • পরিবহন খাত
          • ভিনদেশ
          • রাজস্ব
          • বিশ্ব অর্থনীতি
          • আবাসন খাত
          • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
          • ই-কমার্স
          • পর্যটন
          • পোলট্রি খাত
          • শিল্প খাত
          • স্বাস্থ্য অর্থনীতি
          • তৈরি পোশাক শিল্প
          • নগর দর্পন
    মঙ্গলবার, ২৫ ফাল্গুন, ১৪৩২ | ১০ মার্চ, ২০২৬
    অর্থকাগজঅর্থকাগজ

    বিকেএমইএ শুল্কমুক্ত বাজার সুবিধা চায় যুক্তরাষ্ট্রে

    আগস্ট ১০, ২০২৪ ৪:২২ পূর্বাহ্ণ14
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●
    অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে শপথ গ্রহণ করায় ড. মুহাম্মদ ইউনূসকে অভিনন্দন জানিয়েছে দেশের নিট পোশাক শিল্প মালিকদের সংগঠন বিকেএমইএ। পাশাপাশি যুক্তরাষ্ট্রে শুল্কমুক্ত বাজার সুবিধা প্রাপ্তি এবং সারা বিশ্বে নিট পোশাকের বাজার সম্প্রসারণে তার পরিচিতি ও কৌশলগত ব্যবস্থাপনা কাজে লাগানোর আহ্বান জানানো হয়েছে। ৮ আগস্ট বিকেএমইএর নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেম স্বাক্ষরিত বিবৃতিতে এসব কথা বলা হয়।

    বিকেএমইএর বিবৃতিতে বলা হয়েছে, গত এক মাস যে ভয়াবহ পরিস্থিতি আমাদের দেশ অতিক্রম করেছে, তার ক্ষতিকর প্রভাব দেশের প্রধান রফতানি খাত নিট শিল্পেও পড়েছে। পরিসংখ্যান দিয়ে এ ক্ষতি পরিমাপ করা যাবে না। আমরা বিশ্বাস করি, অর্থনৈতিক শাস্ত্রের অনুসন্ধিৎসু ব্যক্তিত্ব হিসেবে প্রধান উপদেষ্টা এ শিল্পের বিকাশের বাধাগুলো দূরীকরণে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন।

    এমনকি পোশাক খাতের উন্নয়নে যেখানে যেখানে সংস্কার প্রয়োজন, সেখানেও ড. মুহাম্মদ ইউনূস তার মেধা ও চিন্তার প্রয়োগ ঘটাবেন বলে মনে করেন মোহাম্মদ হাতেম। ড. ইউনূসের উদ্দেশে তিনি বলেন, ‘আমেরিকায় শুল্কমুক্ত বাজারসুবিধা প্রাপ্তি এবং সারা বিশ্বে নিট পোশাকের বাজার সম্প্রসারণে আপনার আন্তর্জাতিক পরিচিতি ও কৌশলগত ব্যবস্থাপনা আপনি কাজে লাগাবেন বলে আমরা বিশ্বাস করি। আপনাতেই আমাদের আস্থা, আপনাতেই আমাদের বিশ্বাস।’

    বিবৃতির শুরুতে বিকেএমইএ বলেছে, কোনো সন্দেহ নেই আমাদের প্রিয় বাংলাদেশ এক মাস ধরে যে বিভীষিকাময় পরিস্থিতির মধ্য দিয়ে অতিবাহিত করেছে তা বর্ণনাতীত। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত তরুণ শিক্ষার্থী ও সাধারণ মানুষের ওপর বিগত সরকারের অমানবিক জুলুম-নির্যাতন ও প্রাণহানির সবই দেখেছি আমরা। এরই মধ্য দিয়ে স্বাধীনতার ৫৩ বছর পর ছাত্র-জনতা গণ-অভ্যুত্থানের মাধ্যমে নতুন এক দেশ ও নতুন এক সূর্যের অভ্যুদয় ঘটিয়েছে। সে জন্য বিকেএমইএর পক্ষ থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত সব শিক্ষার্থীর প্রতি আমরা চিরকৃতজ্ঞ।

    সংগঠনটি মনে করে, তরুণ শিক্ষার্থীদের এ অভ্যুদয় নবজাগরণের, অর্থনৈতিক গতিশীলতার মাধ্যমে নতুন বাংলাদেশ বিনির্মাণের ও রাষ্ট্রকাঠামো সংস্কারের মাধ্যমে একটি আধুনিক ও উন্নত বাংলাদেশ সৃষ্টির।

    বিকেএমইএর নির্বাহী সভাপতি বলেন, ‘আমরা বিশ্বাস করি, ড. ইউনূসের দূরদর্শী নেতৃত্ব ও প্রজ্ঞায় দ্রুততম সময়ের মধ্যে এ ক্রান্তিকাল কাটিয়ে উঠে একটি অর্থনৈতিক রোল মডেলের দেশ হিসেবে বিশ্বের দরবারে আবির্ভূত হবে বাংলাদেশ।’

    প্রসঙ্গত, ছাত্র-জনতার আন্দোলনের মুখে ৫ আগস্ট শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের পতন ঘটে। এরপর ৮ আগস্ট রাতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে ১৭ সদস্যের অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়। ●

    অকা/শিবা/ফর/সকাল/১০ আগস্ট, ২০২৪ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 2 years আগে

    শুল্কমুক্ত বাজার সুবিধা

    এই বিষয়ে আরও সংবাদ

    টেক্সটাইল খাতে মন্দার চাপ

    সিন্ডিকেট বন্ধ হলে ভোক্তার স্বার্থ রা পাবে এবং বিনিয়োগ বাড়বে

    বিকল্প কী ধরনের সুবিধা দেয়া যায়, সে বিষয়ে আমরা ভাবছি-বাণিজ্য সচিব

    শিল্পায়নের নতুন সুযোগ গ্রিন শিপবিল্ডিং ইন্ডাস্ট্রি-শিল্প উপদেষ্টা

    প্রস্তুত হচ্ছে বাংলাদেশ
    অর্ডার বাড়াতে শুরু করেছে যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীরা

    সম্ভাবনা সত্ত্বেও পিছিয়ে চামড়াশিল্প

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কায় তেলের দাম ১০০ ডলার ছাড়াল

    মজুত থাকলেও খাতুনগঞ্জে নিত্যপণ্যের দাম বাড়ছে কেন?

    কর্ণফুলী ইন্স্যুরেন্স পিএলসির এশিয়া ইন্স্যুরেন্স পুরস্কার অর্জন

    ব্যাংক ঋণে ঢাকার আধিপত্য, দুই বিভাগেই প্রায় ৮৭ শতাংশ

    এলপি গ্যাস বাজারে অস্থিরতা, চড়া মূল্য দিচ্ছেন ভোক্তারা

    হরমুজ প্রণালী ও বাংলাদেশের ভবিষ্যত

    কাতারের এলএনজি সংকটে গ্যাস সরবরাহে অনিশ্চয়তা

    ইইউ বাজারে পোশাক রফতানিতে বাংলাদেশের শক্ত অবস্থান

    নগদ সহায়তায় স্বস্তি পেল পোশাক খাত

    রফতানিতে টানা ৭ মাসের মন্দা

    পুনঃতফসিলের ছোঁয়ায় খেলাপি ঋণ কমলেও শঙ্কা কাটেনি ব্যাংক খাতে

    মধ্যপ্রাচ্য সংকটে রপ্তানিতে নতুন ধাক্কা: আকাশপথে অচলাবস্থা, সাগরপথে অনিশ্চয়তা

    এক বছর বিশ্বজিৎ মন্ডলের মুখ্য বীমা নির্বাহী পদে কাজে নিষেধাজ্ঞা

    বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এর চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত

    শেয়ার বাজারে স্বচ্ছতা জোরদারে হুইসেলব্লোয়ার সুরক্ষা বিধিমালার উদ্যোগ

    ঋণ প্রবৃদ্ধিতে রেকর্ড পতন: বিনিয়োগ ও অর্থনীতিতে অচলাবস্থার আশঙ্কা

    রমজানে ঢাকার বাজারে স্বস্তির খোঁজে দীর্ঘ লাইন

    মধ্যপ্রাচ্যের যুদ্ধঝুঁকি: বাংলাদেশের জ্বালানি ও অর্থনীতির অস্বস্তি

    মাথাপিছু আয় বেড়েছে, জিডিপি প্রবৃদ্ধি কমেছে

    বিদেশি বিনিয়োগে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত শেয়ার বাজারে

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.