জাতীয় “দৈনিক ব্যাংক বীমা অর্থনীতি” পত্রিকার ষষ্ঠ বর্ষে পদার্পন উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে বীমা শিল্পসহ দেশের অর্থনীতিতে অসামান্য অবদান রাখায় প্রখ্যাত বীমা ও শিল্প উদ্যোক্তা ও সন্ধানী লাইফ ইনস্যুরেনস কোম্পানী লিমিটেডের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আলহাজ্ব মকবুল হোসেনকে ব্যাংক বীমা অর্থনীতির পক্ষ থেকে মরনোত্তর সম্মাননা প্রদান করা হয়। উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে বিচারপতি নেজামুল হক নাসিম, চেয়ারম্যান, বাংলাদেশ প্রেস কাউন্সিল, এর নিকট হতে মরনোত্তর সম্মাননা গ্রহণ করেন তার পক্ষে সন্ধানী লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিঃ-এর চেয়ারম্যান মুজিবুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন ইন্স্যুরেন্স কোম্পানী লিঃ এর চেয়ারম্যান মোজাফ্ফর হোসেন পল্টু, মেঘনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানীর চেয়ারম্যান নিজাম উদ্দিন আহমদ এবং ব্যাংক বীমা অর্থনীতি পত্রিকার সম্পাদক মোহাম্মদ মনিরুজ্জামান। এছাড়াও অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অন্যান্য প্রতিষ্ঠানের সম্মানীত ব্যক্তিবর্গ এবং অত্র কোম্পানীর পরিচালক শাফাফ রহমান সাদ, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব ইদ্রিস মিয়া তালুকদার, ডিএমডি ও সিএফও মোঃ রফিক আহমেদ, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোঃ ফজলুর রহমান এবং কোম্পানী সেক্রেটারী মোঃ মিজানুর রহমান। খবর বিজ্ঞপ্তির
অকা/জীবীকো/সখবি/রাত, ০২ নভেম্বর, ২০২৩ খ্রিষ্টাব্দ

সর্বশেষ হালনাগাদ 3 years আগে

Leave A Reply

Exit mobile version