দেশের বেসরকারি জীবন বীমা কোম্পানী বেঙ্গল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স এর অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এম এ রব খানের অকাল মৃত্যুতে তার পরিবারকে গ্রুপ বীমা ও অন্যান্য সার্ভিস বেনেফিটসহ ৪৫ লাখ ৬০ হাজার তিনশত চুয়ান্ন টাকার চেক কোম্পানির ভাইস চেয়ারম্যান মো. আমিন হেলালী হস্তান্তর করেছেন সম্প্রতি।

এ সময় কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও মুখ্য নির্বাহী কর্মকর্তা এম এম মনিরুল আলম, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. আওলাদ হোসেন, এইচআর বিভাগের প্রধান মোহাম্মদ সফিকুল ইসলাম, স্মার্ট-আমানাহ প্রকল্প প্রধান মো. মিরাজ ভূইয়া, স্মার্ট-ড্রিম প্রকল্প প্রধান মো. ওমর ফারুক প্রমুখ উপস্থিত ছিলেন। খবর বিজ্ঞপ্তির 

অকা/জীবীকো/সখবি/ফর/রাত/২৪ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ

সর্বশেষ হালনাগাদ 1 year আগে

Leave A Reply

Exit mobile version