বিদেশে উচ্চশিার জন্য প্রবাসী বাংলাদেশীদের সুবিধার্থে মালয়েশিয়াতে জিএসসি গ্লোবাল সলিউশনের করপোরেট ব্রাঞ্চ উদ্বোধন করা হয়েছে। ১০ নভেম্বর বিকেলে কুয়ালালামপুরের টাইম স্কয়ারের অপজিটের বারজায়া কমপ্লেক্সে উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন উপলে বাংলাদেশী স্টুডেন্টদের জন্য থাকছে এক মাস যাবতীয় ফাইল প্রসেসিংয়ে চার্জ ফ্রি সেবা সুবিধা।

দেশের গণ্ডি পেরিয়ে সংযুক্ত আরব আমিরাত এবং বলকানের অন্যতম দেশ সার্বিয়ার পর মালয়েশিয়ার প্রাণকেন্দ্র বারজায়া টাইম স্কয়ারের বিপরীত পাশে প্লাজা বারজায়াতে করপোরেট ব্রাঞ্চের যাত্রা শুরু করল দেশের শীর্ষস্থানীয় এডুকেশন কনসালট্যান্সি ফার্ম জিএসসি গ্লোবাল সলিউশন।

এই প্রতিষ্ঠানের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এশিয়ান-আফ্রিকান ইয়ুথ গভর্নমেন্টের মহাসচিব ড. মোহাম্মদ মহিউদ্দীন মাহি। প্রধান অতিথির বক্তব্যে তিনি বাংলাদেশী ব্যবসায়ীদের বিশ্বব্যাপী ব্যবসায়িক পরিধি সম্প্রসারণের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এবং জিএসসির উদ্যোগে বাংলাদেশের শিার্থীদের বিদেশে উচ্চশিার যাত্রাকে আরো বেশি সহজ হবে বলে মন্তব্য করেছেন।

প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শোয়াইব চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেনÑ সাউদার্ন বিশ্ববিদ্যালয়ের পরিচালক সাইফুল্লাহ চৌধুরী, মালয়েশিয়ার বিশিষ্ট ব্যবসায়ী এবং এডুপ্ল্যান বাংলাদেশের পরিচালক ওসমান গনি, মদিনা ট্রাভেলস অ্যান্ড টুরসের সেলস ও মার্কেটিং বিভাগের পরিচালক মোকাম্মেল হোসেন, প্রফেসর ড. তোফায়েল আহমেদ, মালয়েশিয়ায় অবস্থানরত বাংলাদেশ সরকারের নির্বাচন কমিশনের শীর্ষপর্যায়ের কর্মকর্তারা, বাংলাদেশ শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিকবৃন্দ, মালয়েশিয়া প্রবাসী বিশিষ্ট শিাবিদ হাসান এবং মালয়েশিয়ায় অবস্থিত বিভিন্ন ব্যবসায়ী ও কমিউনিটির নেতৃবৃন্দ। খবর বিজ্ঞপ্তির 

অকা/শিক্ষাখা/সখবি/ফর/রাত/১১ নভেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ

সর্বশেষ হালনাগাদ 1 year আগে

Leave A Reply

Exit mobile version