অর্থকাগজ প্রতিবেদন ●
দেশের নামকরা অর্থনীতিবিদ ড. এম মাশরুর রিয়াজকে পুঁজি বাজার নিয়ন্ত্রক প্রতিষ্ঠান বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ ১৩ আগস্ট এই নিয়োগ দেয়।
আর্থিক প্রতিষ্ঠান বিভাগ সূত্রে তা জানা গেছে।
ড. এম মাশরুর রিয়াজকে ৪ বছরের জন্য বিএসইসির চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে।
সাম্প্রতিক রাজনৈতিক পট পরিবর্তনের প্রেক্ষিতে ১১ আগস্ট বিএসইসির চেয়ারম্যান পদ থেকে অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম পদত্যাগ করেন। ড. এম মাশরুর রিয়াজ তার স্থলাভিষিক্ত হলেন।
এম মাশরুর রিয়াজ নীতি গবেষণা প্রতিষ্ঠান পলিসি এক্সচেঞ্জের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান। ●
অকা/পুঁবা/প্র/ বিকেল/১৩ আগস্ট, ২০২৪ খ্রিষ্টাব্দ
সর্বশেষ হালনাগাদ 2 years আগে

