সাশ্রয়ী এয়ারলাইন সেবা সংস্থা ‘এয়ার অ্যারাবিয়া’ তার নেটওয়ার্কজুড়ে ১ লাখ ৫০ হাজার আসনের জন্য ‘সুপার সিট সেল’ নামে বিশেষ মূল্যছাড় ঘোষণা করেছে। অগ্রাধিকার ভিত্তিতে এসব আসন বরাদ্দ দেওয়া হবে।
মূল্যছাড় এর আওতায় রয়েছে বাংলাদেশ থেকে সংযুক্ত আরব আমিরাতের শারজাহ ও আবুধাবি পর্যন্ত নন-স্টপ ফ্লাইট, যার একমুখী ভাড়া মাত্র ১০ হাজার ৫৯২ টাকা থেকে শুরু।
অফারটি আগামী ৫ মে (২০২৪) পর্যন্ত চালু থাকবে। আর ভ্রমণের তারিখ চলতি বছরের ২৭ অক্টোবর থেকে ২০২৫ সালের ২৯ মার্চ পর্যন্ত।
মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার শীর্ষস্থানীয় সাশ্রয়ী এয়ারলাইন সেবা সংস্থা ‘এয়ার অ্যারাবিয়া’।
এই মূল্যছাড় সুবিধায় রয়েছে বাংলাদেশ থেকে সংযুক্ত আরব আমিরাতের শারজাহ ও আবুধাবি পর্যন্ত নন-স্টপ ফ্লাইট, যার একমুখী ভাড়া মাত্র ১০ হাজার ৫৯২ টাকা থেকে শুরু।
মাত্র ১০ হাজার ৫৯২ টাকার এই একমুখী টিকিটে আরামদায়ক ও উন্নত মানের উড়োজাহাজে ঢাকা ও চট্টগ্রাম থেকে শারজাহ ও আবুধাবি পর্যন্ত নন-স্টপ ফ্লাইট–সুবিধা পাওয়া যাবে। অফারভেদে প্রযোজ্য হবে বিভিন্ন শর্ত।
উড়োজাহাজশিল্পের একটি শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান হিসেবে নিজেদের দৃঢ় অবস্থান তৈরি করছে এয়ার অ্যারাবিয়া।
সংযুক্ত আরব আমিরাত, মরক্কো ও মিসরে অবস্থিত পাঁচটি কৌশলগত কেন্দ্র থেকে প্রায় ২০০টি রুটে এয়ার অ্যারাবিয়া ফ্লাইট পরিচালনা করে আসছে।
এয়ার অ্যারাবিয়া যাত্রীদের আরামদায়ক ভ্রমণ ও তাদের আস্থা অর্জন এবং যাত্রীসেবার অনন্য মান নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।
উড়োজাহাজ চলাচলসেবায় পুরস্কার বিজয়ী এয়ারলাইন ‘এয়ার অ্যারাবিয়া’ সব সময় যাত্রীদের অসাধারণ ভ্রমণ অভিজ্ঞতা প্রদানে নিবেদিত।

সর্বশেষ হালনাগাদ 2 years আগে

Leave A Reply

Exit mobile version