পুঁজি বাজারে তালিকাভুক্ত মেঘনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড ২০২৩ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ১৫ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করেছে। ২৯ আগস্ট সকালে ভার্চুয়াল প্লাটফর্মে অনুষ্ঠিত কোম্পানিটির বার্ষিক সাধারণ সভায় সবার সম্মতিতে লভ্যাংশ অনুমোদিত হয়।

কোম্পানির চেয়ারম্যান নিজাম উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ভাইস চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ (পাভেল), পরিচালক হাসিনা নিজাম, রিয়াজ উদ্দিন আহমেদ, এ এন এম ফজলুল করিম মুন্সী, মো. মঈন উদ্দিন, সবিতা ফেরদৌসী, শারমিন নাসির, দিলরুবা শারমিন, প্রফেসর আনসার আলী ও মোহাম্মদ আহসান ইবনে কবিরসহ অন্যান্য পরিচালক এবং মুখ্য নির্বাহী কর্মকর্তা এন সি রুদ্র্রসহ উর্ধ্বতন কর্মকর্তারা অনলাইনে সভায় যুক্ত ছিলেন।

মেঘনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড ২০২৩ সালে মোট ৩৮৩ কোটি টাকা প্রিমিয়াম অর্জন করেন। কোম্পানির বর্তমান মোট সম্পদের পরিমাণ ১৮৪২.৯৭ কোটি টাকা। কোম্পানিটি ২০২৩ সালে ৪৪৬.৪১ কোটি টাকা বীমা দাবি পরিশোধ করেছে। ২০২৩ সালে কোম্পানির ইপিএস ১.৫৬ টাকা এবং ডিপিএস ১.৫০ টাকা।

২৮তম বার্ষিক সাধারণ সভায় সভাপতির বক্তব্যে কোম্পানির চেয়ারম্যান নিজাম উদ্দিন আহমদ বলেন, কোম্পানির কার্যক্রম শুরুর পর হতে ২০২৩ সাল পর্যন্ত গ্রাহকের মৃত্যুদাবি বাবদ ১১৩.৪৭ কোটি টাকা, কিস্তি বীমার সুবিধা বাবদ ১৪৪১.৭৮ কোটি টাকা, মেয়াদ পূর্তি দাবি বাবদ ১৪২২.৫৯ কোটি টাকা এবং বোনাস বাবদ ৭৭৬.৪৯ কোটি টাকাসহ সর্বমোট ৩৭৫৪.৩৩ কোটি টাকা পরিশোধ করেছে। এই পরিসখ্যানই বলে দেয় মেঘনা লাইফ দাবি পরিশোধে অঙ্গীকারবদ্ধ। খবর বিজ্ঞপ্তির

অকা/জীবীকো/সখবি/বিকেল/৩০ আগস্ট, ২০২৪ খ্রিষ্টাব্দ

সর্বশেষ হালনাগাদ 2 years আগে

Leave A Reply

Exit mobile version