Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন খাত
      • তৈরি পোশাক শিল্প
      • ওষুধ শিল্প
      • কৃষি শিল্প
      • ই-কমার্স
      • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
      • চামড়া শিল্প
      • তথ্য ও প্রযুক্তি
      • পর্যটন
      • বিশেষ প্রতিবেদন
      • বাণিজ্য
      • প্রবাসী আয়
      • পোলট্রি খাত
      • বাজার
      • শিক্ষা খাত
      • শিল্প খাত
      • রাজস্ব
      • মৎস্য খাত
      • শ্রম বাজার
      • স্বাস্থ্য অর্থনীতি
      • হিমায়িত খাদ্য
      • যোগাযোগ
      • পরিবহন খাত
      • নগর দর্পন
      • বিশ্ব অর্থনীতি
      • ভিনদেশ
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
          • আর্থিক খাত
          • ওষুধ শিল্প
          • চামড়া শিল্প
          • বাণিজ্য
          • বাজার
          • মৎস্য খাত
          • যোগাযোগ
          • হিমায়িত খাদ্য
          • বিশেষ প্রতিবেদন
          • তথ্য ও প্রযুক্তি
          • প্রবাসী আয়
          • শিক্ষা খাত
          • কৃষি শিল্প
          • শ্রম বাজার
          • পরিবহন খাত
          • ভিনদেশ
          • রাজস্ব
          • বিশ্ব অর্থনীতি
          • আবাসন খাত
          • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
          • ই-কমার্স
          • পর্যটন
          • পোলট্রি খাত
          • শিল্প খাত
          • স্বাস্থ্য অর্থনীতি
          • তৈরি পোশাক শিল্প
          • নগর দর্পন
    সোমবার, ১৬ ফাল্গুন, ১৪৩২ | ২ মার্চ, ২০২৬
    অর্থকাগজঅর্থকাগজ

    যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রফতানিতে বাংলাদেশের অগ্রযাত্রা

    সেপ্টেম্বর ১৫, ২০২৫ ১০:২৭ পূর্বাহ্ণ4
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●

    যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক আরোপ সত্ত্বেও বাংলাদেশের তৈরি পোশাক খাত আবারও বিশ্ববাজারে তার সক্ষমতার দৃঢ় প্রমাণ দিয়েছে। শুরুতে কিছুটা অনিশ্চয়তা থাকলেও, বাস্তবে দেখা গেছে প্রতিযোগী দেশগুলোর তুলনায় বাংলাদেশের শুল্কহার তুলনামূলক কম থাকায় এটি এখন এক নতুন সুযোগে রূপ নিয়েছে। বিশেষ করে চীন ও ভারতের বাজার হারানো অর্ডারের একটি বড় অংশ ইতিমধ্যেই বাংলাদেশে স্থানান্তরিত হয়েছে, যা খাতটির সম্ভাবনা আরও উজ্জ্বল করে তুলেছে।

    অফিস অব টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেল (অটেক্সা)-এর সর্বশেষ পরিসংখ্যান বলছে, চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত সাত মাসে যুক্তরাষ্ট্রে বাংলাদেশ থেকে তৈরি পোশাক রপ্তানির পরিমাণ দাঁড়িয়েছে ৪৯৮ কোটি ডলার, যা গত বছরের একই সময়ের তুলনায় ২১.৬৬ শতাংশ বেশি। শুধু জুলাই মাসেই বাংলাদেশ রফতানি করেছে প্রায় ৭০ কোটি ডলারের পোশাক। অপরদিকে, একই সময়ে যুক্তরাষ্ট্র বিশ্বব্যাপী মোট ৪ হাজার ৫৮০ কোটি ডলারের পোশাক আমদানি করেছে, যা আগের বছরের তুলনায় মাত্র ৪.৯৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ, যেখানে বৈশ্বিক প্রবৃদ্ধি ছিল সীমিত, সেখানে বাংলাদেশের প্রবৃদ্ধি দ্বিগুণেরও বেশি।

    অটেক্সার দীর্ঘমেয়াদি তথ্যও বাংলাদেশের সাফল্যের ধারাবাহিকতা স্পষ্ট করছে। ২০১৫ থেকে ২০২৪ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রে বাংলাদেশ থেকে পোশাক রফতানি বেড়েছে ৩৫.৮৭ শতাংশ। শুধু ২০২৪ সালেই রফতানির পরিমাণ দাঁড়িয়েছে ৭৩৪২.৮৫ মিলিয়ন ডলার, যা যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের অবস্থানকে আরও সুসংহত করেছে।

    রফতানিকারকরা জানাচ্ছেন, পাল্টা শুল্ক কার্যকর হওয়ার পর থেকেই বাংলাদেশে অর্ডার প্রবাহ বাড়ছে এবং আগামী মৌসুমগুলোতে এই প্রবাহ আরও ত্বরান্বিত হবে বলে তাদের প্রত্যাশা। তাদের মতে, বাংলাদেশে শুল্কহার ২০ শতাংশের মধ্যে সীমাবদ্ধ থাকায় এটি যুক্তরাষ্ট্রের ক্রেতাদের কাছে অতিরিক্ত সুবিধা হিসেবে কাজ করছে। ফলস্বরূপ, চীন ও ভারতের অর্ডার সরাসরি বাংলাদেশে চলে আসছে। বিশেষজ্ঞরা বলছেন, শুধু চীন বা ভারত নয়, ভবিষ্যতে ভিয়েতনাম ও মিয়ানমারের অর্ডারেরও একটি অংশ বাংলাদেশে স্থানান্তরিত হতে পারে, যা রপ্তানি আয় বাড়ানোর পাশাপাশি কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি করবে।

    বাংলাদেশের পোশাক শিল্প উদ্যোক্তারা স্বল্পমেয়াদে যুক্তরাষ্ট্রের চাহিদা কমলেও দীর্ঘমেয়াদে প্রবৃদ্ধি অব্যাহত থাকবে বলে আশাবাদী। তাদের মতে, যদি মানোন্নয়ন ও পণ্যের বহুমুখীকরণে এখনই গুরুত্ব দেওয়া হয়, তবে বাংলাদেশ কেবল যুক্তরাষ্ট্র নয়, বৈশ্বিক বাজারেও আরও শক্তিশালী অবস্থান তৈরি করতে পারবে। ●
    অকা/তৈপোশি/ই/সকাল/১৪ সেপ্টেম্বর, ২০২৫ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 6 months আগে

    এই বিষয়ে আরও সংবাদ

    জানুয়ারিতে রাজস্ব আদায়ে ধস – পুনর্নির্ধারিত লক্ষ্যমাত্রা এখন অধরাই

    মার্কিন শুল্ক অনিশ্চয়তায় থমকে পোশাক রফতানি

    মার্কিন রায়ে শুল্ক-ঝুঁকি কমার ইঙ্গিত, তবে চ্যালেঞ্জ রয়ে গেছে

    অতিমূল্যায়িত অবকাঠামো ও ঋণঝুঁকির সতর্কবার্তা

    ইউরোপে মূল্যচাপে বাংলাদেশের পোশাক খাত

    এডিপিতে নজিরবিহীন ধীরগতি

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    রমজানে ঢাকার বাজারে স্বস্তির খোঁজে দীর্ঘ লাইন

    মধ্যপ্রাচ্যের যুদ্ধঝুঁকি: বাংলাদেশের জ্বালানি ও অর্থনীতির অস্বস্তি

    মাথাপিছু আয় বেড়েছে, জিডিপি প্রবৃদ্ধি কমেছে

    বিদেশি বিনিয়োগে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত শেয়ার বাজারে

    ফার্মাসলিউশনের সঙ্গে এনআরবি ইসলামিক লাইফের গ্রুপ বীমা চুক্তি

    বাংলাদেশ ব্যাংক এর গভর্নর হলেন মোস্তাকুর রহমান

    জানুয়ারিতে রাজস্ব আদায়ে ধস – পুনর্নির্ধারিত লক্ষ্যমাত্রা এখন অধরাই

    নির্বাচন-পরবর্তী আস্থায় ঘুরে দাঁড়ানোর পথে শেয়ার বাজার

    মার্কিন শুল্ক অনিশ্চয়তায় থমকে পোশাক রফতানি

    ঋণ পরিশোধে শিথিলতা: ব্যবসায়ীদের জন্য নতুন স্বস্তি

    নিম্নআয়ের সহায়তায় টিসিবি – কিন্তু বাড়ছে ব্যয়ের বোঝা

    ব্যাংক খাতের ত্রিমুখী সংকট

    ঈদের আগেই ছয় প্রতিষ্ঠানের অবসায়ন শুরু
    এনবিএফআই খাতে অবসায়নের পথে কেন্দ্রীয় ব্যাংক

    মার্কিন রায়ে শুল্ক-ঝুঁকি কমার ইঙ্গিত, তবে চ্যালেঞ্জ রয়ে গেছে

    অতিমূল্যায়িত অবকাঠামো ও ঋণঝুঁকির সতর্কবার্তা

    ইউরোপে মূল্যচাপে বাংলাদেশের পোশাক খাত

    এডিপিতে নজিরবিহীন ধীরগতি

    এক দিনের মধ্যেই জেনিথ ইসলামী লাইফের মৃত্যুদাবীর চেক পরিশোধ

    এলপি গ্যাসে ভ্যাট কমলো – দামে স্বস্তির ইঙ্গিত

    ব্যাংকিং খাতে গভীর ক্ষত
    সংকোচন নীতির চাপে প্রবৃদ্ধি

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.