Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন খাত
      • তৈরি পোশাক শিল্প
      • ওষুধ শিল্প
      • কৃষি শিল্প
      • ই-কমার্স
      • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
      • চামড়া শিল্প
      • তথ্য ও প্রযুক্তি
      • পর্যটন
      • বিশেষ প্রতিবেদন
      • বাণিজ্য
      • প্রবাসী আয়
      • পোলট্রি খাত
      • বাজার
      • শিক্ষা খাত
      • শিল্প খাত
      • রাজস্ব
      • মৎস্য খাত
      • শ্রম বাজার
      • স্বাস্থ্য অর্থনীতি
      • হিমায়িত খাদ্য
      • যোগাযোগ
      • পরিবহন খাত
      • নগর দর্পন
      • বিশ্ব অর্থনীতি
      • ভিনদেশ
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
          • আর্থিক খাত
          • ওষুধ শিল্প
          • চামড়া শিল্প
          • বাণিজ্য
          • বাজার
          • মৎস্য খাত
          • যোগাযোগ
          • হিমায়িত খাদ্য
          • বিশেষ প্রতিবেদন
          • তথ্য ও প্রযুক্তি
          • প্রবাসী আয়
          • শিক্ষা খাত
          • কৃষি শিল্প
          • শ্রম বাজার
          • পরিবহন খাত
          • ভিনদেশ
          • রাজস্ব
          • বিশ্ব অর্থনীতি
          • আবাসন খাত
          • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
          • ই-কমার্স
          • পর্যটন
          • পোলট্রি খাত
          • শিল্প খাত
          • স্বাস্থ্য অর্থনীতি
          • তৈরি পোশাক শিল্প
          • নগর দর্পন
    সোমবার, ১ চৈত্র, ১৪৩২ | ১৬ মার্চ, ২০২৬
    অর্থকাগজঅর্থকাগজ

    রাজস্ব আদায়ের বড় লক্ষ্যের মধ্যেই প্রবৃদ্ধি হ্রাস

    জুন ১৬, ২০২৩ ১১:৩৩ পূর্বাহ্ণ5
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●

    রাজস্ব আদায়ের বড় লক্ষ্যের মধ্যেই প্রবৃদ্ধি হ্রাসের বার্তা দিল জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। বাংলাদেশ ব্যাংকের সাপ্তাহিক নির্বাচিত অর্থনৈতিক সূচকে এমন বার্তা তুলে ধরা হয়েছে।গত বৃহস্পতিবার (১৫ জুন) দিন শেষে এ তথ্য প্রকাশ করে বাংলাদেশ ব্যাংক।

    কেন্দ্রীয় ব্যাংকের তথ্য মতে, চলতি ২০২২-২৩ অর্থবছরের ১০ মাসে (জুলাই-এপ্রিল) আগের বছরের একই সময়ের চেয়ে রাজস্ব আদায়ের প্রবৃদ্ধি কমেছে প্রায় ৫ শতাংশ। এসময়ে রাজস্ব আদায় হয়েছে ২ লাখ ৪৯ হাজার ৯৪৪ কোটি ৭৬ লাখ টাকা। যা গত বছরের একই সময়ের চেয়ে ৯ দশমিক ৭৫ শতাংশ বেশি। গত ২০২১-২২ অর্থবছরের জুলাই-এপ্রিল ১০ মাসে আদায় হয়েছিল ২ লাখ ২৭ হাজার ৭৩৮ কোটি ৯৫ লাখ টাকা।

    গত বছরে একই সময়ে প্রবৃদ্ধি ছিল ১৫ দশমিক ২৬ শতাংশ। এ বছর একই সময়ে প্রবৃদ্ধি কমেছে ৫ শতাংশ।

    চলতি অর্থবছরে আমদানি কম হয়েছে। আমদানি শুল্কও আদায় কম হয়েছে। ব্যবসা-বাণিজ্য ভালো হয়নি, কোম্পানির লাভও হয়নি। এ জন্য ট্যাক্স কম আদায় হয়েছে। বছর শেষে রাজস্ব আদায়ের এমন হারই থাকবে। অর্থাৎ চলতি ২০২২-২৩ অর্থবছরে ৩ লাখ ২৫ থেকে ৩০ হাজার কোটি টাকা আদায় হতে পারে। আগামী ২০২৩-২৪ অর্থবছরেও এমন ধারা অব্যাহত থাকবে বলে মনে করেন পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (পিআরআই) নির্বাহী পরিচালক ড. আহসান এইচ মনসুর।

    তিনি বলেন, সব মিলে এমন অবস্থা, আগামী বছরেও এমনটি অব্যাহত থাকবে। আমরা আগেও এমন ধারণা করেছিলাম।

    যে সময় রাজস্ব আদায়ের এ আভাস এলো, ঠিক তখন ২০২৩-২৪ অর্থবছরের বাজেট প্রস্তাব করা হয়েছে, যেখানে রাজস্ব আদায়ের বড় লক্ষ্য ঠিক করা হয়েছে। প্রস্তাবিত বাজেটে রাজস্ব আদায়ের লক্ষ্য ঠিক করা হয়েছে ৫ লাখ কোটি টাকা।

    প্রস্তাবিত বাজেটে রাজস্ব আদায়ের লক্ষ্য ঠিক করা হয়েছে ১৫ দশমিক ৫০ শতাংশ প্রবৃদ্ধি ধরে। আগামী অর্থবছরে রাজস্ব আদায়ের লক্ষ্য স্পর্শ করতে হলে চলতি ২০২২-২৩ অর্থবছরের রাজস্বের চেয়ে প্রায় ২০ শতাংশ বেশি রাজস্ব আদায় করতে হবে।

    প্রস্তাবিত বাজেটে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কর্মসূচি বাস্তবায়নে বেশ কিছু সংস্কার কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। নির্দিষ্ট ধরনের সেবা নিতে হলে ন্যূনতম কর দেওয়ার বাধ্যবাধকতার মতো বেশ কিছু উদ্যোগ নেওয়া হয়েছে, যা রাজস্ব আদায়ের প্রাক্কলনে ইতিবাচক ভূমিকা রাখবে। আবার করমুক্ত আয়সীমা ৩ লাখ টাকা থেকে বাড়িয়ে ৩ লাখ ৫০ হাজার টাকা করা হয়েছে। এর মধ্য দিয়ে রাজস্ব আদায়ে কিছু নেতিবাচক প্রভাব পড়তে পারে।

    আহসান এইচ মনসুর বলেন, প্রস্তাবিত বাজেটে রাজস্ব আদায়ে কিছু পলিসির কথা উল্লেখ করা হয়েছে। ন্যূনতম ২ হাজার টাকা কর দেওয়ার বিষয়টি বাধ্যতামূলক করা হয়েছে। কিছু কিছু ক্ষেত্রে শুল্ক তুলে নেওয়া হয়েছে। এ রকম কিছু উদ্যোগের ফলে প্রস্তাবিত বাজেটে রাজস্ব হয়তো কিছুটা বাড়বে। তবে যে লক্ষ্য ঠিক করা হয়েছে তা অর্জন করা কঠিন হবে, যা জুলাই-এপ্রিল এই ১০ মাসের রাজস্ব আদায়ের চিত্রই বলে দিচ্ছে।

    অকা/রাখা/বিকেল, ১৬ জুন, ২০২৩ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 3 years আগে

    রাজস্ব আদায়ের বড় লক্ষ্যের মধ্যেই প্রবৃদ্ধি হ্রাস

    এই বিষয়ে আরও সংবাদ

    জানুয়ারিতে রাজস্ব আদায়ে ধস – পুনর্নির্ধারিত লক্ষ্যমাত্রা এখন অধরাই

    সঞ্চয়পত্রে কর বিভ্রান্তির অবসান

    রাজস্ব চাপে ভবিষ্যৎ সরকার

    ভ্যাট বাড়লেও গতি ফিরছে না অর্থনীতিতে

    বেতন বৃদ্ধির বড় প্রতিশ্রুতি, বাস্তবতায় রাজস্বের কঠিন পরীক্ষা

    রাজস্ব আদায় বাড়লেও ঘাটতির চাপেই এনবিআর

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    আমদানি বাড়লেও রমজানে ফলের দাম কেন কমছে না

    ব্লু-চিপ শেয়ারে বিদেশি বিনিয়োগের নতুন আগ্রহ

    আতঙ্কে কেনাকাটা, বাজারে তেল–চিনির চাপ

    শেয়ারবাজারে নারীর আগ্রহ কমছে

    মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে রপ্তানি আদেশ কমার আশঙ্কা, শিল্পে ডিজেল কোটার দাবি

    এলসি নিষ্পত্তিতে ডলারের দাম বাড়াচ্ছে ব্যাংকগুলো

    ঈদ কেনাকাটায় ফ্রিজ বিক্রিতে উচ্ছ্বাস – ক্রেতার পছন্দে ওয়ালটনের আধিপত্য

    মধ্যপ্রাচ্যের যুদ্ধ ও তেলের দামে বাংলাদেশের নতুন মূল্যস্ফীতির আশঙ্কা

    দুদকের জালে আল-আরাফাহ্‌ ইসলামী ব্যাংক পিএলসি
    এমডি ফরমান ও রাফাত উল্লাহের বিরুদ্ধে ঋণ জালিয়াতি ও দুর্নীতির অভিযোগ (১ম পর্ব)

    মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কায় তেলের দাম ১০০ ডলার ছাড়াল

    মজুত থাকলেও খাতুনগঞ্জে নিত্যপণ্যের দাম বাড়ছে কেন?

    কর্ণফুলী ইন্স্যুরেন্স পিএলসির এশিয়া ইন্স্যুরেন্স পুরস্কার অর্জন

    ব্যাংক ঋণে ঢাকার আধিপত্য, দুই বিভাগেই প্রায় ৮৭ শতাংশ

    এলপি গ্যাস বাজারে অস্থিরতা, চড়া মূল্য দিচ্ছেন ভোক্তারা

    হরমুজ প্রণালী ও বাংলাদেশের ভবিষ্যত

    কাতারের এলএনজি সংকটে গ্যাস সরবরাহে অনিশ্চয়তা

    ইইউ বাজারে পোশাক রফতানিতে বাংলাদেশের শক্ত অবস্থান

    নগদ সহায়তায় স্বস্তি পেল পোশাক খাত

    রফতানিতে টানা ৭ মাসের মন্দা

    পুনঃতফসিলের ছোঁয়ায় খেলাপি ঋণ কমলেও শঙ্কা কাটেনি ব্যাংক খাতে

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.