অর্থকাগজ প্রতিবেদন

শেয়ার বাজারে তালিকাভুক্ত ৩ ব্যাংক ১৩০০ কোটি টাকার বন্ড ইস্যূর সিদ্ধান্ত নিয়েছে। এগুলো হলো- ট্রাস্ট ব্যাংক, ফার্স্ট সিকিউরিটজ ইসলাম ব্যাংক এবং স্ট্যান্ডার্ড ব্যাংখ। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক - ব্যাংকটি ফুল্লি রিডেম্বল নন-কনভাটেবল বন্ড ইস্যু করবে। এই বন্ডের নাম ‘এফএসআইবি চতুর্থ সাবঅর্ডিনেটেড বন্ড’। বন্ডটি ইস্যু করার মাধ্যমে ব্যাংকটি শেয়ার বাজার থেকে ৫০০ কোটি টাকা সংগ্রহ করবে। টিয়ার-টু মূলধনভিত্তি শক্তিশালী করতে এই অর্থ ব্যবহার করবে ব্যাংকটি। সাত বছর মেয়াদী এই বন্ড প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে ইস্যু করা হবে। প্রতিটি বন্ডের মূল্য ১০ লাখ টাকা। বাংলাদেশ ব্যাংক ও বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদন সাপেক্ষে বন্ড ইস্যুর সিদ্ধান্ত কার্যকর হবে।

স্ট্যান্ডার্ড ব্যাংক - ব্যাংকটি নন-কনভাটেবল বন্ড ইস্যু করার সিদ্ধান্ত নিয়েছে। বন্ডটির নাম হবে ‘স্ট্যান্ডার্ড ব্যাংক চতুর্থ সাবঅর্ডিনেটেড বন্ড’। ব্যাংকটি নন-কনভাটেবল ফুল্লি রিডেম্বল আনসিকিউরড ফ্লোটিং রেট বন্ড ইস্যু করে শেয়ার বাজার থেকে ৩৫০ কোটি টাকা সংগ্রহ করবে। সাত বছর মেয়াদী এই বন্ড প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে ইস্যু করা হবে। প্রতিটি বন্ডের মূল্য ৫ লাখ টাকা। টিয়ার-ওও মূলধনভিত্তি শক্তিশালী করতে এই অর্থ ব্যবহার করবে ব্যাংকটি। বাংলাদেশ ব্যাংক ও বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদন সাপেক্ষে বন্ড ইস্যুর সিদ্ধান্ত কার্যকর হবে।

ট্রাস্ট ব্যাংক পিএলসি - ব্যাংকটি আরও একটি সাব-অর্ডিনেটেড বন্ড ইস্যু করবে। এই বন্ডের নাম টিবিএল সপ্তম সাব-অর্ডিনেটেড বন্ড। বন্ডটি ইস্যু করার মাধ্যমে ব্যাংকটি শেয়ার বাজার থেকে ৪৫০ কোটি টাকা সংগ্রহ করবে। টিয়ার-টু মূলধনভিত্তি শক্তিশালী করতে এই অর্থ ব্যবহার করবে ব্যাংকটি। বাংলাদেশ ব্যাংক ও বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদন সাপেক্ষে বন্ড ইস্যুর সিদ্ধান্ত কার্যকর হবে। আলোচিত বন্ডটি হবে ট্রাস্ট ব্যাংকের সপ্তম সাব-অর্ডিনেটেড বন্ড। এই বন্ডের মেয়াদ হবে ৭ বছর। মেয়াদ শেষে এর পূর্ণ অবসায়ন ঘটবে। বন্ডটি শেয়ারে রূপান্তর-অযোগ্য। অর্থাৎ এর কোনো অংশ শেয়ারে রূপান্তর হবে না। এই বন্ডের বিপরীতে কোনো জামানত থাকবে না। টিবিএল সপ্তম সাব-অর্ডিনেটেড বন্ডের ইউনিট সংখ্যা হবে ৯ হাজার। প্রতি ইউনিটের অভিহিত মূল্য ৫ লাখ টাকা। বন্ডটির রিটার্নের ধরণ হবে ভাসমান। রেফারেন্স সুদের হারের সঙ্গে মার্জিন যোগ করে এর রিটার্নের হার নির্ধারণ করা হবে।
অকা/ব্যাংখা/ই/ সকাল, ১ ডিসেম্বর ২০২৪ খ্রিষ্টাব্দ

সর্বশেষ হালনাগাদ 1 year আগে

Leave A Reply

Exit mobile version