Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন খাত
      • তৈরি পোশাক শিল্প
      • ওষুধ শিল্প
      • কৃষি শিল্প
      • ই-কমার্স
      • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
      • চামড়া শিল্প
      • তথ্য ও প্রযুক্তি
      • পর্যটন
      • বিশেষ প্রতিবেদন
      • বাণিজ্য
      • প্রবাসী আয়
      • পোলট্রি খাত
      • বাজার
      • শিক্ষা খাত
      • শিল্প খাত
      • রাজস্ব
      • মৎস্য খাত
      • শ্রম বাজার
      • স্বাস্থ্য অর্থনীতি
      • হিমায়িত খাদ্য
      • যোগাযোগ
      • পরিবহন খাত
      • নগর দর্পন
      • বিশ্ব অর্থনীতি
      • ভিনদেশ
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
          • আর্থিক খাত
          • ওষুধ শিল্প
          • চামড়া শিল্প
          • বাণিজ্য
          • বাজার
          • মৎস্য খাত
          • যোগাযোগ
          • হিমায়িত খাদ্য
          • বিশেষ প্রতিবেদন
          • তথ্য ও প্রযুক্তি
          • প্রবাসী আয়
          • শিক্ষা খাত
          • কৃষি শিল্প
          • শ্রম বাজার
          • পরিবহন খাত
          • ভিনদেশ
          • রাজস্ব
          • বিশ্ব অর্থনীতি
          • আবাসন খাত
          • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
          • ই-কমার্স
          • পর্যটন
          • পোলট্রি খাত
          • শিল্প খাত
          • স্বাস্থ্য অর্থনীতি
          • তৈরি পোশাক শিল্প
          • নগর দর্পন
    সোমবার, ২ ফাল্গুন, ১৪৩২ | ১৬ ফেব্রুয়ারি, ২০২৬
    অর্থকাগজঅর্থকাগজ

    শেয়ারবাজারে বিনিয়োগের অনুমতি মিলছে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের

    জুলাই ৪, ২০২৪ ৫:১৫ পূর্বাহ্ণUpdated:জুলাই ৪, ২০২৪ ৫:১৫ পূর্বাহ্ণ14
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●

    শেয়ার বাজারে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বিনিয়োগ নিয়ে এক ধরনের ধোঁয়াশা রয়েছে। সরকারি কর্মকর্তা-কর্মচারী বা তাদের পরিবারের সদস্যদের নামে ব্যবসায় বিনিয়োগে নিষেধাজ্ঞা থাকলেও শেয়ার বাজারে বিনিয়োগে কোনো আইনি বাধা নেই। চাকরি বিধিতে এই ব্যাপারে নিষেধাজ্ঞা নেই।

    তবে শেয়ার বাজার সম্পর্কিত একটি কমিটির সুপারিশ অনুযায়ী, কর্মকর্তা-কর্মচারীরা যে পরিমাণ বিনিয়োগ করবেন তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবগত করার জন্য বলা হয়েছিল। পাশাপাশি আয়কর রিটার্নেও সেটি উল্লেখের কথা বলা হয়।

    সরকার শেয়ার বাজারে সরকারি কর্মচারীদের বিনিয়োগের অনুমতি দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে।

    জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, শেয়ার বাজারে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের আইনগতভাবে বিনিয়োগের অনুমতি দিতে সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালা, ১৯৭৯-এর আইনটি সংশোধন করে আইন মন্ত্রণালয়ে পাঠিয়েছে।

    আইন মন্ত্রণালয় সংশোধনীটি যাচাই-বাছাইয়ের পর জনপ্রশাসন মন্ত্রণালয়ে ফেরত পাঠিয়েছে। এরফলে কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে, সরকারি কর্মকর্তা-কর্মচারীরা শেয়ার বাজারে নিবন্ধিত যেকোনো কোম্পানির প্রাথমিক শেয়ার বা বন্ড কিনতে বা বিক্রি করতে পারবেন।

    জানা গেছে, গত ছয় বছর যাবত সরকার বিদ্যমান সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালা, ১৯৭৯ সংশোধনের চেষ্টা করছে, তবে এখন প্রক্রিয়ার শেষ পর্যায়ে রয়েছে।

    শেয়ার বাজারে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বিনিয়োগ করার উদ্যোগ এমন এক সময়ে নেওয়া হচ্ছে যখন কিছু সরকারি কর্মকর্তার দুর্নীতির খবর গণমাধ্যমে প্রকাশ পাচ্ছে। সরকারি কর্মচারীদের শেয়ার বাজারে বিনিয়োগের অনুমতি না থাকলেও অনেক সরকারি কর্মকর্তা-কর্মচারী শেয়ার বাজারে বিনিয়োগ করেছেন।

    এই বিষয়ে শেয়ার বাজার বিশেষজ্ঞ অধ্যাপক আবু আহমেদ বলেন, সরকারি কর্মকর্তা-কর্মচারীরা বিনা বাধায় শেয়ার বাজারে বিনিয়োগ করতে পারবেন। এতে আইনে কোনো নিষেধাজ্ঞা নেই। এটা নিয়ে যদি কেউ বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করে তাহলে সেটা কঠোরভাবে প্রতিহত করা উচিত।

    তিনি বলেন, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের শেয়ার বাজারে বিনিয়োগের সুযোগ রাখা সঙ্গত কারণেই। কারণ তা না হলে তারা তাদের সঞ্চয় কোথায় নেবেন? সরকারি বিশ্ববিদ্যালয়ের বা শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা যদি বিনিয়োগ করতে পারেন তাহলে সরকারের অন্য কর্মকর্তা-কর্মচারীদের ক্ষেত্রে বাধা কোথায়?

    এই বিষয়ে এক সরকারি কর্মকর্তা বলেন, আইনে সরকারি কর্মকর্তা-কর্মচারিদের শেয়ার বাজারে বিনিয়োগ করার নিষেধাজ্ঞা নেই। তবে ‘ফটকা’ বাজারে বিনিয়োগক করা যাবে না বলে সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালা, ১৯৭৯-তে বলা হয়েছে। এই ধারায় যাদের শেয়ার বাজারে বিনিয়োগ নেই, তারা অন্যদের বাধা দেওয়ার চেষ্টা করেন।

    আর যাদের বিনিয়োগ আছে, তাদের বক্তব্য যদি ব্যাংকের এফডিআর কিংবা সঞ্চয়পত্রে বিনিয়োগ করা যায়, তাহলে ডিভিডেন্ড পাওয়ার নিমিত্তে শেয়ার বাজারে কেন বিনিয়োগ করা যাবে না? শেয়ার বাজারকে তারা ‘ফটকা’ বাজার বলতে নারাজ।

    তবে দেরিতে হলেও সরকার সরকারি কর্মকর্তা-কর্মচারিদের শেয়ার বাজারে বিনিয়োগ করার উদ্যোগ নিয়েছেন, এটা অবশ্যই শুভ উদ্যোগ। শেয়ার বাজারের জন্য এবং সরকারি কর্মকর্তা-কর্মচারিদের জন্য। ●

    অকা/পুঁবা/সৈই/সকাল/৪ জুলাই, ২০২৪ খ্রিষ্টাব্দ

     

    সর্বশেষ হালনাগাদ 2 years আগে

    এই বিষয়ে আরও সংবাদ

    মধ্য এশিয়ায় ৬ শতাংশের বেশি প্রবৃদ্ধির জোয়ার

    আস্থা সংকটে পুঁজি বাজার – সংস্কার ছাড়া স্থিতিশীলতা অনিশ্চিত

    যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তিতে বাংলাদেশি রফতানিতে নতুন গতি

    সঞ্চয়পত্রে কর বিভ্রান্তির অবসান

    ভোটের উত্তাপ ও শেয়ার বাজারের নতুন সমীকরণ

    রাজস্ব চাপে ভবিষ্যৎ সরকার

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    দেশের ভেতরে নগদ অর্থ বহনে কোনো সীমা নেই – বাংলাদেশ ব্যাংক

    মধ্য এশিয়ায় ৬ শতাংশের বেশি প্রবৃদ্ধির জোয়ার

    আস্থা সংকটে পুঁজি বাজার – সংস্কার ছাড়া স্থিতিশীলতা অনিশ্চিত

    রেমিট্যান্স ও উচ্চ সুদে ৫০ মাসের সর্বোচ্চ আমানত প্রবৃদ্ধি

    ব্যাংক খাতে বাড়ছে ঝুঁকি ও প্রকট হচ্ছে লুটপাটের দীর্ঘ ছায়া

    যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তিতে বাংলাদেশি রফতানিতে নতুন গতি

    মুদ্রানীতি ঘোষণাকালে গভর্নর
    বড় অঙ্কের ঋণ প্রদান করা হয়নি, সুশাসন প্রতিষ্ঠিত হয়েছে

    নির্বাচন ঘিরে এমএফএস লেনদেনে কড়াকড়ি

    মূল্যস্ফীতির ঊর্ধ্বগতি থামছে না – চাপে সাধারণ মানুষ

    সঞ্চয়পত্রে কর বিভ্রান্তির অবসান

    ভোটের উত্তাপ ও শেয়ার বাজারের নতুন সমীকরণ

    রোজার বাজারে সরবরাহ স্বস্তি – দামে শঙ্কা

    রাজস্ব চাপে ভবিষ্যৎ সরকার

    রফতানিতে গতি ফিরলেও চ্যালেঞ্জ কাটেনি

    ভ্যাট বাড়লেও গতি ফিরছে না অর্থনীতিতে

    টেক্সটাইল খাতে মন্দার চাপ

    অনিশ্চয়তার মধ্যেও ওষুধ খাতে মুনাফার উত্থান

    ইইউ–ভারত চুক্তিতে বাড়ছে পোশাক প্রতিযোগিতা

    স্থবির শেয়ার বাজারে তলানিতে সরকারি রাজস্ব

    রেকর্ড দামে স্বর্ণ – অনিশ্চয়তায় ঝুঁকছে বিশ্ব বাজার

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.