অর্থকাগজ ডেস্ক

সমুদ্র অর্থনীতিকে জাতীয় অগ্রাধিকার দেওয়ার তাগিদ দিয়েছেন অংশীজন ও বিশেষজ্ঞরা। বিপুল এ সম্ভাবনা বাস্তবায়নে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের মধ্যে সমন্বয়ের পাশাপাশি দেশি-বিদেশি গবেষণা সংস্থা ও গবেষকদের পরামর্শ আবশ্যক বলেও মত দিয়েছেন তারা।

সোমবার (১৩ জুলাই) ঢাকার উত্তরায় সিমেক ইনস্টিটিউট অব টেকনোলজির দোয়েল সেমিনার হলে ‘ব্লু ইকোনোমি থিংক ট্যাংক’ আয়োজিত এক নীতি-নির্ধারণী ও পরামর্শ সভায় বক্তারা বাংলাদেশের অর্থনীতি ও টেকসই উন্নয়নে সমুদ্র-অর্থনীতির গুরুত্বের কথা তুলে ধরেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. এস এম শামীম রেজার সভাপতিত্বে “বাংলাদেশের সুনীল অর্থনীতি ব্যবস্থাপনায় জাতীয় অংশীজনদের পরামর্শ সভা” শীর্ষক এ আলোচনা সভার আয়োজন করা হয়।

এ সময় বক্তারা বলেন, সমুদ্র বিপুল সম্পদের আধার এবং এ সম্পদ আহরণ ও ব্যবস্থাপনায় বাংলাদেশ সরকারের সক্রিয় উদ্যোগ, জাতীয় রূপরেখা ও আইনি কাঠামো প্রণয়ন জরুরি।

বাংলাদেশের টেকসই উন্নয়ন ত্বরান্বিত করতে এবং সমুদ্র-অর্থনীতিকে জাতীয় আয়ের অন্যতম উৎস হিসেবে কাজে লাগাতে সরকারি-বেসরকারি অংশীদারত্ব ও সহযোগিতার ওপর জোর দিয়ে বক্তারা বলেন, বাংলাদেশে বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে সরকারের নীতি-নির্ধারণী পর্যায়ে সমুদ্র অর্থনীতিকে অগ্রাধিকারের বিকল্প নেই।

সর্বশেষ হালনাগাদ 16 hours আগে

Leave A Reply

Exit mobile version