Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন খাত
      • তৈরি পোশাক শিল্প
      • ওষুধ শিল্প
      • কৃষি শিল্প
      • ই-কমার্স
      • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
      • চামড়া শিল্প
      • তথ্য ও প্রযুক্তি
      • পর্যটন
      • বিশেষ প্রতিবেদন
      • বাণিজ্য
      • প্রবাসী আয়
      • পোলট্রি খাত
      • বাজার
      • শিক্ষা খাত
      • শিল্প খাত
      • রাজস্ব
      • মৎস্য খাত
      • শ্রম বাজার
      • স্বাস্থ্য অর্থনীতি
      • হিমায়িত খাদ্য
      • যোগাযোগ
      • পরিবহন খাত
      • নগর দর্পন
      • বিশ্ব অর্থনীতি
      • ভিনদেশ
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
          • আর্থিক খাত
          • ওষুধ শিল্প
          • চামড়া শিল্প
          • বাণিজ্য
          • বাজার
          • মৎস্য খাত
          • যোগাযোগ
          • হিমায়িত খাদ্য
          • বিশেষ প্রতিবেদন
          • তথ্য ও প্রযুক্তি
          • প্রবাসী আয়
          • শিক্ষা খাত
          • কৃষি শিল্প
          • শ্রম বাজার
          • পরিবহন খাত
          • ভিনদেশ
          • রাজস্ব
          • বিশ্ব অর্থনীতি
          • আবাসন খাত
          • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
          • ই-কমার্স
          • পর্যটন
          • পোলট্রি খাত
          • শিল্প খাত
          • স্বাস্থ্য অর্থনীতি
          • তৈরি পোশাক শিল্প
          • নগর দর্পন
    মঙ্গলবার, ২৪ ফাল্গুন, ১৪৩২ | ১০ মার্চ, ২০২৬
    অর্থকাগজঅর্থকাগজ

    সম্ভাবনার হাতছানি পোশাক খাতে

    জানুয়ারি ১, ২০২৫ ৫:২৫ পূর্বাহ্ণ19
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●
    বহুবিধ সংকটে দেশের প্রধান রফতানি শিল্প যেমন ক্ষতির সম্মুখীন হয়েছে তেমনি সমস্যার আড়ালে সমাধানের নতুন দিগন্তও দেখা গিয়েছে। ফলে ২০২৪ সালে নানাবিধ সমস্যার মুখোমুখি হয়েছে তৈরি পোশাক খাত।

    বিদায়ী বছরের সবচেয়ে বড় ঘটনা ছিল ছাত্র-জনতার অভ্যুত্থানে স্বৈরাচারী সরকারের পতন, যা দেশের পোশাক খাতকেও ব্যাপকভাবে প্রভাবিত করে। রাজনৈতিক পটপরিবর্তনের সময়ে সৃষ্ট শ্রমিক অসন্তোষ ও পোশাক শিল্পের ঝুট ব্যবসার দখলকে কেন্দ্র দীর্ঘ সময় ধরে শ্রম অসন্তোষ চলতে থাকে। শ্রম অসন্তোষের দিনপঞ্জি অনুযায়ী ২০২৪ সালে ১৪০টি কারখানা বন্ধ হয়ে যায়। এর মধ্যে তৈরি পোশাক শিল্পের ৭৬টি, নিট পোশাক কারখানার ৫০টি এবং টেক্সটাইল খাতের ১৪টি কারখানা রয়েছে। আর এ জন্য কর্ম হারিয়েছেন প্রায় এক লাখ শ্রমিক।

    পোশাক খাতের উদ্যোক্তারা বলছেন, ২০২৩ সাল শেষে পোশাক খাতে শ্রমিকদের জন্য বৃদ্ধি পাওয়া প্রায় ৫৬ ভাগ মজুরি কার্যকর করার মধ্যেই জ্বালানির মূল্য বৃদ্ধি, চাহিদামতো ঋণের যোগান না পাওয়া, শিল্পজুড়ে শ্রম অসন্তোষ, সুদহার বেড়ে যাওয়া, পোশাক শিল্পের প্রণোদনার ৬০ ভাগ তুলে দেওয়ার ঘোষণা এবং আইনশৃঙ্খরার অবনতির ঘটনা ঘটে। এসব সমস্যা তৈরি পোশাক শিল্পে সংকট তৈরি করলেও অতীতের পোশাক শিল্পের শিশুশ্রম বন্ধে সৃষ্ট সংকট, রানা প্লাজা বিপর্যয়ের সময় বিশ্বজুড়ে ইমেজ সংকট ও কোভিড-১৯ মহামারির মোকাবিলা করে দক্ষতা অর্জনের মতোই বড় সংকট মোকাবিলার নতুন দরজা খুলে গেছে।
    বৈশ্বিক মূল্যস্ফীতির প্রভাব- গত বছর রাশিয়া-ইউক্রেন যুদ্ধও বিশ্বজুড়ে প্রভাব ফেলে, তৈরি করে অর্থনৈতিক অস্থিতিশীলতা। বছরজুড়ে তেলের বাজারের ওঠানামার কারণে বিশ্বজুড়ে মূল্যস্ফীতি ঘটে। দেশও মূল্যস্ফীতির মুখোমুখি হয়। এতে ভোক্তাদের ওপর ক্রমাগত চাপ সৃষ্টি করে, ক্রয় ক্ষমতা প্রভাবিত হয়। এ সময় ইউরোপের বাজারের ক্রেতারা তৈরি পোশাক ক্রয়ে ৫ শতাংশ দাম কমিয়েছে।

    উদ্যোক্তারা জানান, বছর জুড়ে মজুরির পাশাপাশি, গ্যাস, বিদ্যুৎ এবং পরিবহনের দাম বৃদ্ধির কারণে অন্যান্য উৎপাদন খরচ বেড়েছে, সাথে ক্রমবর্ধমান ব্যাংকের সুদের হার বাড়তি চাপ তৈরি করেছে। ব্যাংক সুদের হার ১৪ শতাংশ ১৫ শতাংশে ওঠে। এসব বাড়তি চাপের কারণে অনেক ছোট এবং মাঝারি ধরনের কারখানা ক্ষতির সম্মুখীন হয়, যার ফলে সারা বছর ধরে তৈরি পোশাক শিল্প সংকটকাল পার করেছে।

    জুলাই গণ-অভ্যুত্থানের কারণে দেশে নতুন স্বপ্নের সঞ্চার হয়েছে। কিন্তু তৈরি পোশাক শিল্পকে অনেক মূল্য দিতে হয়েছে। জুলাইয়ের মাঝামাঝি সময়ে গণআন্দোলন চরম আকার ধারণ করলে তৈরি পোশাক শিল্পে এর প্রভাব পড়ে। এর সাথে যুক্ত হয়, আন্দোলন চলাকালে দেশব্যাপী ইন্টারনেট ব্ল্যাকআউট, যা বিদেশে ক্রেতাদের সঙ্গে যোগাযোগে বাধা তৈরি হয়। সংকট তৈরি হয় ক্রয়াদেশ নিতে ও পোশাক জাহাজিকরণে। অথচ ওই সময়টাই ছিল তৈরি পোশাকের বড় মৌসুম শীত ও ক্রিসমাস ক্রয়াদেশের। ফলে বছর শেষে যুক্তরাষ্ট্র ও ইউরোপের মূল্যস্ফীতি কমে আসা ও অর্থনীতি ঘুরে দাঁড়ানোর শুরুর প্রেক্ষাপটে পোশাক রফতানি যে হারে বৃদ্ধি হওয়ার কথা ছিল, সে হারে তৈরি পোশাক রফতানি বাড়েনি।

    বিজিএমইএৎএর সাবেক পরিচালক শোভন ইসলাম বলেন, শুরু থেকে আমরা অনেকগুলো সমস্যা ফেস করেছি। এর মধ্যে লোহিত সাগরে ঝামেলা ছিল, ইসরায়েল-হামাস যুদ্ধ চলছিল এবং তেলের দাম বেড়ে গিয়ে বছরের শুরুর দিকে যুক্তরাষ্ট্রের বাজারে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এতে চাহিদা কমে গিয়েছিল। এ জন্য যুক্তরাষ্ট্রের বাজারে গ্রোথ বেশি একটা হয়নি। কিন্তু পুরো বিষয়টিকে বিবেচনা করলে এটা ১১ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে।

    তিনি বলেন, আমরা দুই ধরনের সমস্যার মুখোমুখি হয়েছি। প্রথম হলো বৈশ্বিক ও দ্বিতীয়ত অভ্যন্তরীণ ফাইনান্সিয়াল প্রবেলম। আমাদের অর্থিক খাত খুবই অস্থির ছিল। বিশেষ করে ব্যাংক খাতটা খুবই অস্থির ছিল। এত বড় একটি খাত যেখান থেকে ৮৪ ভাগ রপ্তানি হয়। বছরের শুরু থেকে মাঝমাঝি এসে আর্থিক খাত মুখ থুবড়ে পড়ার অবস্থা তৈরি হয়। ব্যাংকগুলো তারল্য সমস্যা চরম আকার ধারণ করে। টাকার মানের অবনতি হয়। যদিও রফতানি ক্ষেত্রে এটা ইতিবাচক। তবে ওভারঅল ক্ষতি গুনতে হয়।

    শোভন ইসলাম বলেন, রাজনৈতিক বিষয়ে আমি বলতে চায় না; ফাইনান্সিয়াল প্রেক্ষিতে থেকে বলতে চাই। এ সময়ে বাণিজ্যে অস্থিরতা তৈরি হলেও ব্যাংকিং খাতের উন্নয়নে যেসব পদক্ষেপ নিয়েছে, এটা ইতিবাচক দিক। রেগুলেটরি, রেস্ট্রিকশন তৈরিতে সরকার যে পদক্ষেপ নিয়েছে, এতে সম্ভাবনা তৈরি হয়েছে। যদিও ব্যাংক খাতে তারল্য সমস্যা আছে, কিন্তু একটি ইতিবাচক দিকে যাচ্ছে। বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে ধন্যবাদ দিতে হয় যে, তিনি ব্যাংক খাতকে স্থিতিশীল করতে সমর্থ হয়েছেন। এটা আমাদের অনেক সাহায্য করবে। কিন্তু এই সময়ে শ্রমিক অসন্তোষ হয় এবং আইনশৃঙ্খলার অবনতি হয় আমরা এই অস্থীতিশীল অবস্থা থেকে বের হয়ে আসতে পেরেছি। ভালমন্দ মিলে এটাই আমাদের চ্যালেঞ্জিং বছর; উল্লেখ করেন এই উদ্যোক্তা নেতা।

    চলতি বছরে রফতানিতে চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে বাংলাদেশ পোশাক খাত। প্রতিযোগী দেশগুলোর তুলনায় রফতানি আয়ে পিছিয়ে পড়েছে। এই চ্যালেঞ্জের মধ্যেই বাংলাদেশ ১১ শতাংশের বেশি প্রবৃদ্ধি হয়েছে। কিন্তু এই প্রবৃদ্ধি তৈরি পোশাক রফতানিতে বাংলাদেশের প্রতিযোগী দেশগুলোর তুলনায় আমরা পিছিয়ে পড়েছি। সারা বিশ্বে তৈরি পোশাকের ৬ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। সেখানে আমাদের প্রতিযোগী দেশগুলোর প্রবৃদ্ধি এর চেয়ে বেশি। সেখানে ভারতের ১৩ শতাংশ এবং ভিয়েতনামের ১৫ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে।

    নতুন বছরে চ্যালেঞ্জের পাশাপাশি সম্ভাবনা- নানামুখি সমস্যার পাশাপাশি সম্ভাবনাও দেখা দিয়েছে পোশাক খাত। এ বিষয়ে শোভন ইসলাম বলেন, আমরা বায়ারের যে কাজগুলো করি, কাজগুলো একটি চুক্তি ভিত্তিক কাজ। আমরা যে কাজটি করি সেগুলো ঠিকমতো এবং সময়মতো ডেলিভারি দেই। সারা দেশে আমাদের যে ইমেজ সংকট হয়েছে, যেকোনভাবেই স্থিতিশীলতা ফিরিয়ে আনার মধ্য দিয়ে ইমেজ পুনরুদ্ধার নিশ্চিত করতে হবে; এটা প্রথম অগ্রাধিকার। এরপর দ্বিতীয় অগ্রাধিকার হলো, সরকারের প্রতি অনুরোধ যেকোনোভাবেই হোক আইনশৃঙ্খলা পুরোপুরি ফিরিয়ে আনা ও আইনের শাসন নিশ্চিত করা। এটা যদি নিশ্চিত করা যায় তাহলে পরিবর্তিত অবস্থার প্রেক্ষিতে যুক্তরাষ্ট্রে যে সম্ভাবনা সৃষ্টি হয়েছে, সেটা কাজে লাগানো সম্ভব হবে।

    পোশাক রফতানিতে ইতিবাচক দিক- সমস্যার মুখোমুখি হলেই তৈরি পোশাক নতুন সম্ভাবনার দিগন্তের প্রবেশ করেছে। দেশের পোশাক শিশু শ্রম সংকট, রানা প্লাজা বিপর্যয় ও করোনা মহামারির সময়ে তৈরি পোশাক সংকটে পড়ে। কিন্তু প্রতিবারই সংকটকে সক্ষমতার সাথে মোকাবিলা করে ভালো কিছু হয়েছে। এগিয়ে গেছে তৈরি পোশাক শিল্প। ২০২৪ সালে যেসব সমস্যার মুখামেুখি হয়েছে পোশাক শিল্প, এগুলো পেছনে ফেলে আগামী বছরে সম্ভাবনা দেখছেন এখাতের উদ্যোক্তারা।

    ট্যাক্স ভ্যাট সমস্যা-ট্যাক্স, ভ্যাট, নিবন্ধনসহ কাস্টমসের ক্ষেত্রে বাড়তি ভোগান্তিতে পড়তে হয়েছে পোশাক খাতকে। বিষয়টি নিয়ে আগের সময়ে রাজস্ব বিভাগের সঙ্গে কথা বলা যেত না। বর্তমান সরকারের সময়ে সমস্যাগুলো নিয়ে কথা বলা যাচ্ছে। এ ক্ষেত্রে সমস্যাগুলো সমাধানের রাস্তা তৈরি হয়েছে বলে মনে করছেন মহিউদ্দিন রুবেল।

    হঠাৎ বন্যায় সড়কের সমস্যা-২০২৪ সালে বন্যার কারণে রফতানিতে সমস্যা হয়েছে। এমন সমস্যায় আগে কখনো পড়তে হয়নি উদ্যোক্তাদের। এ সমস্যা সমাধানে বিকল্প সড়কের পাশাপাশি মোংলা বন্দর ব্যবহারের যৌক্তিকতা তৈরি হয়েছে।

    শ্রমিক-মালিক সম্পর্ক উন্নয়ন-২০২৪ সালে বড় শ্রমিক অসন্তোষের কারণে শ্রমিক ব্যবস্থাপনার ক্ষেত্রে নতুন অভিজ্ঞতা দেখছেন এ খাতের উদ্যোক্তারা। প্রথমত, শ্রমিক-মালিক সম্পর্ক উন্নয়নের মাধ্যমে কারখানার নিরাপত্তা সৃষ্টি করা এবং প্রয়োজনে একাধিক এলাকায় শিল্প প্রতিষ্ঠান তৈরি করা, যাতে অন্য এলাকায় উৎপাদন সরিয়ে নিয়ে কার্যাদেশ সময় মতো ডেলিভারি করা যায়। আশুলিয়া থেকে অন্য এলাকায় উৎপাদন সরিয়ে অনেক রফতানি চেইন ঠিক রাখা সম্ভব হয়েছে।

    যুক্তরাষ্ট্রের সরকার পরিববর্তনের সঙ্গে সঙ্গে দেশের তৈরি পোশাক শিল্পের সামনে এক নতুন দ্বার উন্মুক্ত হয়েছে। উদ্যোক্তারা মনে করছেন যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ব্যবসাবান্ধব। তিনি রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অবসান করতে পারবেন। এর ফলে ইউরোপ ও যুক্তরাষ্ট্র যে মূল্যস্ফীতিতে হাবুডুব খাচ্ছে তা থেকে বের হতে হবে। ●

    অকা/শিবা/ফর/সকাল/১ জানুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 1 year আগে

    এই বিষয়ে আরও সংবাদ

    টেক্সটাইল খাতে মন্দার চাপ

    সিন্ডিকেট বন্ধ হলে ভোক্তার স্বার্থ রা পাবে এবং বিনিয়োগ বাড়বে

    বিকল্প কী ধরনের সুবিধা দেয়া যায়, সে বিষয়ে আমরা ভাবছি-বাণিজ্য সচিব

    শিল্পায়নের নতুন সুযোগ গ্রিন শিপবিল্ডিং ইন্ডাস্ট্রি-শিল্প উপদেষ্টা

    প্রস্তুত হচ্ছে বাংলাদেশ
    অর্ডার বাড়াতে শুরু করেছে যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীরা

    সম্ভাবনা সত্ত্বেও পিছিয়ে চামড়াশিল্প

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কায় তেলের দাম ১০০ ডলার ছাড়াল

    মজুত থাকলেও খাতুনগঞ্জে নিত্যপণ্যের দাম বাড়ছে কেন?

    কর্ণফুলী ইন্স্যুরেন্স পিএলসির এশিয়া ইন্স্যুরেন্স পুরস্কার অর্জন

    ব্যাংক ঋণে ঢাকার আধিপত্য, দুই বিভাগেই প্রায় ৮৭ শতাংশ

    এলপি গ্যাস বাজারে অস্থিরতা, চড়া মূল্য দিচ্ছেন ভোক্তারা

    হরমুজ প্রণালী ও বাংলাদেশের ভবিষ্যত

    কাতারের এলএনজি সংকটে গ্যাস সরবরাহে অনিশ্চয়তা

    ইইউ বাজারে পোশাক রফতানিতে বাংলাদেশের শক্ত অবস্থান

    নগদ সহায়তায় স্বস্তি পেল পোশাক খাত

    রফতানিতে টানা ৭ মাসের মন্দা

    পুনঃতফসিলের ছোঁয়ায় খেলাপি ঋণ কমলেও শঙ্কা কাটেনি ব্যাংক খাতে

    মধ্যপ্রাচ্য সংকটে রপ্তানিতে নতুন ধাক্কা: আকাশপথে অচলাবস্থা, সাগরপথে অনিশ্চয়তা

    এক বছর বিশ্বজিৎ মন্ডলের মুখ্য বীমা নির্বাহী পদে কাজে নিষেধাজ্ঞা

    বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এর চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত

    শেয়ার বাজারে স্বচ্ছতা জোরদারে হুইসেলব্লোয়ার সুরক্ষা বিধিমালার উদ্যোগ

    ঋণ প্রবৃদ্ধিতে রেকর্ড পতন: বিনিয়োগ ও অর্থনীতিতে অচলাবস্থার আশঙ্কা

    রমজানে ঢাকার বাজারে স্বস্তির খোঁজে দীর্ঘ লাইন

    মধ্যপ্রাচ্যের যুদ্ধঝুঁকি: বাংলাদেশের জ্বালানি ও অর্থনীতির অস্বস্তি

    মাথাপিছু আয় বেড়েছে, জিডিপি প্রবৃদ্ধি কমেছে

    বিদেশি বিনিয়োগে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত শেয়ার বাজারে

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.