সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল) এর ২৩তম বার্ষিক সাধারণ সভা ২০ ডিসেম্বর, ২০২৩ অনলাইন প্লাটফর্ম-এ অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সিডিবিএল এর চেয়ারম্যান শেখ কবির হোসেন। অনলাইন প্লাটফর্মে শেয়ারহোল্ডারের উপস্থিতিতে বার্ষিক সাধারণ সভা ২০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করা হয়।
অনলাইন প্লাটফর্মে অনুষ্ঠিত সাধারণ সভায় সিডিবিল এর ভাইস চেয়ারম্যান এ কে এম নুরুল ফজল বুলবুল এবং পরিচালনা পর্ষদের সদস্য সৈয়দ মনজুর এলাহী, প্রফেসর ড. হাফিজ মো. হাসান বাবু, আসিফ ইব্রাহিম, মো. আবুল হোসেন, মো. আফজাল করিম, মো. হারুন-অর-রশিদ, তারিক আফজাল এবং সিডিবিএল এর ভারপ্রাপ্ত ব্যাবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আবদুল মোতালেব উপস্থিত ছিলেন। খবর বিজ্ঞপ্তির ●
অকা/পুবা/সখবি/সন্ধ্যা, ২০ ডিসেম্বর, ২০২৩ খ্রিষ্টাব্দ
সর্বশেষ হালনাগাদ 2 years আগে

