Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন খাত
      • তৈরি পোশাক শিল্প
      • ওষুধ শিল্প
      • কৃষি শিল্প
      • ই-কমার্স
      • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
      • চামড়া শিল্প
      • তথ্য ও প্রযুক্তি
      • পর্যটন
      • বিশেষ প্রতিবেদন
      • বাণিজ্য
      • প্রবাসী আয়
      • পোলট্রি খাত
      • বাজার
      • শিক্ষা খাত
      • শিল্প খাত
      • রাজস্ব
      • মৎস্য খাত
      • শ্রম বাজার
      • স্বাস্থ্য অর্থনীতি
      • হিমায়িত খাদ্য
      • যোগাযোগ
      • পরিবহন খাত
      • নগর দর্পন
      • বিশ্ব অর্থনীতি
      • ভিনদেশ
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
          • আর্থিক খাত
          • ওষুধ শিল্প
          • চামড়া শিল্প
          • বাণিজ্য
          • বাজার
          • মৎস্য খাত
          • যোগাযোগ
          • হিমায়িত খাদ্য
          • বিশেষ প্রতিবেদন
          • তথ্য ও প্রযুক্তি
          • প্রবাসী আয়
          • শিক্ষা খাত
          • কৃষি শিল্প
          • শ্রম বাজার
          • পরিবহন খাত
          • ভিনদেশ
          • রাজস্ব
          • বিশ্ব অর্থনীতি
          • আবাসন খাত
          • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
          • ই-কমার্স
          • পর্যটন
          • পোলট্রি খাত
          • শিল্প খাত
          • স্বাস্থ্য অর্থনীতি
          • তৈরি পোশাক শিল্প
          • নগর দর্পন
    মঙ্গলবার, ২৫ ফাল্গুন, ১৪৩২ | ১০ মার্চ, ২০২৬
    অর্থকাগজঅর্থকাগজ

    সিন্ডিকেটের সঙ্গে কোন আপস নয় : বাণিজ্য উপদেষ্টা

    আগস্ট ২৯, ২০২৪ ৪:৫৬ পূর্বাহ্ণ10
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●
    স্বল্প সময়ের জন্য দায়িত্ব পালন করতে এসেছেন জানিয়ে অন্তর্বর্তী সরকারের বাণিজ্য উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বলেছেন, ‘আমাদের কোনো এজেন্ডা নেই, রাজনৈতিকও না, প্রশাসনিকও না। আমরা এসেছি স্বল্প সময়ের জন্য। কারো প্রতি আমাদের কোনো বিরাগ নেই, অনুরাগও নেই। আমরা বাজার সিন্ডিকেটের সঙ্গে কোনো আপস করব না।’

    ২৮ আগস্ট বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে অত্যাবশ্যকীয় পণ্যের উৎপাদন, সরবরাহ ব্যবস্থা, বাজার পরিস্থিতিসহ সার্বিক মূল্য পরিস্থিতি পর্যালোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

    বাণিজ্য উপদেষ্টা বলেন, ‘আমি খুব ভালো আরামে ছিলাম, ব্র্যাক ইউনিভার্সিটিতে পড়াতাম। ভালো একটা লাইফ ছিল। আমাদের জন্য কিন্তু খুব ডিফিকাল্ট সিচুয়েশন। ড. মুহাম্মদ ইউনূসের অনেক কাজ আছে। আমাদের মোটামুটি ভালো প্রফেশন আছে। আমাদের কোনো এজেন্ডা নেই। আমরা এ ব্যাপারে কারো সঙ্গে কোনো আপস করব না।

    ব্যবসায়ী নেতাদের সঙ্গে আলোচনা প্রসঙ্গে তিনি বলেন, ‘ব্যবসায়ীরা অযৌক্তিক কোনো কিছু চাননি। ব্যবসার ক্ষেত্রে কিছু বাধা আছে, বন্দরে কিছু সমস্যা আছে, সেটা যদি একটু ক্লিয়ার করা যায়। তারা এ বিষয়ে সহযোগিতা চেয়েছেন। আমরা বলেছি সেটা নিশ্চিত করা হবে।’

    ব্যবসায়ীদের এলসি খোলার সমস্যা নিয়ে এক প্রশ্নে বাণিজ্য উপদেষ্টা বলেন, ‘ব্যাংকের কিছু সমস্যা আছে। এলসি খুলতে পারছে না, সময় লাগছে। আবার অর্থায়নের ব্যাপার আছে। কিছু জিনিস আছে বাইরে থেকে ইমপোর্ট করে, বাইরে থেকে যারা পাঠায় বেশির ভাগ প্রাইভেট বা ব্যক্তিমালিকানাধীন। ওরা টাকা না পেলে বন্ধ করে দেয়।’

    তিনি আরো বলেন, ‘এলসি একেবারে কমে যায়নি। কিছু ব্যাংকে সমস্যা আছে। আবার বিদেশী ব্যাংকও ইনভলভ আছে। এগুলো আমরা আলাপ করছি, খুব বেশি সমস্যা হবে না। বাংলাদেশ ব্যাংকের গভর্নর অ্যাকশন নেবেন।’

    সাম্প্রতিক বন্যা পরিস্থিতি নিয়ে সালেহউদ্দিন আহমেদ বলেন, ‘বন্যা পুরো বাংলাদেশে হয়নি। কয়েকটা জায়গায় হয়েছে। একেবারে প্রত্যন্ত অঞ্চলে ত্রাণ নিয়ে যেতে পারিনি। আমি জানি ত্রাণ প্রচুর আছে, কিন্তু যেতে পারছে না। এটা প্রাকৃতিক দুর্যোগ, জোর করে পানি টেনে আনা যাবে না।’

    তিনি বলেন, ‘আপনারা জানেন (বন্যায়) ঢাকা-চট্টগ্রামের রাস্তা বন্ধ হয়ে গিয়েছিল। ইমিডিয়েটলি আমি এনবিআর চেয়ারম্যানকে বললাম চট্টগ্রাম বন্দরে অনেক মাল খালাস করতে পারবেন না। এজন্য পানগাঁও ওপেন করে দিলাম।’

    ডলার সংকট কেটে গেছে বলে মনে করেন কিনা, এমন প্রশ্নের জবাবে সালেহউদ্দিন আহমেদ বলেন, ‘এসেনশিয়াল জিনিস সার, কীটনাশক, জ্বালানি, খাদ্য এগুলোর কোনো কিছুই আটকাচ্ছে না। যেভাবেই হোক বাংলাদেশ সরকার ম্যানেজ করছে। কোথা থেকে দিচ্ছে সেটা আপনারাও জানেন।’

    তিনি আরো বলেন, ‘কিছু জায়গা আছে সময় লাগবে, তবে অতি প্রয়োজনীয় কোনো কিছু আটকাবে না। খাদ্যপণ্যের রাশিয়ান একটি জাহাজ ক্লিয়ার করে দিতে বলা হয়েছে।’

    সভায় অন্যদের মধ্যে বাণিজ্য সচিব মো. সেলিম উদ্দিন, খাদ্য সচিব মো. ইসমাইল হোসেন, কৃষি সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ানসহ বাণিজ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা ও শীর্ষ ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। ●

    অকা/শিবা/ফর/সকাল/২৯ আগস্ট, ২০২৪ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 2 years আগে

    আপস নয়

    এই বিষয়ে আরও সংবাদ

    যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তিতে বাংলাদেশি রফতানিতে নতুন গতি

    টেক্সটাইল খাতে মন্দার চাপ

    উচ্চ শুল্কনীতির প্রভাব
    বাংলাদেশের রফতানি আয়ের নেতিবাচক প্রভাব পড়েছে

    আকার অনুযায়ী দাম ঠিক করা হবে ইলিশের

    সিন্ডিকেট বন্ধ হলে ভোক্তার স্বার্থ রা পাবে এবং বিনিয়োগ বাড়বে

    ট্যারিফ ও অ-ট্যারিফ বাধা কমিয়ে বাণিজ্য বাড়াতে চায় পাকিস্তান

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কায় তেলের দাম ১০০ ডলার ছাড়াল

    মজুত থাকলেও খাতুনগঞ্জে নিত্যপণ্যের দাম বাড়ছে কেন?

    কর্ণফুলী ইন্স্যুরেন্স পিএলসির এশিয়া ইন্স্যুরেন্স পুরস্কার অর্জন

    ব্যাংক ঋণে ঢাকার আধিপত্য, দুই বিভাগেই প্রায় ৮৭ শতাংশ

    এলপি গ্যাস বাজারে অস্থিরতা, চড়া মূল্য দিচ্ছেন ভোক্তারা

    হরমুজ প্রণালী ও বাংলাদেশের ভবিষ্যত

    কাতারের এলএনজি সংকটে গ্যাস সরবরাহে অনিশ্চয়তা

    ইইউ বাজারে পোশাক রফতানিতে বাংলাদেশের শক্ত অবস্থান

    নগদ সহায়তায় স্বস্তি পেল পোশাক খাত

    রফতানিতে টানা ৭ মাসের মন্দা

    পুনঃতফসিলের ছোঁয়ায় খেলাপি ঋণ কমলেও শঙ্কা কাটেনি ব্যাংক খাতে

    মধ্যপ্রাচ্য সংকটে রপ্তানিতে নতুন ধাক্কা: আকাশপথে অচলাবস্থা, সাগরপথে অনিশ্চয়তা

    এক বছর বিশ্বজিৎ মন্ডলের মুখ্য বীমা নির্বাহী পদে কাজে নিষেধাজ্ঞা

    বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এর চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত

    শেয়ার বাজারে স্বচ্ছতা জোরদারে হুইসেলব্লোয়ার সুরক্ষা বিধিমালার উদ্যোগ

    ঋণ প্রবৃদ্ধিতে রেকর্ড পতন: বিনিয়োগ ও অর্থনীতিতে অচলাবস্থার আশঙ্কা

    রমজানে ঢাকার বাজারে স্বস্তির খোঁজে দীর্ঘ লাইন

    মধ্যপ্রাচ্যের যুদ্ধঝুঁকি: বাংলাদেশের জ্বালানি ও অর্থনীতির অস্বস্তি

    মাথাপিছু আয় বেড়েছে, জিডিপি প্রবৃদ্ধি কমেছে

    বিদেশি বিনিয়োগে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত শেয়ার বাজারে

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.