Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন খাত
      • তৈরি পোশাক শিল্প
      • ওষুধ শিল্প
      • কৃষি শিল্প
      • ই-কমার্স
      • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
      • চামড়া শিল্প
      • তথ্য ও প্রযুক্তি
      • পর্যটন
      • বিশেষ প্রতিবেদন
      • বাণিজ্য
      • প্রবাসী আয়
      • পোলট্রি খাত
      • বাজার
      • শিক্ষা খাত
      • শিল্প খাত
      • রাজস্ব
      • মৎস্য খাত
      • শ্রম বাজার
      • স্বাস্থ্য অর্থনীতি
      • হিমায়িত খাদ্য
      • যোগাযোগ
      • পরিবহন খাত
      • নগর দর্পন
      • বিশ্ব অর্থনীতি
      • ভিনদেশ
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
          • আর্থিক খাত
          • ওষুধ শিল্প
          • চামড়া শিল্প
          • বাণিজ্য
          • বাজার
          • মৎস্য খাত
          • যোগাযোগ
          • হিমায়িত খাদ্য
          • বিশেষ প্রতিবেদন
          • তথ্য ও প্রযুক্তি
          • প্রবাসী আয়
          • শিক্ষা খাত
          • কৃষি শিল্প
          • শ্রম বাজার
          • পরিবহন খাত
          • ভিনদেশ
          • রাজস্ব
          • বিশ্ব অর্থনীতি
          • আবাসন খাত
          • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
          • ই-কমার্স
          • পর্যটন
          • পোলট্রি খাত
          • শিল্প খাত
          • স্বাস্থ্য অর্থনীতি
          • তৈরি পোশাক শিল্প
          • নগর দর্পন
    শনিবার, ২৩ মাঘ, ১৪৩২ | ৭ ফেব্রুয়ারি, ২০২৬
    অর্থকাগজঅর্থকাগজ

    সূচকের পতনেই অর্থ বছর শেষ করল পুঁজি বাজার

    জুলাই ১, ২০২৫ ৫:০৪ অপরাহ্ণ13
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●
    দিনভর সূচকের ওঠানামার মধ্য দিয়ে অতিবাহিত পুঁজি বাজারে দ্বিতীয় দিনের মতো সংশোধন ঘটেছে। আর এভাবে সূচকের পতন দিয়েই শেষ হলো ২০২৪-২৫ অর্থ বছর। দিনের শুরুতে বিক্রয়চাপের মুখে পড়া দেশের দুই পুঁজি বাজারই ৩০ জুন লেনদেনের মাঝামাঝি সময় ঘুরে দাঁড়াতে চেষ্টা করলেও তা সম্ভব হয়নি। এতে দিনশেষে উভয় পুঁজি বাজারেই সবগুলো সূচকের কমবেশি পতন হয়েছে। সেই সাথে কমেছে লেনদেনও।

    ৩০ জুন সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে সূচকের পতন দিয়ে দিন শুরু হয় পুঁজি বাজরের। সৃষ্টি হওয়া বিক্রয়চাপের ফলে প্রথম ১৫ মিনিটের মধ্যে ১৬ পয়েন্ট সূচক হারায় ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। তবে প্রথম দিকের এ চাপ দ্রুতই সামলে নেয় বাজারটি। সকাল সাড়ে ১০টার দিকে প্রধান সূচকটি পৌঁছে যায় চার হাজার ৮৪২ পয়েন্টে। এ পর্যায়ে সূচকের কিছুটা উন্নতি ঘটে। লেনদেনের এ পর্যায়ে ফের বিক্রয়চাপ বেড়ে গেলে আবার নিম্নমুখী হতে থাকে বাজারের সূচক। বেলা সাড়ে ১২টার দিকে সূচকটি নেমে আসে চার হাজার ৮১৫ পয়েন্টে। এ সময় লেনদেন হওয়া কোম্পানির একটি বড় অংশই দরপতনের শিকার হতে দেখা যায়। কিন্তু এখান থেকে ফের ঊর্ধ্বমুখী হয় বাজার সূচক। দিনের বাকি সময় বাজারে ক্রয়চাপ তৈরি হলে হারানো সূচক ফিরে পেতে থাকে ডিএসই। লেনদেনের শেষ মুহূর্তে গিয়ে সূচকটির ৬ পয়েন্ট উন্নতি ঘটে। তবে দিনের সমন্বয় শেষে বৃদ্ধি পাওয়া সূচকের একটি অংশ হারালে বাজারের সবগুলো সূচকের কিছুটা অবনতি ঘটে।

    ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৩০ জুন ১ দশমিক ৩৮ পয়েন্ট কমেছে। চার হাজার ৮৩৯ দশমিক ৭৭ পয়েন্ট থেকে দিন শুরু করা সূচকটি সোমবার দিনশেষে চার হাজার ৮৩৮ দশমিক ৩৯ পয়েন্টে স্থির হয়। ডিএসইর অন্য দুই সূচক ডিএসই-৩০ ও ডিএসই শরিয়াহ সূচক হারায় যথাক্রমে দশমিক ৫৪ ও দশমিক ৭১ পয়েন্ট। দেশের দ্বিতীয় পুঁজি বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক মূল্যসূচক ৩৪ দশমিক ২২ পয়েন্ট কমেছে। সিএসই-৩০ ও সিএসসিএক্স সূচকের অবনতি ঘটে যথাক্রমে ৫৮ দশমিক ৪৭ ও ১৪ দশমিক ৩৪ পয়েন্ট।

    সূচকের অবনতির ফলে বাজারের গতিও তুলনামূলকভাবে কমে যায়, যা লেনদেনের অবনতি ঘটায়। ডিএসই ৩০ জুন ৪৬৪ কোটি টাকার লেনদেন নিষ্পত্তি করে যা আগের দিন অপেক্ষা ৩০ কোটি টাকা কম। রোববার বাজারটির মোট লেনদেন ছিল ৪৯৪ কোটি টাকা। চট্টগ্রাম স্টকে ৩৫ কোটি টাকা থেকে ২৫ কোটিতে নেমে আসে লেনদেন, যার মধ্যে একটি কোম্পানির লেনদেনই ছিল ২১ কোটি টাকা।

    এ দিকে ১ জুলাই ব্যাংক হলিডে উপলক্ষে সারা দেশে ব্যাংকিং কার্যক্রম বন্ধ থাকবে। এ উপলে দেশের সব ব্যাংকে সাধারণ লেনদেন বন্ধ থাকবে। একই কারণে বন্ধ থাকবে দেশের দুই পুঁজি বাজার ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (ডিএসই ও সিএসই) লেনদেন কার্যক্রমও। এই দিন ব্যাংকগুলো অর্ধবার্ষিক প্রতিবেদন তৈরিতে ব্যয় করার কারণে স্বাভাবিক লেনদেন বন্ধ রাখে। আর পুঁজি বাজার সাধারণত দৈনন্দিন ব্যাংকিং কার্যক্রমের ওপর নির্ভরশীল। তাই কোনো কারণে ব্যাংক বন্ধ থাকলে একই দিন পুঁজি বাজারও বন্ধ থাকে।

    দেশের প্রধান পুঁজি বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস ৩০ জুন মোট ৪০০টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন লেনদেনের শীর্ষে উঠে এসেছে অগ্নি সিস্টেমস পিএলসি। সোমবার ২২ কোটি ৭৪ লাখ ৭১ হাজার টাকায় কোম্পানিটির ৮৩ লাখ সাত হাজার শেয়ার হাতবদল হয়। ১৯ কোটি ৯৪ লাখ ৮৪ হাজার টাকায় ১৯ লাখ ৮৯ হাজার শেয়ার লেনদেন করে তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে তৌফিকা ফুড অ্যান্ড লাভেলো আইসক্রিম। আর ১৭ কোটি ৭০ লাখ ৪৪ হাজার টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থান দখলে নিয়েছে মিডল্যান্ড ব্যাংক পিএলসি। লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো ছিল- ব্র্যাক ব্যাংক, সি পার্ল বিচ রিসোর্ট, বিচ হ্যাচারি, স্কয়ার ফার্মাসিউটিক্যালস, এশিয়াটিক ল্যাবরেটরিজ, সেন্ট্রাল ইন্স্যুরেন্স কোম্পানি এবং ইস্টার্ন লুব্রিকেন্টস।

    ঢাকা স্টক এক্সচেঞ্জে ৩০ জুন মোট ৪০০টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন দর বৃদ্ধির ১৩০টি কোম্পানির মধ্যে শীর্ষে উঠে এসেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। ৩০ জুন নিয়ে টানা দ্বিতীয় দিন মূল্যবৃদ্ধির শীর্ষে ছিল এই ব্যাংকিং কোম্পানির শেয়ার। এদিন ডিএসইতে ইসলামী ব্যাংকের শেয়ারদর আগের দিনের তুলনায় ৯ দশমিক ৭৬ শতাংশ বেড়েছে। ৬ দশমিক ৭২ শতাংশ মূল্যবৃদ্ধি পেয়ে তালিকার দ্বিতীয় স্থানে উঠে এসেছে মিডল্যান্ড ব্যাংক। কোম্পানিটির শেয়ারদর এক টাকা ৬০ পয়সা বা ৬ দশমিক ৭২ শতাংশ বেড়েছে।

    মূল্যবৃদ্ধিতে শীর্ষ ১০ কোম্পানির অন্যগুলো হচ্ছেÑ রিলায়্যান্স ইন্স্যুরেন্স লিমিটেড, ইস্টার্ন লুব্রিক্যান্টস ব্লেন্ডার্স পিএলসি, এশিয়াটিক ল্যাবরেটরিজ, বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস, এমবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড, এম এল ডায়িং এবং ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স।

    অপর দিকে, ডিএসইতে ৩০ জুন লেনদেনে অংশ নেয়া ৪০০টি কোম্পানির মধ্যে ২০৫টির দর কমেছে। এদিন দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি লিমিটেড। ৭ দশমিক ৫৮ শতাংশ দর হারায় ব্যাংকবহির্ভূত এই আর্থিক প্রতিষ্ঠানটি। ৬ দশমিক ৩৩ শতাংশ দর হারিয়ে এ তালিকায় দ্বিতীয় কোম্পানি ছিল বস্ত্র খাতের দেশ গার্মেন্টস।

    দরপতনের তালিকায় শীর্ষে উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলোÑ উত্তরা ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টস, তৌফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম, পিপুলস লিজিং অ্যান্ড ফাইন্যান্স সার্ভিসেস, আরামিট সিমেন্ট, মেট্রো স্পিনিং, ন্যাশনাল ফিড মিলস এবং ফিনিক্স ইন্স্যুরেন্স। ●

    অকা/পুঁবা/ফর/বিকাল/১ জুলাই, ২০২৫ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 7 months আগে

    এই বিষয়ে আরও সংবাদ

    টেক্সটাইল খাতে মন্দার চাপ

    ইইউ–ভারত চুক্তিতে বাড়ছে পোশাক প্রতিযোগিতা

    স্থবির শেয়ার বাজারে তলানিতে সরকারি রাজস্ব

    চলতি ২০২৫–২৬ অর্থবছরের প্রথম ছয় মাস
    ঋণ প্রতিশ্রুতি কম – পরিশোধ বেশি

    ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের পথে অগ্রগতি

    কমোডিটি মার্কেট চালুর দ্বারপ্রান্তে সিএসই

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    রোজার বাজারে সরবরাহ স্বস্তি – দামে শঙ্কা

    রাজস্ব চাপে ভবিষ্যৎ সরকার

    রফতানিতে গতি ফিরলেও চ্যালেঞ্জ কাটেনি

    ভ্যাট বাড়লেও গতি ফিরছে না অর্থনীতিতে

    টেক্সটাইল খাতে মন্দার চাপ

    অনিশ্চয়তার মধ্যেও ওষুধ খাতে মুনাফার উত্থান

    ইইউ–ভারত চুক্তিতে বাড়ছে পোশাক প্রতিযোগিতা

    স্থবির শেয়ার বাজারে তলানিতে সরকারি রাজস্ব

    রেকর্ড দামে স্বর্ণ – অনিশ্চয়তায় ঝুঁকছে বিশ্ব বাজার

    চলতি ২০২৫–২৬ অর্থবছরের প্রথম ছয় মাস
    ঋণ প্রতিশ্রুতি কম – পরিশোধ বেশি

    ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের পথে অগ্রগতি

    কমোডিটি মার্কেট চালুর দ্বারপ্রান্তে সিএসই

    বন্ড অটোমেশনে ধীরগতি – রফতানিতে নতুন জটিলতা

    প্রায় সকল বিষয়ে জেনিথ ইসলামী লাইফের উল্লেখযোগ্য সাফল্য

    বিনিয়োগ স্থবিরতায় বেসরকারি খাতে ব্যাংক ঋণের প্রবৃদ্ধি নিম্নমুখী

    খেলাপি ঋণ রুখতে বড় ঋণে কড়াকড়ি
    বন্ড মার্কেট জোরদারের পথে বাংলাদেশ ব্যাংক

    সুতা আমদানি বিতর্কে মুখোমুখি টেক্সটাইল–পোশাক খাত

    আর্থিক শৃঙ্খলায় কড়াকড়ি
    ১৮ তালিকাভুক্ত কোম্পানির বিরুদ্ধে বিএসইসির অসন্তোষ

    সতর্ক সংকেতে বৈদেশিক মুদ্রা ব্যবস্থাপনা
    রফতানি আয় কমছে

    ২০২৫ সালের প্রথম নয় মাস
    প্রিমিয়াম আদায় বাড়লেও দাবি নিষ্পত্তিতে ব্যর্থ বীমা খাত

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.