অর্থকাগজ প্রতিবেদন ●
এপ্রিলের মাসের ১২ দিনে প্রতিদিন প্রবাসী আয় এসেছে আট কোটি ৭৬ লাখ ৯৬ হাজার ৬৬৬ ডলার। যা আগের মাস মার্চে আসা সর্বোচ্চ প্রবাসী আয়ের চেয়ে কিছুটা কম। মার্চে প্রবাসী আয় এসেছিল ৩২৯ কোটি ৫৬ লাখ ৩০ হাজার ডলার।

মার্চে দিনে প্রবাসী আয় এসেছিল ১০ কোটি ৯৮ লাখ ৫৪ হাজার ৩৩৩ ডলার। এ হিসাবে এপ্রিলের প্রবাসী আয় কিছুটা কমেছে। মার্চের প্রবাসী আয়ের তথ্য বিশ্লেষণ করলে দেখা যায়, রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে প্রবাসী আয় এসেছে ৩৯ কোটি ৬৮ লাখ ৪০ হাজার ডলার।

চলতি বছরের এপ্রিলের প্রথম ১২ দিনে দেশে ১০৫ কোটি ২৩ লাখ ৬০ হাজার ডলার রেমিট্যান্স এসেছে। যা বাংলাদেশি মুদ্রায় ১২ হাজার ৯৪৪ কোটি টাকা (প্রতি ডলার ১২৩ টাকা হিসাবে)। ১৩ এপ্রিল বাংলাদেশ ব্যাংক এ তথ্য জানায়। ●

অকা/আখা/ফর/বিকাল/১৫ এপ্রিল ২০২৫ খ্রিষ্টাব্দ

সর্বশেষ হালনাগাদ 11 months আগে

Leave A Reply

Exit mobile version