Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন খাত
      • তৈরি পোশাক শিল্প
      • ওষুধ শিল্প
      • কৃষি শিল্প
      • ই-কমার্স
      • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
      • চামড়া শিল্প
      • তথ্য ও প্রযুক্তি
      • পর্যটন
      • বিশেষ প্রতিবেদন
      • বাণিজ্য
      • প্রবাসী আয়
      • পোলট্রি খাত
      • বাজার
      • শিক্ষা খাত
      • শিল্প খাত
      • রাজস্ব
      • মৎস্য খাত
      • শ্রম বাজার
      • স্বাস্থ্য অর্থনীতি
      • হিমায়িত খাদ্য
      • যোগাযোগ
      • পরিবহন খাত
      • নগর দর্পন
      • বিশ্ব অর্থনীতি
      • ভিনদেশ
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
          • আর্থিক খাত
          • ওষুধ শিল্প
          • চামড়া শিল্প
          • বাণিজ্য
          • বাজার
          • মৎস্য খাত
          • যোগাযোগ
          • হিমায়িত খাদ্য
          • বিশেষ প্রতিবেদন
          • তথ্য ও প্রযুক্তি
          • প্রবাসী আয়
          • শিক্ষা খাত
          • কৃষি শিল্প
          • শ্রম বাজার
          • পরিবহন খাত
          • ভিনদেশ
          • রাজস্ব
          • বিশ্ব অর্থনীতি
          • আবাসন খাত
          • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
          • ই-কমার্স
          • পর্যটন
          • পোলট্রি খাত
          • শিল্প খাত
          • স্বাস্থ্য অর্থনীতি
          • তৈরি পোশাক শিল্প
          • নগর দর্পন
    সোমবার, ১ চৈত্র, ১৪৩২ | ১৬ মার্চ, ২০২৬
    অর্থকাগজঅর্থকাগজ

    বাংলাদেশ ব্যাংকের নতুন সিদ্ধান্ত
    ২০২৪ ও ২০২৫ সালে জমা রাখা আমানতের বিপরীতে গ্রাহক বার্ষিক ৪ শতাংশ হারে মুনাফা পাবেন

    জানুয়ারি ২২, ২০২৬ ১০:৪৬ পূর্বাহ্ণ0
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●

    সমস্যাগ্রস্ত পাঁচটি ইসলামী ব্যাংকে অর্থ রাখা ব্যক্তি শ্রেণির আমানতকারীদের জন্য নতুন সিদ্ধান্ত দিয়েছে বাংলাদেশ ব্যাংক। সংশোধিত এ সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৪ ও ২০২৫ সালে এসব ব্যাংকে জমা রাখা আমানতের বিপরীতে ব্যক্তি আমানতকারীরা বার্ষিক ৪ শতাংশ হারে মুনাফা পাবেন। তবে এই সুবিধার আওতায় কোনো প্রকার প্রাতিষ্ঠানিক আমানতকারী অন্তর্ভুক্ত হবেন না।

    বাংলাদেশ ব্যাংকের ব্যাংক রেজুল্যুশন ডিপার্টমেন্ট বুধবার এ বিষয়ে আনুষ্ঠানিক সিদ্ধান্ত নিয়ে সংশ্লিষ্ট পাঁচ ব্যাংকের প্রশাসকদের কাছে নির্দেশনা পাঠিয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের চিঠিতে স্পষ্ট করে বলা হয়েছে, মেয়াদি আমানত এবং বিভিন্ন স্কিমভিত্তিক আমানতের ক্ষেত্রে ১ জানুয়ারি ২০২৪ থেকে ২৮ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত সময়ের জন্য ব্যাংক রেট অনুযায়ী বার্ষিক ৪ শতাংশ হারে মুনাফা পরিশোধ করতে হবে।

    এর আগে, গত ১৪ জানুয়ারি জারি করা এক নির্দেশনায় কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছিল যে, সমস্যাগ্রস্ত এই পাঁচ ইসলামী ব্যাংকের আমানতকারীরা ২০২৪ ও ২০২৫ সালে তাদের জমাকৃত অর্থের বিপরীতে কোনো ধরনের মুনাফা পাবেন না। সে সময় বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর প্রকাশ্যে বলেছিলেন, এসব ব্যাংকের আর্থিক পরিস্থিতি অত্যন্ত নাজুক হওয়ায় এবং পুনর্গঠন ও একীভূতকরণের প্রক্রিয়ায় থাকায় সাময়িকভাবে আমানতের ওপর মুনাফা প্রদান স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

    পরবর্তী সময়ে ব্যক্তি আমানতকারীদের স্বার্থ, আস্থা রক্ষা এবং ব্যাংকিং ব্যবস্থায় স্থিতিশীলতা বজায় রাখার বিষয়টি বিবেচনায় নিয়ে কেন্দ্রীয় ব্যাংক আগের অবস্থান থেকে সরে এসে এ সীমিত মুনাফা সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নেয়। তবে ঝুঁকি ব্যবস্থাপনা ও আর্থিক পুনরুদ্ধারের স্বার্থে প্রাতিষ্ঠানিক আমানতকারীদের ক্ষেত্রে এ সুবিধা প্রযোজ্য হবে না বলে জানানো হয়েছে।

    যে পাঁচটি ইসলামী ব্যাংক বর্তমানে এ সিদ্ধান্তের আওতায় রয়েছে, সেগুলো হলো—সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, এক্সিম ব্যাংক, ইউনিয়ন ব্যাংক এবং গ্লোবাল ইসলামী ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের এ সিদ্ধান্তকে ব্যক্তি আমানতকারীদের জন্য আস্থার একটি বার্তা হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা, যদিও ব্যাংকগুলোর সামগ্রিক আর্থিক পুনর্গঠন এখনও বড় চ্যালেঞ্জ হিসেবেই রয়ে গেছে। ●

    অকা/ব্যাংখা/ই/সকাল/২২ জানুয়ারী, ২০২৬ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 2 months আগে

    এই বিষয়ে আরও সংবাদ

    ব্লু-চিপ শেয়ারে বিদেশি বিনিয়োগের নতুন আগ্রহ

    শেয়ারবাজারে নারীর আগ্রহ কমছে

    এলসি নিষ্পত্তিতে ডলারের দাম বাড়াচ্ছে ব্যাংকগুলো

    দুদকের জালে আল-আরাফাহ্‌ ইসলামী ব্যাংক পিএলসি
    এমডি ফরমান ও রাফাত উল্লাহের বিরুদ্ধে ঋণ জালিয়াতি ও দুর্নীতির অভিযোগ (১ম পর্ব)

    ব্যাংক ঋণে ঢাকার আধিপত্য, দুই বিভাগেই প্রায় ৮৭ শতাংশ

    রফতানিতে টানা ৭ মাসের মন্দা

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    আমদানি বাড়লেও রমজানে ফলের দাম কেন কমছে না

    ব্লু-চিপ শেয়ারে বিদেশি বিনিয়োগের নতুন আগ্রহ

    আতঙ্কে কেনাকাটা, বাজারে তেল–চিনির চাপ

    শেয়ারবাজারে নারীর আগ্রহ কমছে

    মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে রপ্তানি আদেশ কমার আশঙ্কা, শিল্পে ডিজেল কোটার দাবি

    এলসি নিষ্পত্তিতে ডলারের দাম বাড়াচ্ছে ব্যাংকগুলো

    ঈদ কেনাকাটায় ফ্রিজ বিক্রিতে উচ্ছ্বাস – ক্রেতার পছন্দে ওয়ালটনের আধিপত্য

    মধ্যপ্রাচ্যের যুদ্ধ ও তেলের দামে বাংলাদেশের নতুন মূল্যস্ফীতির আশঙ্কা

    দুদকের জালে আল-আরাফাহ্‌ ইসলামী ব্যাংক পিএলসি
    এমডি ফরমান ও রাফাত উল্লাহের বিরুদ্ধে ঋণ জালিয়াতি ও দুর্নীতির অভিযোগ (১ম পর্ব)

    মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কায় তেলের দাম ১০০ ডলার ছাড়াল

    মজুত থাকলেও খাতুনগঞ্জে নিত্যপণ্যের দাম বাড়ছে কেন?

    কর্ণফুলী ইন্স্যুরেন্স পিএলসির এশিয়া ইন্স্যুরেন্স পুরস্কার অর্জন

    ব্যাংক ঋণে ঢাকার আধিপত্য, দুই বিভাগেই প্রায় ৮৭ শতাংশ

    এলপি গ্যাস বাজারে অস্থিরতা, চড়া মূল্য দিচ্ছেন ভোক্তারা

    হরমুজ প্রণালী ও বাংলাদেশের ভবিষ্যত

    কাতারের এলএনজি সংকটে গ্যাস সরবরাহে অনিশ্চয়তা

    ইইউ বাজারে পোশাক রফতানিতে বাংলাদেশের শক্ত অবস্থান

    নগদ সহায়তায় স্বস্তি পেল পোশাক খাত

    রফতানিতে টানা ৭ মাসের মন্দা

    পুনঃতফসিলের ছোঁয়ায় খেলাপি ঋণ কমলেও শঙ্কা কাটেনি ব্যাংক খাতে

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.