বাংলাদেশের বেসরকারি জীবন বীমা করপোরেশন প্রোটেক্টিভ লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির উদ্যোগে প্রথমবারের মতো আয়োজিত “প্রোটেক্টিভ লাইফ বৃত্তি পরীক্ষা-২০২৪” টাঙ্গাইল জেলার কালিহাতী উপজেলার বীর বাসিন্দা ইউনিয়নে সফলভাবে অনুষ্ঠিত হয়েছ।

৭ ডিসেম্বর জোয়াইর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং জোয়াইর উদয়ন প্রি ক্যাডেট স্কুলে এই বৃত্তি পরীক্ষাটি অনুষ্ঠিত হয়। পরীক্ষা পরিচালনা ও আয়োজনে ছিলেন প্রোটেক্টিভ লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির টাঙ্গাইল জেলা প্রজেক্ট ডিরেক্টর মো: আবুল কাশেম। কেন্দ্র সচিব হিসেবে দায়ত্বি পালন করেন মো: শফিকুল ইসলাম, সিনিয়র সহকারী শিক্ষক। সকাল ১০টায় শুরু হওয়া এই পরীা দুপুর ১২.৩০ এ শেষ হয়।

সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে নিরিবিলি পরিবেশে এই পরীক্ষায় প্রায় ৫০০ শিক্ষার্থী অংশগ্রহণ করে। এ সময়ে অভিভাবকদের মধ্যে শিার্থীদের ভবিষ্যৎ নিয়ে ব্যাপক আগ্রহ ল্য করা যায়।

বৃত্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের মেধা যাচাই এবং ভবিষ্যৎ শিক্ষাজীবনে উৎসাহ প্রদান করা হয়েছে। প্রোটেকটিভ লাইফ বৃত্তি প্রোগ্রামটি শিক্ষার্থীদের স্বপ্ন পূরণের পথে একটি বড় সুযোগ সৃষ্টি করবে। এ ধরনের উদ্যোগ নতুন প্রজন্মের মধ্যে আত্মবিশ্বাস জাগিয়ে তুলবে এবং শিক্ষায় ইতিবাচক পরিবর্তনের পথ সুগম করবে। খবর বিজ্ঞপ্তির ●

অকা/জীবীকো/সখবি/ফর/রাত/৮ ডিসেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ

সর্বশেষ হালনাগাদ 2 years আগে

Leave A Reply

Exit mobile version