Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন খাত
      • তৈরি পোশাক শিল্প
      • ওষুধ শিল্প
      • কৃষি শিল্প
      • ই-কমার্স
      • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
      • চামড়া শিল্প
      • তথ্য ও প্রযুক্তি
      • পর্যটন
      • বিশেষ প্রতিবেদন
      • বাণিজ্য
      • প্রবাসী আয়
      • পোলট্রি খাত
      • বাজার
      • শিক্ষা খাত
      • শিল্প খাত
      • রাজস্ব
      • মৎস্য খাত
      • শ্রম বাজার
      • স্বাস্থ্য অর্থনীতি
      • হিমায়িত খাদ্য
      • যোগাযোগ
      • পরিবহন খাত
      • নগর দর্পন
      • বিশ্ব অর্থনীতি
      • ভিনদেশ
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
          • আর্থিক খাত
          • ওষুধ শিল্প
          • চামড়া শিল্প
          • বাণিজ্য
          • বাজার
          • মৎস্য খাত
          • যোগাযোগ
          • হিমায়িত খাদ্য
          • বিশেষ প্রতিবেদন
          • তথ্য ও প্রযুক্তি
          • প্রবাসী আয়
          • শিক্ষা খাত
          • কৃষি শিল্প
          • শ্রম বাজার
          • পরিবহন খাত
          • ভিনদেশ
          • রাজস্ব
          • বিশ্ব অর্থনীতি
          • আবাসন খাত
          • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
          • ই-কমার্স
          • পর্যটন
          • পোলট্রি খাত
          • শিল্প খাত
          • স্বাস্থ্য অর্থনীতি
          • তৈরি পোশাক শিল্প
          • নগর দর্পন
    বৃহস্পতিবার, ১৯ ফাল্গুন, ১৪৩২ | ৫ মার্চ, ২০২৬
    অর্থকাগজঅর্থকাগজ

    আগস্টে দেশে ৩৯ শতাংশ বেশি রেমিট্যান্স এসেছে

    সেপ্টেম্বর ৩, ২০২৪ ৪:৫৯ পূর্বাহ্ণUpdated:সেপ্টেম্বর ৩, ২০২৪ ৪:৫৯ পূর্বাহ্ণ2
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●

    আগস্টে দেশে ৩৯ শতাংশ বেশি রেমিট্যান্স এসেছে। শেখ হাসিনা সরকারের পতনের পর বৈধ পথে হু-হু করে রেমিট্যান্স বাড়ছে। গত আগস্টে দেশে রেমিট্যান্স এসেছে ২২২ কোটি (২ দশমিক ২২ বিলিয়ন) ডলার, যা তার আগের বছরের একই সময়ের চেয়ে ৩৯ শতাংশ বেশি। গত বছরের একই সময়ে এসেছিল প্রায় ১৬০ কোটি ডলার। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

    ব্যাংকাররা বলছেন, বিদায়ী সরকারের ওপর অনেকটাই বিরক্ত হয়ে এপ্রিলে রেমিট্যান্স শাটডাউন ঘোষণা করেন প্রবাসীরা। এ কারণে ওই মাসে রেমিট্যান্স কমে যায়। তবে নতুন সরকারের শপথ গ্রহণের পর থেকে এর প্রবাহ বাড়ছে। এ ছাড়া বর্তমানে পাচারকারীরা সবাই চাপে থাকায় হুন্ডি অনেকটাই কমেছে।
    কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, আগস্টজুড়ে দেশে বৈধ পথে রেমিট্যান্স এসেছে ২২২ কোটি ডলার, যা গত বছরের একই সময়ের চেয়ে ৬২ কোটি ডলার বেশি। গত বছরের আগস্টে এসেছিল প্রায় ১৬০ কোটি ডলার। চলতি বছরের জুলাইয়ে এসেছে ১৯১ কোটি ডলার। অর্থাৎ মাসের ব্যবধানে রেমিট্যান্স বেড়েছে ৩১ কোটি ডলার।

    তথ্য বলছে, মাসের প্রথম পাঁচ দিনে ১২ কোটি ডলার রেমিট্যান্স এলেও মাস শেষে তা দুই বিলিয়ন ছাড়িয়েছে। অর্থাৎ মাসের প্রথম পাঁচ দিন গড়ে দিনপ্রতি রেমিট্যান্স আসে দুই কোটি ৪০ লাখ ডলার। তবে মাস শেষে প্রতিদিনে গড়ে সাত কোটি ১৬ লাখ ডলারের রেমিট্যান্স দাঁড়িয়েছে। এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, এপ্রিল থেকে টানা তিন মাস দুই বিলিয়ন ডলারের বেশি রেমিট্যান্স এলেও জুলাইয়ে তা কমে দুই বিলিয়ন ডলারের নিচে নামে। এখন প্রবাসীরা বৈধপথে রেমিট্যান্স পাঠাতে উৎসাহিত হচ্ছেন। তাদের সচেতন করা হচ্ছে। আগামীতে বৈধ পথে আরও বেশি প্রবাসী আয় আসবে বলে আশা প্রকাশ করেন এ কর্মকর্তা।

    বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, আগস্টে সবচেয়ে বেশি রেমিট্যান্স সংগ্রহ করেছে বেসরকারি খাতের ইসলামী ব্যাংক, এসেছে ৪০ কোটি ৫০ লাখ ডলার। দ্বিতীয় ট্রাস্ট ব্যাংক, সংগ্রহ করেছে ২৯ কোটি ডলার। তৃতীয় অবস্থানে থাকা ব্র্যাক ব্যাংক ২০ কোটি ৬০ লাখ। চতুর্থ জনতা ব্যাংক ১৫ কোটি ৫৮ লাখ। পঞ্চম মিউচুয়াল ট্রাস্ট, সংগ্রহ করেছে ১০ কোটি ৬৫ লাখ ডলার রেমিট্যান্স। আগস্টে আটটি ব্যাংক কোনো রেমিট্যান্স সংগ্রহ করতে পারেনি। ব্যাংকগুলো হচ্ছে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক (বিডিবিএল), রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব), কমিউনিটি ব্যাংক, আইসিবি ইসলামী ব্যাংক, পদ্মা ব্যাংক, বিদেশি হাবিব ব্যাংক ও স্টেট ব্যাংক অব ইন্ডিয়া।

    এ ছাড়া এক কোটি ডলারের কম রেমিট্যান্স সংগ্রহকারী ব্যাংকের সংখ্যা ২২। ব্যাংকগুলো হচ্ছে বেসিক ব্যাংক, বাংলাদেশ কমার্স ব্যাংক, বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক, সিটিজেন ব্যাংক, এক্সিম ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, আইএফআইসি ব্যাংক, মিডল্যান্ড ব্যাংক, এনআরবি ব্যাংক, এনআরবিসি ব্যাংক, ওয়ান ব্যাংক, সীমান্ত ব্যাংক, এসবিএসি ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, ইউসিবি ও উত্তরা ব্যাংক। এর বাইরে বিদেশি কোনো ব্যাংক রেমিট্যান্স সংগ্রহে কোটি টাকার ফিগার ছুঁতে পারেনি।
    বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, চলতি অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে দেশে ১৯০ কোটি ডলার রেমিট্যান্স আসে। গত জুনে এসেছিল ২৫৪ কোটি ১৬ লাখ, মে মাসে আসে ২২৫ কোটি ৩৮ লাখ, এপ্রিলে ২০৪ কোটি ৪২ লাখ, মার্চে ১৯৯ কোটি ৭০ লাখ, ফেব্রুয়ারিতে ২১৬ কোটি ৪৫ লাখ এবং জানুয়ারিতে ২১১ কোটি ৩১ লাখ ডলার রেমিট্যান্স পাঠান প্রবাসীরা।

    অন্যদিকে গত ৩১ জুলাই আন্তর্জাতিক মানদণ্ড (বিপিএম৬) অনুযায়ী দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল ২০ দশমিক ৪৮ বিলিয়ন ডলার। ২১ আগস্টেও তা একই অবস্থায় থাকে। তবে ২৮ আগস্ট তা কিছুটা বেড়ে ২০ দশমিক ৫৯ বিলিয়নে দাঁড়ায়। কেন্দ্রীয় ব্যাংকের নিজস্ব হিসাব পদ্ধতি অনুযায়ী, রিজার্ভ এখন ২৫ দশমিক ৪৭ বিলিয়ন ডলার। কেন্দ্রীয় ব্যাংকের নতুন গভর্নর ড. আহসান এইচ মনসুর রিজার্ভ নিয়ে আশা প্রকাশ করে গত বুধবার জানিয়েছেন, দেশের রিজার্ভ এখন কমবে না। ●

    অকা/ব্যাংখা/ই/সকাল, ২ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ

     

    সর্বশেষ হালনাগাদ 2 years আগে

    এই বিষয়ে আরও সংবাদ

    নগদ সহায়তায় স্বস্তি পেল পোশাক খাত

    পুনঃতফসিলের ছোঁয়ায় খেলাপি ঋণ কমলেও শঙ্কা কাটেনি ব্যাংক খাতে

    মধ্যপ্রাচ্য সংকটে রপ্তানিতে নতুন ধাক্কা: আকাশপথে অচলাবস্থা, সাগরপথে অনিশ্চয়তা

    ঋণ প্রবৃদ্ধিতে রেকর্ড পতন: বিনিয়োগ ও অর্থনীতিতে অচলাবস্থার আশঙ্কা

    রমজানে ঢাকার বাজারে স্বস্তির খোঁজে দীর্ঘ লাইন

    বিদেশি বিনিয়োগে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত শেয়ার বাজারে

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    নগদ সহায়তায় স্বস্তি পেল পোশাক খাত

    রফতানিতে টানা ৭ মাসের মন্দা

    পুনঃতফসিলের ছোঁয়ায় খেলাপি ঋণ কমলেও শঙ্কা কাটেনি ব্যাংক খাতে

    মধ্যপ্রাচ্য সংকটে রপ্তানিতে নতুন ধাক্কা: আকাশপথে অচলাবস্থা, সাগরপথে অনিশ্চয়তা

    এক বছর বিশ্বজিৎ মন্ডলের মুখ্য বীমা নির্বাহী পদে কাজে নিষেধাজ্ঞা

    বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এর চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত

    শেয়ার বাজারে স্বচ্ছতা জোরদারে হুইসেলব্লোয়ার সুরক্ষা বিধিমালার উদ্যোগ

    ঋণ প্রবৃদ্ধিতে রেকর্ড পতন: বিনিয়োগ ও অর্থনীতিতে অচলাবস্থার আশঙ্কা

    রমজানে ঢাকার বাজারে স্বস্তির খোঁজে দীর্ঘ লাইন

    মধ্যপ্রাচ্যের যুদ্ধঝুঁকি: বাংলাদেশের জ্বালানি ও অর্থনীতির অস্বস্তি

    মাথাপিছু আয় বেড়েছে, জিডিপি প্রবৃদ্ধি কমেছে

    বিদেশি বিনিয়োগে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত শেয়ার বাজারে

    ফার্মাসলিউশনের সঙ্গে এনআরবি ইসলামিক লাইফের গ্রুপ বীমা চুক্তি

    বাংলাদেশ ব্যাংক এর গভর্নর হলেন মোস্তাকুর রহমান

    জানুয়ারিতে রাজস্ব আদায়ে ধস – পুনর্নির্ধারিত লক্ষ্যমাত্রা এখন অধরাই

    নির্বাচন-পরবর্তী আস্থায় ঘুরে দাঁড়ানোর পথে শেয়ার বাজার

    মার্কিন শুল্ক অনিশ্চয়তায় থমকে পোশাক রফতানি

    ঋণ পরিশোধে শিথিলতা: ব্যবসায়ীদের জন্য নতুন স্বস্তি

    নিম্নআয়ের সহায়তায় টিসিবি – কিন্তু বাড়ছে ব্যয়ের বোঝা

    ব্যাংক খাতের ত্রিমুখী সংকট

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.