Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন খাত
      • তৈরি পোশাক শিল্প
      • ওষুধ শিল্প
      • কৃষি শিল্প
      • ই-কমার্স
      • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
      • চামড়া শিল্প
      • তথ্য ও প্রযুক্তি
      • পর্যটন
      • বিশেষ প্রতিবেদন
      • বাণিজ্য
      • প্রবাসী আয়
      • পোলট্রি খাত
      • বাজার
      • শিক্ষা খাত
      • শিল্প খাত
      • রাজস্ব
      • মৎস্য খাত
      • শ্রম বাজার
      • স্বাস্থ্য অর্থনীতি
      • হিমায়িত খাদ্য
      • যোগাযোগ
      • পরিবহন খাত
      • নগর দর্পন
      • বিশ্ব অর্থনীতি
      • ভিনদেশ
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
          • আর্থিক খাত
          • ওষুধ শিল্প
          • চামড়া শিল্প
          • বাণিজ্য
          • বাজার
          • মৎস্য খাত
          • যোগাযোগ
          • হিমায়িত খাদ্য
          • বিশেষ প্রতিবেদন
          • তথ্য ও প্রযুক্তি
          • প্রবাসী আয়
          • শিক্ষা খাত
          • কৃষি শিল্প
          • শ্রম বাজার
          • পরিবহন খাত
          • ভিনদেশ
          • রাজস্ব
          • বিশ্ব অর্থনীতি
          • আবাসন খাত
          • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
          • ই-কমার্স
          • পর্যটন
          • পোলট্রি খাত
          • শিল্প খাত
          • স্বাস্থ্য অর্থনীতি
          • তৈরি পোশাক শিল্প
          • নগর দর্পন
    বৃহস্পতিবার, ১৯ ফাল্গুন, ১৪৩২ | ৫ মার্চ, ২০২৬
    অর্থকাগজঅর্থকাগজ

    বৈদেশিক ঋণ পরিশোধের চাপ বেড়েছে

    অক্টোবর ১, ২০২৪ ৪:০৭ পূর্বাহ্ণUpdated:অক্টোবর ১, ২০২৪ ৪:০৭ পূর্বাহ্ণ1
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●

    কমছে বৈদেশিক ঋণের প্রতিশ্রুতি ও অর্থছাড়ের পরিমাণ; কিন্তু বিপরীত দিকে বেড়েছে ঋণ পরিশোধের চাপ।

    অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) আগস্ট পর্যন্ত করা এক প্রতিবেদনের এসব তথ্য জানা গেছে। সংস্থাটি তাদের ওয়েবসাইটে প্রতিবেদনটি প্রকাশ করেছে।

    প্রতিবেদনে দেখা গেছে, গত আগস্ট মাস পর্যন্ত উন্নয়ন সহযোগীদের ঋণ পরিশোধ করা হয়েছে ৫৮ কোটি ৯২ লাখ ডলার। এর মধ্যে আসল রয়েছে ৪১ কোটি ৫৬ লাখ ডলার এবং সুদ হচ্ছে ১৭ কোটি ৩৬ লাখ ডলার। গত অর্থবছরের আগস্ট মাস পর্যন্ত বৈদেশিক ঋণ পরিশোধের পরিমাণ ছিল ৪০ কোটি ৫ লাখ ডলার।

    এর মধ্যে আসল ২৫ কোটি ৪১ লাখ এবং সুদ ১৪ কোটি ৫৩ লাখ ডলার। তুলনামূলকভাবে এই আগস্ট মাসে ঋণ পরিশোধ বেড়েছে প্রায় ১৮ কোটি ডলার। এর কারণ হিসেবে জানা যায়, এখন বেশ কিছু বড় বড় ঋণের রেয়াতকাল শেষ হয়েগেছে। ফলে পরিশোধের চাপ বেড়েছে। আগামী বছরগুলোতে এই পরিশোধের চাপ আরও বাড়বে।

    ইআরডির প্রতিবেদনে বলা হয়েছে, গত আগস্ট মাসে উন্নয়ন সহযোগীরা প্রতিশ্রুতি দিয়েছে ২ কোটি ১৬ লাখ ডলার। এর মধ্যে কোনো ঋণ নেই। আছে শুধু অনুদান। গত অর্থবছরের একই সময়ে প্রতিশ্রুতি এসেছিল ১১ কোটি ৪৪ লাখ ডলার। এর মধ্যে ঋণ ১০ কোটি ৯০ লাখ এবং অনুদান ছিল ৫৪ লাখ ৩৮ হাজার ডলার।

    এদিকে গত আগস্ট মাসে কমেছে অর্থ ছাড়ের পরিমাণও। উন্নয়ন সহযোগীরা বিভিন্ন প্রকল্পের বিপরীতে ছাড় করেছে ৪৫ কোটি ৮২ লাখ ডলার। এর মধ্যে ঋণ ৩৮ কোটি ৬৯ লাখ এবং অনুদান ৭ কোটি ১৩ লাখ ডলার। গত অর্থবছরের একই সময়ে ছাড় হয়েছিল ৭৩ কোটি ৯০ লাখ ডলার। এর মধ্যে ঋণ থেকে ছাড় হয় ৭২ কোটি ৭২ লাখ ডলার আর অনুদান ছিল ১ কোটি ১৮ লাখ ডলার।

    এক্ষেত্রে খোঁজ নিয়ে জানা গেছে, জুলাই ও আগস্ট মাসে দেশে অস্থিতিশীল পরিস্থিতির কারণে প্রকল্প বাস্তবায়ন বাধাগ্রস্ত হয়েছিল। সেই সঙ্গে আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর উন্নয়ন সহযোগীরাও পরিস্থিতি পর্যবেক্ষণ করছিল। ফলে ওই সময়ে অর্থছাড় কম হয়েছে। ●
    অকা/ব্যাংখা/ই/সকাল, ১ অক্টোবর ২০২৪ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 1 year আগে

    এই বিষয়ে আরও সংবাদ

    নগদ সহায়তায় স্বস্তি পেল পোশাক খাত

    পুনঃতফসিলের ছোঁয়ায় খেলাপি ঋণ কমলেও শঙ্কা কাটেনি ব্যাংক খাতে

    মধ্যপ্রাচ্য সংকটে রপ্তানিতে নতুন ধাক্কা: আকাশপথে অচলাবস্থা, সাগরপথে অনিশ্চয়তা

    ঋণ প্রবৃদ্ধিতে রেকর্ড পতন: বিনিয়োগ ও অর্থনীতিতে অচলাবস্থার আশঙ্কা

    রমজানে ঢাকার বাজারে স্বস্তির খোঁজে দীর্ঘ লাইন

    বিদেশি বিনিয়োগে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত শেয়ার বাজারে

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    নগদ সহায়তায় স্বস্তি পেল পোশাক খাত

    রফতানিতে টানা ৭ মাসের মন্দা

    পুনঃতফসিলের ছোঁয়ায় খেলাপি ঋণ কমলেও শঙ্কা কাটেনি ব্যাংক খাতে

    মধ্যপ্রাচ্য সংকটে রপ্তানিতে নতুন ধাক্কা: আকাশপথে অচলাবস্থা, সাগরপথে অনিশ্চয়তা

    এক বছর বিশ্বজিৎ মন্ডলের মুখ্য বীমা নির্বাহী পদে কাজে নিষেধাজ্ঞা

    বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এর চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত

    শেয়ার বাজারে স্বচ্ছতা জোরদারে হুইসেলব্লোয়ার সুরক্ষা বিধিমালার উদ্যোগ

    ঋণ প্রবৃদ্ধিতে রেকর্ড পতন: বিনিয়োগ ও অর্থনীতিতে অচলাবস্থার আশঙ্কা

    রমজানে ঢাকার বাজারে স্বস্তির খোঁজে দীর্ঘ লাইন

    মধ্যপ্রাচ্যের যুদ্ধঝুঁকি: বাংলাদেশের জ্বালানি ও অর্থনীতির অস্বস্তি

    মাথাপিছু আয় বেড়েছে, জিডিপি প্রবৃদ্ধি কমেছে

    বিদেশি বিনিয়োগে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত শেয়ার বাজারে

    ফার্মাসলিউশনের সঙ্গে এনআরবি ইসলামিক লাইফের গ্রুপ বীমা চুক্তি

    বাংলাদেশ ব্যাংক এর গভর্নর হলেন মোস্তাকুর রহমান

    জানুয়ারিতে রাজস্ব আদায়ে ধস – পুনর্নির্ধারিত লক্ষ্যমাত্রা এখন অধরাই

    নির্বাচন-পরবর্তী আস্থায় ঘুরে দাঁড়ানোর পথে শেয়ার বাজার

    মার্কিন শুল্ক অনিশ্চয়তায় থমকে পোশাক রফতানি

    ঋণ পরিশোধে শিথিলতা: ব্যবসায়ীদের জন্য নতুন স্বস্তি

    নিম্নআয়ের সহায়তায় টিসিবি – কিন্তু বাড়ছে ব্যয়ের বোঝা

    ব্যাংক খাতের ত্রিমুখী সংকট

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.