Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন
      • তৈরি পোশাক
      • তথ্যপ্রযুক্তি
      • বিশ্ব অর্থনীতি
      • অপরাধ ও দুর্নীতি
      • শিল্প ও বাণিজ্য
      • রেমিট্যান্স
      • শিক্ষা
      • শিল্প
      • শ্রম বাজার
      • যোগাযোগ
      • জাতীয় অর্থনীতি
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
          • আর্থিক খাত
          • শিল্প ও বাণিজ্য
          • যোগাযোগ
          • অপরাধ ও দুর্নীতি
          • তথ্যপ্রযুক্তি
          • রেমিট্যান্স
          • শিক্ষা
          • শ্রম বাজার
          • জাতীয় অর্থনীতি
          • আবাসন
          • বিশ্ব অর্থনীতি
          • শিল্প
          • তৈরি পোশাক
    , |
    অর্থকাগজঅর্থকাগজ

    অফশোর ব্যাংকিং ইউনিটের আমানত ও ঋণের সুদ হার বাড়ছে

    নভেম্বর ২৭, ২০২৪ ৪:২৩ পূর্বাহ্ণUpdated:নভেম্বর ২৭, ২০২৪ ৪:২৩ পূর্বাহ্ণ1
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●

    সাম্প্রতিক সময়ে অর্থনৈতিক কর্মকাণ্ড বৃদ্ধি পাওয়ায় বাণিজ্যিক ব্যাংকগুলোর অফশোর ব্যাংকিং ইউনিটের (বৈদেশিক মুদ্রায় আমানত সংগ্রহ করে ঋণ বিতরণের আলাদা একটি ইউনিট) কার্যক্রমও বৃদ্ধি পাচ্ছে। এ কারণে অফশোর ব্যাংকিং ইউনিটের অর্থের চাহিদাও বাড়ছে। ফলে অফশোর ব্যাংকিং ইউনিটের আমানত ও ঋণসহ সব ধরনের ব্যবসায়িক উপকরণের সুদের হার বৃদ্ধি পাচ্ছে। এ পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় ব্যাংক এ খাতের সুদের হারের ওপর কঠোর তদারকির সিদ্ধান্ত নিয়েছে।

    এ লক্ষ্যে প্রতিটি ব্যাংকের অফশোর ব্যাংকিং ইউনিটকে প্রতি মাসে তাদের বিভিন্ন ব্যাংকিং উপকরণের সুদের হারের তথ্য কেন্দ্রীয় ব্যাংকে জানানোর নির্দেশ দিয়েছে।

    এ বিষয়ে মঙ্গলবার (২৬ নভেম্বর) বাংলাদেশ ব্যাংক থেকে একটি সার্কুলার জারি করে বাণিজ্যিক ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে। এতে বলা হয়, এই সার্কুলারের কিছু অংশ চলতি মাসের বিবরণীর সঙ্গে কেন্দ্রীয় ব্যাংকে পাঠাতে হবে। মেয়াদি কিছু উপকরণের তথ্য ডিসেম্বর থেকে পাঠাতে হবে। ত্রৈমাসিকের তথ্য চলতি অক্টোবর-ডিসেম্বর ত্রৈমাসিকের মধ্যেই পাঠাতে হবে।

    সূত্র জানায়, অফশোর ব্যাংকিং ইউনিটগুলো বৈদেশিক মুদ্রায় আমানত সংগ্রহ করে বৈদেশিক মুদ্রায় ঋণ বিতরণ করছে। এছাড়া তারা বৈদেশিক মুদ্রায় বিভিন্ন বিল আগাম কিনছে বা এতে বিনিয়োগ করছে। সাম্প্রতিক সময়ে অফশোর ব্যাংকিং ইউনিটের কার্যক্রম ব্যাপকভাবে বেড়েছে।

    এ কারণে এসব ইউনিটের ঋণের চাহিদা বেড়েছে। ফলে ঋণের সুদের হারও বেড়েছে। ঋণের চাহিদা বাড়ায় আমানতের সুদের হারও বেড়েছে। এতে করে ঋণের সুদের হার আরও বেড়ে যাচ্ছে। ঋণ ও আমানতের সুদের হার বাড়ায় ব্যবসা খরচ বেড়ে যাচ্ছে।

    আগে অফশোর ব্যাংকিং ইউনিটগুলো লাইবর রেটের সঙ্গে ২ থেকে আড়াই শতাংশ যোগ করে আমানত সংগ্রহ করত। আগে লাইবর রেট ছিল দেড় থেকে ২ শতাংশ। এখন তা বেড়ে ৫ দশমিক ৯০ শতাংশের বেশি। ফলে এখন আমানত সংগ্রহে বেশি সুদ দিতে হচ্ছে। এ কারণে ঋণের সুদের হারও বেড়েছে।

    রফতানি বিলও এখন বাড়তি দামে কিনতে হয়। এসব কারণে সব খাতে খরচ বেড়েছে। যার নেতিবাচক প্রভাব পড়েছে ঋণের সুদের ওপর। বিশেষ করে স্বল্পমেয়াদি আমদানিতে অফশোর ব্যাংকিং ইউনিট থেকে বৈদেশিক মুদ্রায় ঋণ নেওয়া হচ্ছে। এতে আমদানি খরচ বেড়ে গিয়ে দেশের ভেতরে পণ্যের দাম বাড়িয়ে দিচ্ছে।

    বিষয়টি তদারকি করতে আমানত ও ঋণের সুদের হার তথ্যাদি মাসিকভিত্তিতে কেন্দ্রীয় ব্যাংকে দাখিল করার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া ত্রৈমাসিক ভিত্তিতে অফশোর ব্যাংকিং ইউনিটগুলো যেসব তথ্য কেন্দ্রীয় ব্যাংকে পাঠায় সেগুলো চলতি ত্রৈমাসিক থেকেই কার্যকর হবে। দীর্ঘমেয়াদি বিভিন্ন ধরনের বিল বা উপকরণের তথ্য ডিসেম্বর থেকে কেন্দ্রীয় ব্যাংকে পাঠাতে হবে।

    সূত্র জানায়, কেন্দ্রীয় ব্যাংক এসব তথ্য সংগ্রহ করে বিশ্লেষণ করে অফশোর ব্যাংকিং ইউনিটের সুদের হারের গতিবিধি পর্যবেক্ষণ করবে। এর আলোকে পরবর্তী সময়ে ব্যবস্থা নেওয়া হবে। ●
    অকা/ব্যাংখা/ই/ সকাল, ২৭ নভেম্বর ২০২৪ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 2 years আগে

    এই বিষয়ে আরও সংবাদ

    ইউসিবির ৭৭৫ কোটি টাকার রাইট শেয়ার অনুমোদন

    আকুর বিল পরিশোধের পর রিজার্ভ ৩৬.৫২ বিলিয়ন ডলার

    জেট ফুয়েলের দাম আবার কমালো বিইআরসি

    ‘আমরা নারী’ ও ‘অরোরা’-এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

    মূল্যস্ফীতি কমে ৯.১৬ শতাংশ, স্বস্তির ইঙ্গিত অর্থনীতিতে

    দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৭.৮৫ বিলিয়ন ডলার

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    বিশ্বকাপে মেসির অনন্য রেকর্ড, স্মরণীয় ১৫ মিনিট

    অবিশ্বাস্য প্রত্যাবর্তনে মিশরকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা

    গুগলের ৫টি গোপন সার্চ কৌশল

    স্যামসাংয়ের নতুন ৫জি স্মার্টফোন

    ছেলের আত্মহত্যা: ওপেনএআইর বিরুদ্ধে মায়ের মামলা

    বন্ধ শিল্প ও সেবা প্রতিষ্ঠান চালু করতে ২০ হাজার কোটি টাকার তহবিল

    প্রযুক্তি নিয়ে প্রচলিত ২৪টি ভুল ধারণা, যেগুলো সত্য নয়

    ইউসিবির ৭৭৫ কোটি টাকার রাইট শেয়ার অনুমোদন

    আকুর বিল পরিশোধের পর রিজার্ভ ৩৬.৫২ বিলিয়ন ডলার

    শাহজালালে ১৮ কেজি স্বর্ণ জব্দ; নজরদারিতে বিমানের ৪ কর্মকর্তা

    বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক হলেন লোটন একরাম

    জেট ফুয়েলের দাম আবার কমালো বিইআরসি

    ৩ হাজার কোটি টাকার বিশেষ তহবিল
    উত্তরবঙ্গে হচ্ছে কৃষিভিত্তিক অর্থনৈতিক অঞ্চল

    কাজল মাখা চোঁখের ভাঁজে তিল কণ্যা সঙ্গীতশিল্পী রোক্সার রহমানের জন্মদিন

    ‘আমরা নারী’ ও ‘অরোরা’-এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

    প্রথমবারের মতো নারীর নেতৃত্বে মার্কিন শেয়ারবাজার

    মূল্যস্ফীতি কমে ৯.১৬ শতাংশ, স্বস্তির ইঙ্গিত অর্থনীতিতে

    দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৭.৮৫ বিলিয়ন ডলার

    বাংলাদেশ ব্যাংকের নতুন ডেপুটি গভর্নর আনিছুর রহমান

    গ্রাহক মহাসমাবেশের ঘোষণা
    ইসলামী ব্যাংকের মালিকানা ফিরিয়ে দেওয়ার দাবি

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.