Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন
      • তৈরি পোশাক
      • তথ্যপ্রযুক্তি
      • বিশ্ব অর্থনীতি
      • অপরাধ ও দুর্নীতি
      • শিল্প ও বাণিজ্য
      • রেমিট্যান্স
      • শিক্ষা
      • শিল্প
      • শ্রম বাজার
      • যোগাযোগ
      • জাতীয় অর্থনীতি
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
          • আর্থিক খাত
          • শিল্প ও বাণিজ্য
          • যোগাযোগ
          • অপরাধ ও দুর্নীতি
          • তথ্যপ্রযুক্তি
          • রেমিট্যান্স
          • শিক্ষা
          • শ্রম বাজার
          • জাতীয় অর্থনীতি
          • আবাসন
          • বিশ্ব অর্থনীতি
          • শিল্প
          • তৈরি পোশাক
    , |
    অর্থকাগজঅর্থকাগজ

    ধীর গতিতে হলেও ব্যাংকে ফিরতে শুরু করছে টাকা

    ডিসেম্বর ১২, ২০২৪ ৪:০৯ পূর্বাহ্ণUpdated:ডিসেম্বর ১২, ২০২৪ ৪:০৯ পূর্বাহ্ণ13
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●

    টানা দশ মাস ব্যাংকের বাইরে থাকা টাকার পরিমাণ বাড়তে থাকার পর, ধীর গতিতে হলেও গত দুইমাস ধরে ব্যাংকে ফিরতে শুরু করছে এসব টাকা। ব্যাংকারদের মতে, ব্যাংকের প্রতি গ্রাহকের আস্থা ধীরে ধীরে ফিরতে থাকায় এবং অন্তর্বর্তী সরকারের অধীনে আর্থিক অনিয়ম কম হওয়ায় ব্যাংকে টাকা রাখার পরিমাণ বাড়ছে।

    কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, গত অক্টোবর মাসে আগের মাসের তুলনায় ব্যাংকের বাইরে থাকা টাকার পরিমাণ কমেছে ৫,৭৪৩ কোটি টাকা। অক্টোবর শেষে মানুষের হাতে ২.৭৮ লাখ কোটি টাকা রয়েছে। 

    অবশ্য গতবছরের একই সময়ের তুলনায় এটি প্রায় ১৩ শতাংশ বেশি। চলতি বছরের সেপ্টেম্বর শেষে এর পরিমাণ ছিল ২.৮৪ লাখ কোটি টাকা। 

    অর্থনীতিবিদদের মতে, ব্যাংকের বাইরে থাকা টাকার পরিমাণ বেড়ে গেলে সেটি অর্থনীতির জন্য ক্ষতিকর হয়। কারণ, ব্যাংকের বাইরে থাকলে টাকার হাতবদল হওয়া কমে যায়, যেটি দিনশেষে মানি ক্রিয়েশন কমিয়ে দেয়। 

    মানুষের হাতে থাকা টাকা উল্লেখযোগ্য পরিমাণে ব্যাংকে ফিরলে একদিকে যেমন ব্যাংকের তারল্য পরিস্থিতি ভালো হয়, অন্যদিকে ঋণযোগ্য তহবিলের পরিমাণ বাড়ায় দেশে বিনিয়োগ বাড়ার মতো পরিস্থিতি তৈরি হয়। 

    ঢাকা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক শেখ মোহাম্মদ মারুফ বলেন, রাজনৈতিকসহ নানান অস্থিরতা ও অনিয়মের কারণে ব্যাংক খাতে গ্রাহকদের আস্থার কিছুটা সংকট তৈরি হয়েছিল। এছাড়া মূল্যস্ফীতির কারণে মানুষের হাতে নগদ টাকা রাখার প্রবণতাও বেড়েছিল।

    "তবে গত সেপ্টেম্বর ও অক্টোবর মাসে ব্যাংকে টাকা ফেরত আসার মাধ্যমে আমরা গ্রাহকদের আস্থা ফিরে আসার বিষয়টিকেই দেখতে পাচ্ছি। গ্রাহকের আস্থা ফেরাতে ব্যাংকগুলো নতুন হিসাব খুলতে উদ্বুদ্ধ করার পাশাপাশি কাস্টমার সার্ভিস ডেভেলপমেন্টসহ বিভিন্ন প্রক্রিয়ায় ক্রমাগত চেষ্টা করে যাচ্ছে," বলেন তিনি।

    ব্যাংকের বাইরে থাকা নগদ টাকার একটা বড় অংশ কালো টাকার মালিকদের কাছে থেকে থাকতে পারে মন্তব্য করে এই ব্যাংকার বলেন, "অন্তবর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর দুর্নীতি কমেছে বলে অনেকের মতো আমিও ধারণা করছি। ফলে অর্থনীতিতে কালো টাকার প্রভাব কিছুটা হলেও কমেছে, যার কারণে ব্যাংক খাতে টাকা ফিরছে।"

    কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, ২০২৩ সালের অক্টোবরে ব্যাংকের বাইরে থাকা টাকার পরিমাণ ছিল ২.৪৬ লাখ কোটি টাকা। মূল্যস্ফীতির চাপের কারণে এরপর থেকে প্রতি মাসেই এই পরিমাণ ধারাবাহিকভাবে বেড়েছে।

    পরে গত জুলাই শেষে ব্যাংকের বাইরে থাকা টাকার পরিমাণ সর্বোচ্চ ২.৯২ লাখ কোটিতে পৌঁছায়। বেশ কয়েকদিন ইন্টারনেট বন্ধ এবং আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তবর্তী সরকারের দায়িত্ব নেওয়াসহ নানান কারণে অগাস্টে ব্যাংকের স্বাভাবিক কার্যক্রম ব্যহত হওয়ায় ওই মাসে ব্যাংকের বাইরে থাকা টাকার পরিমাণ খুব বেশি বাড়েনি। সেপ্টেম্বর থেকে ফিরতে শুরু করে ব্যাংকের বাইরে থাকা টাকা।

    অক্টোবরে আগের বছরের একই সময়ের তুলনায় ব্যাংকে জমা টাকার পরিমাণ ৭.২৮ শতাংশ বেড়ে ১৭.৫৫ লাখ কোটি টাকায় পৌঁছায়। আগের মাসের তুলনায় আমানতের পরিমাণ বাড়ে ১৪,২০৮ কোটি টাকা। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুসারে, সেপ্টেম্বরে ব্যাংকে জমা বৃদ্ধির হার ছিল ৭.২৬ শতাংশ।

    আর আগস্টে বার্ষিক জমা প্রবৃদ্ধির হার দাঁড়ায় ৭.০২ শতাংশে— যা ছিল ১৮ মাসের মধ্যে সর্বনিম্ন। এর আগে ২০২৩ সালের ফেব্রুয়ারিতে ব্যাংকে টাকা জমা প্রবৃদ্ধির সর্বনিম্ন রেকর্ড ছিল ৬.৮৬ শতাংশ। 

    বেশ কয়েকটি রাষ্ট্রায়ত্ত ও বেসরকারি ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা জানিয়েছেন, দেশের বর্তমান পরিস্থিতির মধ্যেও ভালো ব্যাংকগুলোতে ডিপোজিট বা আমানত অনেক বেড়েছে। পাশাপাশি দুর্বল ব্যাংকগুলোতে টাকা রাখতে গ্রাহকেরা ভরসা পাচ্ছেন না। তারা দুর্বল ব্যাংকগুলো থেকে টাকা তুলে ভালো ব্যাংকগুলোতে এনে জমা করছেন। তারল্য পরিস্থিতি ভালো থাকায় এবং ঋণের চাহিদা কম থাকায় ভালো ব্যাংকগুলো আমানতের সুদহার কিছুটা কমিয়ে দিয়েছে।

    একটি শীর্ষস্থানীয় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জানিয়েছেন, গ্রাহকেরা এখন আগের তুলনায় অনেক সচেতন হয়েছেন। আগে তারা বেশি সুদহার দেখে ব্যাংকে টাকা রাখতেন। তবে এখন সুদহারের বদলে একটি ব্যাংকের সামগ্রিক অবস্থা বিবেচনায় নিচ্ছেন। এটি গ্রাহক তো অবশ্যই, ব্যাংকগুলোর জন্যও ভালো। 

    তিনি বলেন, "এতে যেসব ব্যাংক একটা সময় নীতিমালার তোয়াক্কা না করে কার্যক্রম চালিয়েছে, তারা সে রাস্তা থেকে সরে এসেছে। এছাড়া কেন্দ্রীয় ব্যাংক দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নিতে শুরু করায় গ্রাহকেরা ধীরে ধীরে ব্যাংকের প্রতি আস্থা ফিরে পাচ্ছেন।" ●
    অকা/ব্যাংখা/ই/ সকাল, ১২ ডিসেম্বর ২০২৪ খ্রিষ্টাব্দ

     

    সর্বশেষ হালনাগাদ 2 years আগে

    এই বিষয়ে আরও সংবাদ

    ব্যাংকে অলস অর্থের পাহাড়

    ইউসিবির ৭৭৫ কোটি টাকার রাইট শেয়ার অনুমোদন

    আকুর বিল পরিশোধের পর রিজার্ভ ৩৬.৫২ বিলিয়ন ডলার

    জেট ফুয়েলের দাম আবার কমালো বিইআরসি

    ‘আমরা নারী’ ও ‘অরোরা’-এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

    মূল্যস্ফীতি কমে ৯.১৬ শতাংশ, স্বস্তির ইঙ্গিত অর্থনীতিতে

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    এফডিআইয়ে আফ্রিকার কাছেও পিছিয়ে বাংলাদেশ

    ব্যাংকে অলস অর্থের পাহাড়

    বিশ্বকাপে মেসির অনন্য রেকর্ড, স্মরণীয় ১৫ মিনিট

    অবিশ্বাস্য প্রত্যাবর্তনে মিশরকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা

    গুগলের ৫টি গোপন সার্চ কৌশল

    স্যামসাংয়ের নতুন ৫জি স্মার্টফোন

    ছেলের আত্মহত্যা: ওপেনএআইর বিরুদ্ধে মায়ের মামলা

    বন্ধ শিল্প ও সেবা প্রতিষ্ঠান চালু করতে ২০ হাজার কোটি টাকার তহবিল

    প্রযুক্তি নিয়ে প্রচলিত ২৪টি ভুল ধারণা, যেগুলো সত্য নয়

    ইউসিবির ৭৭৫ কোটি টাকার রাইট শেয়ার অনুমোদন

    আকুর বিল পরিশোধের পর রিজার্ভ ৩৬.৫২ বিলিয়ন ডলার

    শাহজালালে ১৮ কেজি স্বর্ণ জব্দ; নজরদারিতে বিমানের ৪ কর্মকর্তা

    বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক হলেন লোটন একরাম

    জেট ফুয়েলের দাম আবার কমালো বিইআরসি

    ৩ হাজার কোটি টাকার বিশেষ তহবিল
    উত্তরবঙ্গে হচ্ছে কৃষিভিত্তিক অর্থনৈতিক অঞ্চল

    কাজল মাখা চোঁখের ভাঁজে তিল কণ্যা সঙ্গীতশিল্পী রোক্সার রহমানের জন্মদিন

    ‘আমরা নারী’ ও ‘অরোরা’-এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

    প্রথমবারের মতো নারীর নেতৃত্বে মার্কিন শেয়ারবাজার

    মূল্যস্ফীতি কমে ৯.১৬ শতাংশ, স্বস্তির ইঙ্গিত অর্থনীতিতে

    দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৭.৮৫ বিলিয়ন ডলার

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.